এক্সপ্লোর

ISL Final: এটিকে মোহনবাগান-বেঙ্গালুরুর দ্বৈরথই বিগত দশকের সেরা, ফাইনালের পূর্বে দাবি সুনীল ছেত্রীর

ATK Mohun Bagan vs Bengaluru FC: ফতোরদায় ২৯টি ম্যাচ খেলে ১৭টিতে জয় পেয়েছে এটিকে মোহনবাগান। এই মাঠে ১৯টি ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জয় পেয়েছে বেঙ্গালুরু।

গোয়া: আইএসএলের খেতাবি লড়াইয়ে (ISL Final) আজ মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এফসি ও এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan vs Bengaluru FC)। টুর্নামেন্টের 'বিজনেস এন্ডে' দুই দলই দারুণ ফর্মে রয়েছে। এক হাড্ডাহাড্ডি ফাইনালের প্রতীক্ষায় রয়েছেন দর্শকরা। বেঙ্গালুুরু অধিনায়ক সুনীল ছেত্রীর (Sunil Chhetri) মতে বিগত দশকে বেঙ্গালুরু-এটিকে মোহনবাগানের দ্বৈরথ সর্বসেরা।

সেরা দ্বৈরথ

ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে সুনীল ছেত্রী বলেন, 'অন্য কোনও ক্লাবকে ছোট না করেই বলছি, আমার মনে হয় বিগত ১০ বছরে এটাই ভারতীয় ফুটবলের সেরা দ্বৈরথ। ওদের সঙ্গে আমাদের ম্যাচগুলিতে বরাবরই হাড্ডাহাড্ডি লড়াই হয়। নিরপেক্ষ দর্শকরা কিন্তু এটাকেই ১০ বছরের সেরা দ্বৈরথ বলবে। তবে সবকিছু বাদ দিয়ে বলব আমরা কিন্তু বর্তমানে পুরোপুরিভাবে ফাইনালেই মনোনিয়োগ করেছি এবং যতটা সম্ভব সাধারণ থাকার চেষ্টা করছি।'

মরসুম শুরুর দিকে ডুরান্ড কাপ জিতলেও বেঙ্গালুরু কিন্তু আইএসএলের শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেনি। একসময় লিগ তালিকায় ১০ নম্বরে নেমে গিয়েছিল বেঙ্গালুরু। তবে টুর্নামেন্টের শেষের দিকে দুরন্ত ফর্ম দেখিয়ে একেবারে ফাইনালে নিজেদের জায়াগা পাকা করে নিয়েছেন সুনীলরা। কোনও রাখঢাক না করেই সুনীল স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে এমন রদবদল যে আদৌ সম্ভব হবে, সেটা তাঁরা নিজেরাও কল্পনা করতে পারেননি।

কঠিন লড়াই

'এই রদবদল হতে পারে, এটা সত্যি বলতে আমরা নিজেরাও পুরোপুরিভাবে বিশ্বাস করিনি। তবে হ্যাঁ এই বিশ্বাসটা ছিল যে আমরা যদি একজোট হয়ে লড়াই করি, প্রতিটি ম্যাচে যদি নিজেদের সর্বস্বটা উজাড় করে দিতে পারি, তাহলে কিছু না কিছু করতে সক্ষম হবই। আমাদের কোয়ালিফাই করতে হল অন্তত ছয়টি জয় এবং একটি ড্রয়ের প্রয়োজন ছিল। কাজটা ভীষণই কঠিন ছিল। তাই নর্থইস্ট বা জামশেদপুর, ওড়িশার বিরুদ্ধে ম্যাচগুলির পরেও আমরা নিশ্চিত ছিলাম না। তবে এটুকু বিশ্বাস ছিল যে আমরা যদি একটা একটা করে ম্যাচ জিততে থাকি, তাহলে আমরা শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে থাকতে পারব।' বলেন ভারতীয় তারকা ফুটবলার।

ইতিহাস সবুজ মেরুনের পক্ষে

গোয়ায় গত দুই বছর জৈব বলয়ের ঘেরাটোপে গোয়াতেই সম্পূর্ণ টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল। তাই ফতোরদা স্টেডিয়াম কিন্তু দুই দলের কাছেই বেশ পরিচতি। এই মাঠে এটিকে মোহনবাগানের রেকর্ডও কিন্তু বেশ ঈর্ষণীয়। ফতোরদায় ২৯টি ম্যাচ খেলে ১৭টিতে জয় পেয়েছে এটিকে মোহনবাগান। অপরদিকে, ইতিহাস কিন্তু একেবারেই বেঙ্গালুরুর পক্ষে নয়। এই মাঠে ১৯টি ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জয় পেয়েছে বেঙ্গালুরু। তবে ফুটবলে ইতিহাস, রেকর্ডের গুরুত্ব খুবই কম।

আরও পড়ুন: ফাইনালে বেঙ্গালুরু-এটিকে মোহনবাগান দ্বৈরথ, মুখোমুখি লড়াইয়ে কারা এগিয়ে, কারা পিছিয়ে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget