এক্সপ্লোর

ডিআরএস বিতর্ক অতীত, সামনে এগিয়ে যেতে হবে, বলছেন বিরাট

রাঁচি: বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টে ডিআরএস বিতর্ক সরিয়ে রেখে কাল থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্টে মনোনিবেশ করতে চাইছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, ‘ওই ঘটনা নিয়ে অনেক কিছু হয়েছে। এবার সিরিজের বাকি দুটি ম্যাচে মন দিতে হবে। এই সিরিজে এখনও অনেক খেলা বাকি। বেঙ্গালুরুর ঘটনা অতীত। আমরা এখন রাঁচিতে আছি। কালকের দিকে তাকিয়ে আছি। সিরিজের বাকি দুটি ম্যাচে আর কোনও খারাপ ঘটনা চাই না।’ বেঙ্গালুরু টেস্টে ডিআরএস-এর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ড্রেসিংরুমের দিকে তাকিয়ে বিতর্কে জড়ান অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। মাঠেই তাঁর সঙ্গে বচসায় জড়ান বিরাট। পরে সাংবাদিক সম্মেলনে ঘুরিয়ে স্মিথকে প্রতারক বলেন তিনি। এই বিতর্ক আইসিসি পর্যন্ত গড়ায়। তবে শেষপর্যন্ত কারও শাস্তি হয়নি। ডিআরএস বিতর্ক আঁকড়ে ধরে রাখতে না চাইলেও, বিরাট বুঝিয়ে দিয়েছেন, তিনি নিজের বক্তব্যে অনড়। তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগের দিন সাংবাদিক সম্মেলনে ভারতের অধিনায়ক বলেছেন, ‘আমি ভেবেচিন্তেই কথা বলি। যা বলেছি তার জন্য কোনও অনুতাপ নেই। তবে একইসঙ্গে বোকার মতো রোজ একই ঘটনা নিয়ে কথা বলতে চাই না। দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝে বেশ কয়েকদিনের বিরতি থাকায় সুবিধা হয়েছে। আমরা বাকি দুটি টেস্ট ম্যাচ নিয়েই ভাবছি।’ বিসিসিআই ও ক্রিকেট অস্ট্রেলিয়া ডিআরএস বিতর্কে ইতি টানায় খুশি বিরাট। তাঁর মতে, অতীতে কোনও বিতর্কের জল অনেকদূর গড়িয়েছে। তার ফলে বিরোধ বাড়া ছাড়া আর কোনও ফল হয়নি। এবার সবাই পরিণত সিদ্ধান্ত নিয়েছেন। বিরাট আরও বলেছেন, ‘অতীতেও অনেকে আমার সমালোচনা করেছে, ভবিষ্যতেও করবে। আমি কেরিয়ারে কিছু ঠিক কাজ করেছি বলেই অধিনায়কের দায়িত্ব পেয়েছি। যতক্ষণ ঠিক কাজ করছি, পরিশ্রম করছি, ততক্ষণ কাউকে জবাবদিহি করার দরকার নেই। সবারই নিজস্ব মতামত আছে। যদি কেউ আমাকে চ্যালেঞ্জ করে, সেটা তার নিজস্ব ব্যাপার। আমার বিরুদ্ধে খারাপ কথা বলবেন না, এই ব্যানার নিয়ে ঘুরে বেড়াতে পারব না।’

সেরা শিরোনাম

IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Kohli On Janmashtami: 'জয় শ্রী কৃষ্ণ', নিয়মিত বৃন্দাবনে যান, এবার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট কোহলির
'জয় শ্রী কৃষ্ণ', নিয়মিত বৃন্দাবনে যান, এবার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট কোহলির
CAB AGM: বাংলার ক্রিকেটে বেজে গেল নির্বাচনী দামামা, বিজ্ঞপ্তি জারি, সদস্যদের কী পাঠাল সিএবি?
বাংলার ক্রিকেটে বেজে গেল নির্বাচনী দামামা, বিজ্ঞপ্তি জারি, সদস্যদের কী পাঠাল সিএবি?
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget