এক্সপ্লোর

আইসিসি টুর্নামেন্টে ভারতের আধিপত্য থামানোর সময় এসেছে, বলছেন আজহার মাহমুদ

লন্ডন: আইসিসি টুর্নামেন্টে মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে ভারত। টি-২০ বা একদিনের বিশ্বকাপে সবকটি ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু দল দুটি করে ম্যাচ জিতেছে। তবে এই প্রতিযোগিতাতেও নক-আউট পর্যায়ে ভারতের বিরুদ্ধে জয় অধরাই পাকিস্তানের। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেও বড় ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারত। কাল ফাইনালে ফের দু দলের লড়াই। পাকিস্তান এবার হিসেব বদলে দেওয়ার জন্য তৈরি বলে জানিয়েছেন বোলিং কোচ আজহার মাহমুদ। আইসিসি টুর্নামেন্টে ভারতের এগিয়ে থাকার কথা মেনে নিয়েও আজহারের দাবি, কাল ফাইনালে তাঁদের জয় না পাওয়ার কোনও কারণ নেই। পাকিস্তান এই ম্যাচ জিতলে সেটা অঘটন হবে না। ফাইনাল প্রসঙ্গে পাক বোলিং কোচ বলেছেন, ‘আইসিসি টুর্নামেন্টে ভারত এগিয়ে। তবে হিসেব বদলে যেতেই পারে। আমরা আইসিসি টুর্নামেন্টে ভাল খেলতে পারি না বলে যে বদনাম রয়েছে, সেটা এবার বদলে দেওয়ার সুযোগ রয়েছে। আশা করি আমরা ইতিহাস বদলে দিতে পারব। কেউই ভাবেনি আমরা ফাইনালে পৌঁছে যাব। কিন্তু টুর্নামেন্টের আগে আমি বলেছিলাম, পাকিস্তান ফাইনাল খেলবে। ছেলেদের উপর আমার বিশ্বাস আছে। আমরা জিততে পারলে দেশকে উপহার দিতে পারব।’ আজহারের আরও দাবি, তাঁদের উপর কোনও চাপ নেই। পাকিস্তানের র‌্যাঙ্কিং যেখানে আট, সেখানে ভারত অনেকটাই এগিয়ে। ফলে সবাই আশা করছে, ভারতই জিতবে। কিন্তু পাকিস্তান জেতার লক্ষ্যেই খেলতে নামবে। এই ম্যাচ অ্যাশেজের চেয়েও বড়। দু দেশেই প্রত্যাশার পারদ তুঙ্গে। ফলে সবাই চাপে থাকবে। সেই চাপ সামাল দেওয়াই সবচেয়ে বড় বিষয়।

সেরা শিরোনাম

IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget