এক্সপ্লোর

অভিষেক হচ্ছে পৃথ্বীর, রাহুলের সঙ্গে ওপেন করবেন

রাজকোট: আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হচ্ছে তরুণ ভারতীয় ব্যাটসম্যান পৃথ্বী শ-র। কে এল রাহুলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ওপেন করবেন পৃথ্বী। প্রতি ম্যাচ শুরুর আগে দলের চূড়ান্ত ১২ জনের নাম ঘোষণার রেওয়াজ এদিন শুরু করল ভারতীয় দল। এতে চূড়ান্ত একাদশ নিয়ে বিতর্কের পরিসর অনেকটাই কমিয়ে দেবে বলে মনে করা হচ্ছে। পৃথ্বী ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সিরিজের মাঝপথে ভারতীয় দলে ডাক পেয়েছিলেন। কিন্তু কোনও ম্যাচ খেলেননি। এবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেই সুযোগ পেলেন তিনি। ময়াঙ্ক অগ্রবালকে না নিয়ে পৃথ্বীকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ঘরোয়া ক্রিকেট এবং ভারত এ দলের হয়ে ঝুড়ি ঝুড়ি রান করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন ময়াঙ্ক। যে ১২ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়েছে, তার থেকে স্পষ্ট যে, ভারত পাঁচ বিশেষজ্ঞ বোলার নিয়েই নামবে। শার্দূল ঠাকুর দ্বাদশ ব্যক্তি হবেন। তিন বিশেষজ্ঞ স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদব এবং দুই পেসার মহম্মদ সামি ও উমেশ বোলিং আক্রমণের দায়িত্বে থাকবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টে ধৈর্য্যশীল ৫৬ রানের ইনিংস খেলা হনুমা বিহারীকে বাদ দেওয়া হয়েছে। অলরাউন্ডার হার্দিক পান্ড্যর ছয় নম্বরে উইকেটরক্ষক ঋষভ পন্ত ও সাতে জাডেজা লোয়ার অর্ডারের ব্যাটিংয়ের দায়িত্ব সামলাবেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভালো খেলে অস্ট্রেলিয়া সফরের দলে নিজের নাম পাক করার সুবর্ণ সুযোগ পেলেন পৃথ্বী। কারণ, অধিনায়ক বিরাট কোহলি সাফ জানিয়ে দিয়েছেন, দলের টপ অর্ডারেই একমাত্র পরীক্ষানিরীক্ষার প্রয়োজন রয়েছে। পৃথ্বী যে ভারতীয় দলে খেলবেন, তাতে অবাক হওয়ার উপাদান তেমন কিছুই নেই। এই প্রতিভাশালী ব্যাটসম্যান স্কুল ক্রিকেট থেকেই ব্যাটে রানের বন্যা বইয়েছেন। চলতি বছরের শুরুর দিকে তাঁর নেতৃত্বেই ভারতের অনূর্দ্ধ ১৯ দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়।তখন থেকেই স্পষ্ট হয়ে যায়, সর্বোচ্চ পর্যায়ে তাঁর খেলাটা সময়ের ব্যাপার। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৪ ম্যাচে ৫৬.৭২ গড়ে রান করেছেন তিনি। রয়েছে সাতটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি। এরমধ্যে ২০১৬-র নভেম্বরে রঞ্জিতে অভিষেকেই শতরান করেছিলেন তিনি। প্রায় এক বছর পর দলীপ ট্রফিতে অভিষেকেই সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিন অঙ্কের রান করার কৃতিত্ব অর্জন করেন তিনি। মুরলী বিজয় ও শিখর ধবন বাদ পড়ার পর ওপেনিং জুটি নিয়ে জোর জল্পনা চলছিল।রাহুলের সঙ্গে পৃথ্বী, না ময়াঙ্ক, কে ওপেন করতে নামবেন- অবশেষে তা স্পষ্ট হল কোহলির সাংবাদিক বৈঠকে।  

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: ওয়ারজ়াবালের জোড়া গোল, এমবাপের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস গড়ার দিনেই স্পেনের 'শাপমোচন'
ওয়ারজ়াবালের জোড়া গোল, এমবাপের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস গড়ার দিনেই স্পেনের 'শাপমোচন'
FIFA World Cup 2026: বিশ্বকাপ বিপর্যয়ে জার্মানির কোচের পদ থেকে ছাঁটাই হতে পারেন নাগেলসম্য়ান, দৌড়ে কে?
বিশ্বকাপ বিপর্যয়ে জার্মানির কোচের পদ থেকে ছাঁটাই হতে পারেন নাগেলসম্য়ান, দৌড়ে কে?
FIFA World Cup 2026: পেশির চোটে ভুগছেন সালা, মিশরের মহাতারকা কি বিশ্বকাপে দলের প্রথম নক আউট ম্যাচে মাঠে নামবেন?
পেশির চোটে ভুগছেন সালা, মিশরের মহাতারকা কি বিশ্বকাপে দলের প্রথম নক আউট ম্যাচে মাঠে নামবেন?
Portugal vs Croatia: 'কোনওভাবেই আটকাতে পারবে না ক্রোয়েশিয়া', ছন্দহীন পর্তুগালকেই বিশ্বজয়ের দাবিদার বলছেন বাইচুং
'কোনওভাবেই আটকাতে পারবে না ক্রোয়েশিয়া', ছন্দহীন পর্তুগালকেই বিশ্বজয়ের দাবিদার বলছেন বাইচুং

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget