এক্সপ্লোর

চমকপ্রদ রেকর্ড, এশিয়ার প্রথম বোলার হিসেবে কৃতিত্ব অর্জন জসপ্রিত বুমরাহর

বিশ্বকাপের পর প্রথম টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে সেভাবে উজ্জ্বল ছিলেন না তিনি। কিন্তু দ্বিতীয় ইনিংসেই চেনা ছন্দে পাওয়া গেল বুম-বুম বুমরাহকে।

অ্যান্টিগা: হনুমা বিহারী যাতে টেস্ট ক্রিকেটে তাঁর প্রথম সেঞ্চুরি সম্পূর্ণ করতে পারেন, সেজন্য অপেক্ষায় ছিলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু ৯৩ রান করে আউট হনুমা আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য ৪১৯ রানের লক্ষ্য ছিল। উইকেটে এমন কিছু জুজু ছিল না। ভারতীয় ব্যাটসম্যানরাই তা দেখিয়ে দিয়েছেন। কিন্তু বল করতে এলে জসপ্রিত বুমরাহর কাছে পরিবেশ বা পিচ-এসব কোনও গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। বল হাতে খেলার রাশ নিজের হাতেই রাখতে পছন্দ করেন তিনি। বিশ্বকাপের পর প্রথম টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে সেভাবে উজ্জ্বল ছিলেন না তিনি। কিন্তু দ্বিতীয় ইনিংসেই চেনা ছন্দে পাওয়া গেল বুম-বুম বুমরাহকে। মাত্র আট ওভার হাত ঘুরিয়ে পাঁচ উইকেট নিয়ে ক্যারিবিয়ান ব্যাটিং অর্ডারকে দুমড়ে-মুচড়ে দিলেন ভারতের এই ফাস্ট বোলার। বিধ্বংসী ওই স্পেলে এক নাগাড়ে ব্যাটসম্যানদের স্ট্যাম্প লক্ষ্য করে শানালেন নির্মম আক্রমণ। প্রথম ওভারেই ক্রেগ ব্রেথওয়েটকে তুলে নিয়েছিলেন তিনি। এরপর আর খুব বেশি লড়াই করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৫ রানেই অর্ধেক ইনিংস গুটিয়ে যায় তাদের। ম্যাচের ফলাফল তখনই নির্ধারিত হয়ে গিয়েছিল।বুমরাহর বোলিং বিশ্লেষণ ৮-৪-৭-৫। আর এই দুরন্ত বোলিংয়ের মাধ্যমে দারুণ এক রেকর্ডের মালিক হলেন বুমরাহ। টেস্ট ক্রিকেটে ভারতের কোনও বোলার এত কম রান দিয়ে পাঁচ উইকেট দখল করলেন। এছাড়াও আরও একটি রেকর্ড করেছেন যা কোনও ভারতীয় বোলার তো বটেই, এশিয়ার কোনও বোলারও এর আগে এই রেকর্ড গড়তে পারেননি। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও এখন ওয়েস্ট ইন্ডিজ-এই চার দেশ সফরের প্রত্যেকটিতেই কোনও একটি ইনিংস পাঁচ উইকেট দখলের নজির গড়লেন তিনি। শুধু তাই নয়, ওই চার দেশে প্রথমবার সফরেই এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন ইশান্ত শর্মা। তিনি ৩১ রানে ৩ উইকেট পেয়েছেন। ম্যাচের শেষে বুমরাহ জানিয়েছেন, নিজের বোলিংয়ে আরও বৈচিত্র যোগ করেছেন তিনি। বুমরাহ বলেছেন, আমি ইনসুইঙ্গার করি। কিন্তু যত বেশি টেস্ট ম্যাচ খেলছি, তত বেশি আউটসুইঙ্গার নিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget