এক্সপ্লোর

IND vs SA: 'ওর বোঝা উচিত ছিল, উল্টোদিকে কার্তিক আছে, আমি না', নেহরার নিশানায় কে?

IND vs SA 2022: ম্যাচ হারলেও তা ছাপিয়ে গিয়েছে একটি ঘটনা। যার কেন্দ্রে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। গতকাল জাতীয় দলে প্রত্যাবর্তনে প্রথম ম্যাচেই ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলেছেন তরুণ অলরাউন্ডার।

নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে হারতে হয়েছে ভারতীয় দলকে। প্রথমে ব্যাট করতে নেমে বোর্ডে বিরাট রান তুলে নিয়েও শেষ পর্যন্ত জয়ের মুখ দেখতে পারেনি ঋষভ পন্থের (Rishabh Pant) দল। ম্যাচ হারলেও তা ছাপিয়ে গিয়েছে একটি ঘটনা। যার কেন্দ্রে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। গতকাল জাতীয় দলে প্রত্যাবর্তনে প্রথম ম্যাচেই ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলেছেন হার্দিক। ১২ বলে অপরাজিত ৩১ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু শেষ ওভারে নন স্ট্রাইকার এন্ডে দীনেশ কার্তিককে ব্যাট করার সুযোগ না দেওয়া হার্দিকের সিদ্ধান্ত নিয়ে সোশ্য়াল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন। সেই তালিকায় রয়েছেন হার্দিকের নেতৃত্বাধীন আইপিএল চ্যাম্পিয়ন দল গুজরাত টাইটান্সের কোচ আশিস নেহরাও। প্রাক্তন ভারতীয় পেসারও যে হার্দিকের সিদ্ধান্তে খুশি হননি তা বুঝিয়ে দিয়েছেন। 

কী বলছেন আশিস নেহরা?

গতকালের খেলা দেখার পর এক সাক্ষাৎকারে নেহরা বলেন, ''হার্দিক ভাল ছন্দে ছিল। দুর্দান্ত শটও খেলেছে। কিন্তু আমার মনে হয় যে ওই সিঙ্গলসটা নেওয়া উচিত ছিল ওর। হার্দিকের মনে রাখা উচিত ছিল যে নন স্ট্রাইকার এন্ডে আমি দাঁড়িয়ে নই, কার্তিক আছে। আর কার্তিক কী করতে পারে, আমরা সবাই জানি।''

 

ঠিক কী হয়েছিল?

গতকাল ভারতের ইনিংসের একদম শেষ ওভারে বল করতে এসেছিলেন আনরিচ নোখিয়া। তখন স্ট্রাইকিং এন্ডে ছিলেন হার্দিক। নিজে বেশ ছন্দেই ছিলেন। সেই ওভারে একটি ছক্কাও হাঁকান তিনি। ওভারের চতুর্থ বলে বাউন্ডারি লাইনের কাছে একটি ড্রাইভ মারেন হার্দিক। উল্টোদিকে ছিলেন দীনেশ কার্তিক। গত আইপিএলে আরসিবির জার্সিতে একের পর এক ম্যাচে ফিনিশারের কাজ করে জাতীয় দলে কামব্যাক করেছেন কার্তিক। চাইলেই অনায়াসে সিঙ্গলস নিতে পারতেন। কারণ কার্তিকের মধ্যে শেষ বলে ছক্কা হাঁকানোর ক্ষমতা রয়েছেই। অথচ সেই বলে হার্দিক সিঙ্গলস নিয়ে কার্তিককে দিতে চাননি। তিনি চেয়েছিলেন যে পুরো শেষ বলটিও তিনিই খেলবেন। এই সিদ্ধান্তেই সবাই অবাক হয়ে গিয়েছিলেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় অনেকেই হার্দিকের এই সিদ্ধান্তের জন্য সমালোচনা করেন। 

আরও পড়ুন: শক্তিতে না পারলেও আফগানদের সঙ্গে বুদ্ধি দিয়ে লড়তে হবে, সুনীলদের পরামর্শ স্টিমাচের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget