এক্সপ্লোর

ATKMB vs BFC Preview: ফাইনালে বেঙ্গালুরু-এটিকে মোহনবাগান দ্বৈরথ, মুখোমুখি লড়াইয়ে কারা এগিয়ে, কারা পিছিয়ে?

ATKMB vs BFC: এ মরসুমে মুখোমুখি সাক্ষাতে এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি দুই দলই একটি করে ম্যাচ জিতেছে।

গোয়া: বিগত দুই বছরে ট্রফি জয়ের খুব কাছাকাছি পৌঁছেও খালি হাতেই আইএসএল (ISL) মরসুম শেষ করতে হয়েছিল এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan)। একবার ফাইনাল ও একবার সেমিফাইনাল থেকেই ছিটকে গিয়েছিল সবুজ মেরুন। শনিবার সেই হতাশা পিছনে ফেলে আইএসএল ট্রফি জয়ের হাতছানি রয়েছে জুয়ান ফেরান্দোর দলের সামনে। তাঁদের আর খেতাব জয়ের মধ্যে পথের কাঁটা কেবল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। 

সবুজ-মেরুনের পক্ষে ইতিহাস

গোয়ায় গত দুই বছর জৈব বলয়ের ঘেরাটোপে গোয়াতেই সম্পূর্ণ টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল। তাই ফতোরদা স্টেডিয়াম কিন্তু দুই দলের কাছেই বেশ পরিচতি। এই মাঠে এটিকে মোহনবাগানের রেকর্ডও কিন্তু বেশ ঈর্ষণীয়। ফতোরদায় ২৯টি ম্যাচ খেলে ১৭টিতে জয় পেয়েছে এটিকে মোহনবাগান। অপরদিকে, ইতিহাস কিন্তু একেবারেই বেঙ্গালুরুর পক্ষে নয়। এই মাঠে ১৯টি ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জয় পেয়েছে বেঙ্গালুরু। তবে ফুটবলে ইতিহাস, রেকর্ডের গুরুত্ব খুবই কম।

অবশ্য সবুজ মেরুন অধিনায়ক প্রীতম কোটাল কিন্তু কোনও রাখঢাক না করে এটিকে মোহনবাগানকেই মরসুমের সেরা দল বলছেন। তারকা স্ট্রাইকার মনবীর সিংহও নিজের লক্ষ্যে স্থির। সাংবাদিক সম্মেলনে তরুণ ফুটবলার বলেন, 'আমরা তো এখানে চ্যাম্পিয়ন হতেই এসেছি। তাই জয় ছাড়া অন্য কোনও ফলের কথা ভাবতেই পারছি না।'

এই ম্যাচের জন্য জনি কাউকো, তিরির মতো চোট পাওয়া ফুটবলাররা গ্যালারিতে উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন বিখ্যাত 'লজেন্স মাসি'ও। সবমিলিয়ে বলা বাহুল্য যে এক হাড্ডাহাড্ডি ম্যাচের পটভূমি কিন্তু একেবারে তৈরি। খালি দেখার শেষ হাসিটা কে হাসেন। এই ম্যাচে কিন্তু রয় কৃষ্ণ, প্রবীর দাসদের মতো একাধিক এটিকে মোহনবাগান প্রাক্তনীদের খেলতে দেখা যাবে। সবুজ-মেরুনের হাত ধরেই নিজের ফুটবল কেরিয়ার শুরু করেন সুনীল ছেত্রীও। তাই এই ফুটবলাররা আলাদা উদ্যম নিয়ে যে ম্যাচ জিততে ঝাঁপাবে, তা বলাই বাহুল্য। 

মুখোমুখি সাক্ষাৎ

আইএসএলের তিন মরশুমে দুই দল মোট ছয়বার একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে চারটি ম্য়াচ জিতেছে এটিকে মোহনবাগান, একটি ম্যাচ ড্র হয়েছে এবং মাত্র একটি ম্যাচ জিতেছে বেঙ্গালুরু এফসি। এ বার মরসুমের প্রথম ম্যাচে বেঙ্গালুরুকে ১-০ হারায় এটিকে মোহনবাগান। তবে ফিরতি লিগে ২-১-এ জিতে মধুর প্রতিশোধ নেয় বেঙ্গালুরু। 

কোথায় আয়োজিত হবে ম্যাচ?

১৮ মার্চ, শনিবার, পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়াম, ফতোরদা, গোয়ায় আয়োজিত হবে আইএসএলের ফাইনাল ম্যাচটি।

কখন শুরু খেলা?

সন্ধে ৭.৩০টা থেকে এটিকে মোহনবাগান-বেঙ্গালুরু এফসির ফাইনাল ম্যাচটি শুরু হবে।

কোথায় দেখবেন খেলা?

টেলিভিশনে স্টার স্পোর্টস নেটওয়ার্কের একাধিক চ্যানেল এবং অনলাইনে হটস্টার অ্যাপ ও জিও টিভিতে দর্শকরা ফাইনাল ম্যাচটি খেলতে পারবেন।

আরও পড়ুন: আস্থা রেখেছে ম্যানেজমেন্ট, ট্রফি জিতে প্রতিদান দিতে আগ্রহী সবুজ মেরুন কোচ ফেরান্দো

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
Hockey World Cup: স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget