এক্সপ্লোর

Japan Open: দুরন্ত জয়ে পরের রাউন্ডে পৌঁছলেন শ্রীকান্ত, তবে একইদিনে বিদায় সাইনা, লক্ষ্যর

Kidambi Srikanth: মালয়েশিয়ান শাটলার লির বিরুদ্ধে চতুর্থ সাক্ষাতে এই প্রথমবার তাঁকে মাত দিতে সমর্থ্য হলেন কিদাম্বি শ্রীকান্ত।

ওসাকা: গত সপ্তাহে বিশ্ব চ্যাম্পিয়নশিপে হতাশাজনকভাবে শুরুর দিকেই ছিটকে গিয়েছিলেন কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth)। তবে জাপান ওপেনে (Japan Open) দুরন্ত ছন্দে দেখাল বিশ্বের প্রাক্তন এক নম্বর শাটলারকে। বিশ্বের চার নম্বর লি জি জিয়াকে স্ট্রেট গেমে পরাস্ত করলেন ভারতীয় তারকা। তবে শ্রীকান্তের সাফল্যের দিনেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন দুই তারকা ভারতীয় শাটলার সাইনা নেহওয়াল এবং কমনওয়েলথ গেমসে সোনা জয়ী লক্ষ্য সেন।

প্রথম জয়

৩৭ মিনিটের ম্যাচে ২২-২০ ও ২৩-২১ স্কোরলাইনে জয় পান শ্রীকান্ত। মালয়েশিয়ান লির বিরুদ্ধে চতুর্থ সাক্ষাতে এই প্রথমবার তাঁকে মাত দিতে সমর্থ্য হলেন শ্রীকান্ত। তবে প্রথম গেম জিতেও পরের দুই গেম হেরে চূড়ান্ত হতাশাজনকভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হল ২১ বছর বয়সি ভারতীয় তরুণ লক্ষ্য সেনকে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী লক্ষ্য জাপানের কেন্টা নিশিমতোর বিরুদ্ধে ২১-১৮ স্কোরলাইনে প্রথম গেম জেতেন। তবে বিশ্বের ২১ নম্বর শাটলারের বিরুদ্ধে পরের দুই গেম ১৪-২১ ও ১৩-২১ স্কোরলাইনে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন লক্ষ্য। 

জাপানের আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে এমনিই খাতায় কলমে পিছিয়েই ছিলেন সাইনা। ম্যাচেও এই ব্যবধান স্পষ্টভাবেই চোখে পড়ে। ২০১২ লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় শাটলার মাত্র ৩০ মিনিটে স্ট্রেট গেমে শীর্ষ বাছাইয়ের বিরুদ্ধে উড়ে গেলেন। ম্যাচের স্কোর সাইনার বিপক্ষে ৯-২১, ১৭-২১। বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে পৌঁছনো ভারতীয় ডাবলস জুটি এমআর অর্জুন এবং ধ্রুব কাপিলাও দুর্ভাগ্যবশত ছিটকে গিয়েছেন।

হারলেন ধ্রুব-অর্জুনরাও

বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর সুবাদে নয় ধাপ এগিয়ে ডাবলসে ২৬ নম্বরে উঠে এসেছে অর্জুন ও ধ্রুবর জুটি। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তিন গেমের ম্যাচে তাঁদের কোরিয়ান জুটি চোই সোল জিউ ও কিম ওন হোর জুটির কাছে হারতে হয়। ম্যাচের ভারতীয় শাটলার জুটি ২১-১৯ স্কোরলাইনে প্রথম গেম জেতেন। এরপর দ্বিতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়ই করেও ২১-২৩ পরাজিত হন ধ্রুবরা। শেষ গেমে অবশ্য তেমন লড়াই হয়নি ১৫-২১ স্কোরলাইনে শেষ গেম ও ম্যাচ হারে ভারতীয় জুটি।  

আরও পড়ুন: ভারত-পাকিস্তান মহারণে ছোট্ট ভুলের জেরে বড় শাস্তি পেল উভয় দলই

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget