এক্সপ্লোর

IND vs ENG: কপিলের পর কি এবার বুমরা? ৩৫ বছরের পুরনো রেকর্ড কি ভাঙতে চলেছে?

IND vs ENG Test: করোনা আক্রান্ত হওয়ার পর থেকে টিম হোটেলেই আইসোলেশনে রয়েছেন রোহিত শর্মা। তিনি এখনও করোনা মুক্ত হননি বলে জানা গিয়েছে। এদিকে আগামীকাল থেকেই শুরু টেস্ট।

এজবাস্টন: কাল থেকে শুরু হতে চলা ভারত-ইংল্যান্ড টেস্টে কে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন এখনও ঠিক নেই। রোহিত শর্মা (Rohit Sharma) এখনও করোনামুক্ত (Covid19) হননি। কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) আগের দিন সাংবাদিক বৈঠকে এসে জানিয়েছেন যে রোহিতকে এখনও পর্যবেক্ষণে রাখা হচ্ছে। কিন্তু যদি একান্তই রোহিত খেলতে না পারেন, তবে হয়ত জসপ্রীত বুমরাই অধিনায়ক হিসেবে কাল মাঠে নামবেন। আর তেমনটা হলে এক রেকর্ডও গড়ে ফেলবেন তিনি। 

কপিলের পর বুমরা?

১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব শেষবার পেসার হিসেবে জাতীয় দলের অধিনায়কত্ব সামলেছিলেন। সেই ১৯৮৭ সালে শেষবার ক্যাপ্টেন হিসেবে জাতীয় দলের দায়িত্ব সামলেছিলেন কপিল। যদি কাল বুমরা অধিনায়ক হিসেবে মাঠে নামেন, তবে ৩৫ বছর পর দ্বিতীয় কোনও ভারতীয় পেসার হিসেবে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি। 

কে এল রাহুল চোট পেয়ে সিরিজের আগেই ছিটকে যাওয়ার পর রোহিত শর্মার ডেপুটি হিসেবে বুমরার নাম ঘোষণা করা হয়েছিল। এদিকে রোহিতও এবার নিজে করোনা আক্রান্ত হয়ে ম্য়াচে অনিশ্চিত। বুধবার রাতের দিকে ভারতীয় দলের কোচ এজবাস্টন থেকে জুম কলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, ''রোহিত এখনও এজবাস্টন টেস্টের বাইরে নয়। ভারতীয় দলের মেডিক্যাল টিম ওকে পর্যবেক্ষণ করছে। তবে হ্যাঁ, ওকে পেতে গেলে করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসতে হবে। আমাদের হাতে এখনও ৩৬ ঘণ্টা মতো সময় রয়েছে। আজ (বুধবার) রাতে ও কাল (বৃহস্পতিবার) সকালে ওর আরও দুটো করোনা পরীক্ষা হবে। তারপর আমাদের মেডিক্যাল ও স্পোর্টস সায়েন্স টিম ঠিক করবে ওকে নিয়ে কী করা হবে। নিভৃতবাসে রয়েছে বলে ওকে আমি দেখিনি।''

সেই সঙ্গে দ্রাবিড় যোগ করেন, 'তবে ও খেলতে না পারলে কে নেতৃত্ব দেবে, তা ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বা নির্বাচকেরা আনুষ্ঠানিকভাবে জানাবেন। আমাদের সেটা বলার কথা নয়।'

আরও পড়ুন: জার্মানিতে সফল অস্ত্রোপচার, নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন রাহুল

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget