এক্সপ্লোর

Asia Cup 2022: ভারত-পাকিস্তান মহারণে ছোট্ট ভুলের জেরে বড় শাস্তি পেল উভয় দলই

IND vs PAK: ভারত ও পাকিস্তান, উভয় দলের খেলোয়াড়দেরই ম্যাচের বেতনের ৪০ শতাংশ কাটা গেল। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফার মার্টিন ক্রো এই বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছেন।

দুবাই: রবিবাসরীয় সন্ধ্যায় এশিয়া কাপে (Asia Cup 2022) ভারত-পাকিস্তান মহারণের (IND vs PAK) দিকে গোটা বিশ্বের নজর ছিল। ম্যাচের শেষের দুই ওভারে পাকিস্তান একজন কম ফিল্ডার বাউন্ডারি রাখার বিষয়টিও কারুর নজর এড়ায়নি। মন্থর ওভার রেটের জন্যই এমন শাস্তি পেয়েছিল পাকিস্তান, যার খেসারত শেষমেশ ম্যাচ হেরে দিতে হয় তাদের। তবে শাস্তির পরিমান এতটুুকুতেই সীমাবদ্ধ রইল না। এবার ম্যাচের বেতনও কাটা গেল বাবর আজমদের। তবে বাবররা একা নন, ভারতীয় দলের বেতনও কাটা গিয়েছে।

ভারত ও পাকিস্তান, উভয় দলই নির্ধারিত সময়ে দুই ওভার কম বল করায়, আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফার মার্টিন ক্রো এই বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত অনুযায়ী দুই দলের খেলোয়াড়দের ম্যাচের বেতনের ৪০ শতাংশ কাটা যাবে। আইসিসি এক বিবৃতিতে জানায়, 'খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের ডন্য আইসিসির শৃঙ্খলারক্ষা আইনের ২.২২ ধারা অনুযায়ী মন্থর ওভার রেটের জন্য প্রতিটি ওভারে খেলোয়াড়দের ২০ শতাংশ ম্যাচ ফি কাটা যাবে। দুই অধিনায়কই নিজেদের ভুল স্বীকার করে এই শাস্তি মেনে নিয়েছেন। তাই শুনানির আর কোনও প্রয়োজন হয়নি।'

আইসিসি ক্রমতালিকায় হার্দিকের উন্নতি

চলতি এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ পারফর্ম করেছিলেন হার্দিক। প্রথমে বল হাতে তিন উইকেট নেওয়ার পর, ব্যাট হাতে অপরাজিত ৩৩ রান করেন তিনি। মুশকিল পরিস্থিতি থেকে শেষ পর্যন্ত টিকে থেকে হার্দিকই ভারতকে জয় এনে দেন। এর জেরে আট ধাপ এগিয়ে এসে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের ব়্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর স্থান দখল করলেন হার্দিক। এটিই ভারতীয় অলরাউন্ডেরর কেরিয়ার সেরা ব়্যাঙ্কিং। হার্দিকের সাম্প্রতিক পারফরম্যান্স আবারও প্রমাণ করে দেয় তিনি ভারতীয় দলের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ।

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার মতে হার্দিক বর্তমানে জানেন ঠিক কোন সময়ে ওঁর কী করা উচিত এবং সেইমতোই ওঁর খেলাকেও সাজিয়ে নিয়েছে। পাক ম্যাচের পরে রোহিত বলেন, 'ও ওর প্রত্যাবর্তনের পর থেকেই দুরন্ত খেলছে। ও দলের বাইরে থাকার সময়ই ফিট হওয়ার জন্য যা যা করণীয় সবটা করেছে এবং এখন তো বল হাতে নিয়মিত ১৪০ কিমিতে বল করছে। ওর ব্যাটিং দক্ষতা তো সকলেই জানে। মাঠে ফেরার পর থেকে ওকে অনেক শান্ত দেখাচ্ছে এবং নিজের খেলার প্রতি আত্মবিশ্বাসও সাফ চোখে পড়ছে। ওর জন্য ওর নিজের খেলাটা বোঝার প্রয়োজন ছিল এবং সেটা ও এখন করছে। চাপের মুখে ১০ রান প্রতি ওভার যখন দরকার, তখন যে কেউ বিচলিত হতে পারে, তবে ওর খেলায় তার লেশমাত্র দেখা যায়নি।' 

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে পন্থের না খেলা নিয়ে কী বললেন জাডেজা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget