এক্সপ্লোর

সৌরভ স্যারের আমাকে কোলে তুলে নেওয়ার অনুভূতি আলাদা, বলছেন পন্থ

গতকালের ম্যাচে ছক্কা মেরে দলকে জেতান পন্থ। এরপরেই মাঠে ঢুকে তাঁকে কোলে তুলে নেন সৌরভ।

জয়পুর: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ৭৮ রানের অসাধারণ ইনিংস খেলে দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে জিতিয়ে চলতি আইপিএল-এ লিগ টেবলের শীর্ষে নিয়ে গিয়েছেন তরুণ ঋষভ পন্থ। তাঁর এই ইনিংসের প্রশংসা করছেন প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরা প্রত্যেকে। তবে পন্থ নিজে বলছেন, দলের উপদেষ্টা সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে কোলে তুলে নেওয়ায় বিশেষ অনুভূতি হয়েছে। এই তরুণ আরও বলেছেন, সৌরভ ও রিকি পন্টিংয়ের উপস্থিতি পার্থক্য গড়ে দিয়েছে। গতকালের ম্যাচে ছক্কা মেরে দলকে জেতান পন্থ। এরপরেই মাঠে ঢুকে তাঁকে কোলে তুলে নেন সৌরভ। এ বিষয়ে ম্যাচের পর সতীর্থ পৃথ্বী শ-র সঙ্গে কথোপকথনের সময় পন্থ বলেন, ‘ম্যাচ শেষ করে আমি যখন বেরিয়ে আসছিলাম, সবাই ভালবাসায় ভরিয়ে দিচ্ছিলেন। সৌরভ স্যার যখন আমাকে কোলে তুলে নেন, তখন বিশেষ অনুভূতি হয়েছিল। এটা অন্যরকম অভিজ্ঞতা।’ পন্থ আরও বলেন, ‘আমরা দলকে বড় ম্যাচ জেতানোর কথা বলি। সেটা করতে পারলে দারুণ লাগে। আমি তোমার সঙ্গে যখন ব্যাট করছিলাম, তখন মনে হয়েছিল আমরা ম্যাচ শেষ করে দেব।’ এরপর পৃথ্বীকে পন্থ প্রশ্ন করেন, ‘জোফ্রা আর্চারের একটি ফুলটস বল উইকেটে লাগার পরেও বেল না পড়ায় কেমন অনুভূতি হয়েছিল?’ জবাবে পৃথ্বী বলেন, ‘আমার এই ধরনের অভিজ্ঞতা প্রথমবার হল। আমি প্রথমে বুঝতে পারিনি এরকম ঘটনা ঘটেছে। আমার মনে হয়েছিল, ব্যাটে বল লেগেছে। পরে কেউ একজন, বোধহয় তুমিই বলো, বেলের আলো জ্বলে উঠেছিল।’ পৃথ্বী আরও বলেন, ‘সৌরভ স্যার, রিকি স্যার, (মহম্মদ) কাইফ স্যারের উপস্থিতিতে শরীরের ভাষাই বদলে যায়। দলে আমি, সন্দীপ (ল্যামিছ্যানি), মনজোতের (কালরা) মতো তরুণরা আছি। কিন্তু আমাদের কখনও মনে হয় না, আমরা অনভিজ্ঞ। মাঠে ও মাঠের বাইরে আমাদের ও সিনিয়রদের একই সারিতে রাখা হয়। আমাদের যখন অনুশীলন থাকে না, তখনও সবার সঙ্গে থাকেন সৌরভ স্যার। আমরা একসঙ্গে নৈশভোজে যাই। দলগত সংহতি দুর্দান্ত।’

সেরা শিরোনাম

Shubman Gill: কলম্বোতে হাফসেঞ্চুরি করে জোড়া রেকর্ড শুভমনের, পেরিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে
কলম্বোতে হাফসেঞ্চুরি করে জোড়া রেকর্ড শুভমনের, পেরিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
Karn Sharma: ঝুলিতে ৪টি IPL ট্রফি, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ চলাকালীনই অবসর ঘোষণা ভারতীয় ক্রিকেটারের
ঝুলিতে ৪টি IPL ট্রফি, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ চলাকালীনই অবসর ঘোষণা ভারতীয় ক্রিকেটারের
Devdutt Padikkal Century: ০ ও ১ রানে পড়েছিল ক্যাচ, সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে শাসন করলেন দেবদত্ত, পূজারার কীর্তি স্পর্শ
০ ও ১ রানে পড়েছিল ক্যাচ, সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে শাসন করলেন দেবদত্ত, পূজারার কীর্তি স্পর্শ

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget