এক্সপ্লোর

Jasprit Bumrah: ইংল্যান্ডকে গুঁড়িয়ে ৯০ বছর পুরনো রেকর্ড ভাঙলেন বুম বুম বুমরা

IND vs ENG: দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত (Team India)। সিরিজ এখন ১-১। বাকি তিন টেস্টের ওপর নির্ভর করে রয়েছে সিরিজের ফয়সালা।

বিশাখাপত্তনম: পিঠের চোটে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের ঠিক আগে, আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে সিরিজে প্রত্যাবর্তন ঘটান। তারপর থেকে ধীরে ধীরে নিজের ছন্দ খুঁজে পেয়েছেন। বল হাতে বাইশ গজে ফের আগুন ঝরাচ্ছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে বল হাতে জ্বলে উঠলেন যশপ্রীত বুমরা। প্রথম ইনিংসে ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৩ শিকার। সব মিলিয়ে ৯ উইকেট নিয়ে ভারতের জয়ের ভিত তৈরি করে দিলেন বুম বুম বুমরা-ই। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।

সেই সঙ্গে ৯০ বছরের পুরনো একটি রেকর্ড ভেঙে দিলেন বুমরা। বিশাখাপত্তনমে ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ৯১ রানে ৯ উইকেট নিয়েছেন আমদাবাদের ডানহাতি ফাস্টবোলার। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতের মাটিতে এটাই কোনও ভারতীয় পেসারের করা সেরা বোলিং। এর আগে ১৯৩৪ সালে চেন্নাইয়ে এল অমর সিংহ ১৪১ রানে ৮ উইকেট নিয়েছিলেন। সেটাই এতদিন পর্যন্ত ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্টে কোনও ভারতীয় বোলারের সেরা ফিগার। সেই রেকর্ড ভেঙে দিলেন বুমরা।

দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত (Team India)। সিরিজ এখন ১-১। বাকি তিন টেস্টের ওপর নির্ভর করে রয়েছে সিরিজের ফয়সালা। তবে বিশাখাপত্তনমে ইংল্যান্ডকে হারিয়েও আত্মতুষ্ট হতে নারাজ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ভারতীয় দলের কোচ জানিয়েছেন, বাকি তিন ম্যাচেও অগ্নিপরীক্ষা দিতে হবে তাঁদের।

বিশাখাপত্তনমে টেস্ট ম্যাচের পর দ্রাবিড় বলেছেন, 'দারুণ টেস্ট ম্যাচ হল। দুটি ম্যাচই খুব ভাল হয়েছে। ঘুরে দাঁড়িয়ে ভাল লাগছে। আমাদের ওপর চাপ তৈরি করা হয়েছিল। কয়েকটা ব্যক্তিগত পারফরম্যান্স আমাদের প্রথম দুদিন ভাল জায়গায় রেখেছিল। যশস্বীর ২০৯ রানের ইনিংস ও বুমরার স্পেল ম্যাচের প্রথম দুদিন আমাদের এগিয়ে রেখেছিল। আমরা ১৪০ রানের লিড নিয়েছিলাম। তারপরের তিনদিনও আমাদের ভাল খেলতে হয়েছে ম্যাচ জেতার জন্য। এই ফলাফলে সন্তুষ্ট। যেভাবে সিরিজে পিছিয়ে পড়েছিলাম এবং কয়েকজন ক্রিকেটারকে না পাওয়ার পরেও এই ম্যাচে জিতে সমতা ফিরিয়েছি, তাতে খুশি। তবে বাকি তিন ম্যাচেও কঠিন লড়াই হবে। ভীষণ চ্যালেঞ্জিং এই সিরিজ।'

আরও পড়ুন: ইংরেজদের গুঁড়িয়ে দিয়েও দলকে সাবধান করে দিচ্ছেন গুরু দ্রাবিড়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Dhruv Jurel: প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
Leandro Paredes: সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
Syed Mushtaq Ali T20: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget