এক্সপ্লোর

Narendra Modi: ভারতে বসছে অলিম্পিক্সের আসর? স্বাধীনতা দিবসের দিনেই নতুন স্বপ্ন দেখালেন প্রধানমন্ত্রী

Independence Day 2024: সামগ্রিকভাবে ভারতের অ্যাথলিটরা গত কয়েকটি অলিম্পিক্সে বেশ ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। এবার স্বাধীনতা দিবসের দিনে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর শোনালেন নরেন্দ্র মোদি।

নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে ভারতের ঝুলিতে এসেছে ৬টি পদক। টোকিওতে এসেছিল ৭টি পদক। সামগ্রিকভাবে ভারতের অ্যাথলিটরা গত কয়েকটি অলিম্পিক্সে বেশ ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। এবার স্বাধীনতা দিবসের দিনে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর শোনালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২০৩৬ অলিম্পিক্স যেন ভারতের আয়োজন করা হয়, সেই স্বপ্ন দেখার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার লালকেল্লায় দাঁড়িয়ে স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে বার্তা দেওয়ার সময় প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামীতে অলিম্পিক্সের মত টুর্নামেন্ট আয়োজনের জন্য সবরকম প্রস্তুতি তারা শুরু করে দিয়েছেন। 

উল্লেখ্য, ২০২৮ অলিম্পিক্স আয়োজিত হবে লস অ্যাঞ্জেলসে। ২০৩২ সালে অলিম্পিক্স আয়োজিত হওয়ার কথা ব্রিসবেনে। আর ২০৩৬ অলিম্পিক্স আয়োজনের দৌড়ে রয়েছ ভারতের সঙ্গে কাতার, সৌদি আরব ও তুরস্ক। এই বিষয়ে প্রধানমন্ত্রী এদিন জানান, ''আগামী ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজন করা ভারতের স্বপ্ন। আমরা সেই স্বপ্ন দেখেছি। আমরা সেই স্বপ্ন বাস্তবায়িত করার প্রস্তুতি শুরু করে দিয়েছি। গোটা বিশ্ব দেখেছে ভারত কত ভাল ভাবে জি২০ বৈঠক আয়োজন করেছে এর আগে। এতেই প্রমাণ হয়েছে যে এই দেশের বড় মাপের কোনও ইভেন্ট আয়োজন করার ক্ষমতা অবশ্যই রয়েছে।''

 

এবারের প্যারিস অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে রুপো জিতেছেন নীরজ চোপড়া। টোকিওতে যদিও সোনা জিতেছিলেন নীরজ। এছাড়াও হকিতে ব্রোঞ্জ জিতেছে ভারতীয় দল। টোকিওতেও তাঁরা ব্রোঞ্জ জিতেছিল। শ্যুটিংয়ে জোড়া ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের। ব্রোঞ্জ জিতেছেন স্বপ্নিল কুশালে ও কুস্তিতে ব্রোঞ্জ এসেছে আমন শেহরাওযাতের হাত ধরে। আরও একটি পদক জয়ের সম্ভাবনা ছিল ভারতের। কিন্তু বিনেশ ফোগতকে অলিম্পিক্স থেকে বাতিল করে দেওয়ায় সেই নিশ্চিত সোনা বা রুপো জয় সম্ভব হয়নি। ৫০ কেজি কুস্তি ইভেন্টে ফাইনালে পৌঁছালেও ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় বিনেশকে বাতিল করে দেয় আইওসি।

২০৪৭ সালের মধ্যে বিকশিক ভারত তৈরির কথা আজও শোনা যায় মোদির মুখে। তাঁর বক্তব্য, "আমরা ভারতীয়রা দৃঢ়চেতা। প্রত্যেক ক্ষেত্রে আত্মনির্ভর হতে হবে আমাদের। ভারতবাসীর প্রত্যয়ই চালনাশক্তি। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হবে। করেঙ্গে ইয়া মরেঙ্গে মন্ত্রে দেশে স্বাধীনতা এসেছিল। বিকশিত ভারতের জন্যও সেই মন্ত্র থেকেই অনুপ্রেরণা নিতে হবে।"

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: আর্জেন্তিনা ম্যাচের শেষবেলায় মিশর কোচের দেখানো 'X' চিহ্নের অর্থ কী? কী বলছে নিয়ম?
আর্জেন্তিনা ম্যাচের শেষবেলায় মিশর কোচের দেখানো 'X' চিহ্নের অর্থ কী? কী বলছে নিয়ম?
Shreyas Iyer: সচিন, কোহলি, রোহিতদের নেতৃত্বেও ভারত হেরেছে, শ্রেয়সের পাশে দাঁড়িয়ে মন্তব্য শ্রেয়সের বোনের
সচিন, কোহলি, রোহিতদের নেতৃত্বেও ভারত হেরেছে, শ্রেয়সের পাশে দাঁড়িয়ে মন্তব্য শ্রেয়সের বোনের
West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Kylian Mbappe: 'চড় মারা উচিত', প্যারাগুয়ের সেনেটরের মন্তব্যে তোলপাড়, 'ঘৃণ্য মহিলা', পাল্টা বললেন এমবাপে
'চড় মারা উচিত', প্যারাগুয়ের সেনেটরের মন্তব্যে তোলপাড়, 'ঘৃণ্য মহিলা', পাল্টা বললেন এমবাপে

ভিডিও

Mahua Moitra: 'আমার আশ্চর্য লাগছে যে, বিজেপি বলছে এটা দৈব বিচার', বারুইপুরে এনকাউন্টার প্রসঙ্গে বললেন মহুয়া মৈত্র
Baruipur Case: ‘ওর মা ভাগ্যশালী, অপরাধীরা দ্রুত শাস্তি পেয়েছে’, বললেন মাটিগাড়ায় নিহত নির্যাতিতার মা
Samik Bhattacharya: 'উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন। উনি বসে যাবেন কেন?', মমতাকে কটাক্ষ শমীকের
Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget