এক্সপ্লোর

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজে দলে ফিরলেন বুমরাহ, বিশ্রাম রোহিত ও শামিকে

চোট সারিয়ে ফের মাঠে ফিরতে চলেছেন ভারতের পেস আক্রমণের অন্যতম সেরা হাতিয়ার জসপ্রিত বুমরাহ। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের দলে তাঁকে রাখা হয়েছে। এর আগে মনে করা হচ্ছিল যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দলে ফিরতে পারেন তিনি। কিন্তু নির্বাচকরা শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ভারতীয় স্কোয়াডে তাঁকে দলে ফিরিয়ে এনেছেন।

নয়াদিল্লি: চোট সারিয়ে ফের মাঠে ফিরতে চলেছেন ভারতের পেস আক্রমণের অন্যতম সেরা হাতিয়ার জসপ্রিত বুমরাহ। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের দলে তাঁকে রাখা হয়েছে। এর আগে মনে করা হচ্ছিল যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দলে ফিরতে পারেন তিনি। কিন্তু নির্বাচকরা শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ভারতীয় স্কোয়াডে তাঁকে দলে ফিরিয়ে এনেছেন। গত জুলাই-আগস্টে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের পর পিঠের সমস্যার কারণে দলের বাইরে ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে ভারতীয় দলের নেট অনুশীলনের সময় ছিলেন বুমরাহ। সেখানে বোলিংও করেছিলেন তিনি। ট্রেনার ও ফিজিও তাঁকে সবুজ সঙ্কেত দেন এবং দলে যোগদানের ছাড়পত্র দেন। সংবাদসংস্থার খবর অনুযায়ী, পিঠের চোটের জন্য রিহ্যাবের পর কতটা সেরে উঠেছেন বুমরাহ, তা যাচাই করতে টিম ম্যানেজমেন্ট তাঁকে বিশাখাপত্তনমের নেটে ডেকেছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি ২০ সিরিজে তারকা ওপেনার রোহিত শর্মা ও পেসার মহম্মদ শামিকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে, ওপেনার শিখর ধবনকে দুই স্কোয়াডের দলেই রাখা হয়েছে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার সময় সম্প্রতি হাঁটুতে চোট পেয়েছিলেন ধবন। এজন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ ও একদিনের সিরিজে খেলতে পারেননি তিনি। ভারত আগামী ৫, ৭ ও ১০ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি ২০ ম্যাচ খেলবে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলা হবে ১৪ থেকে ১৯ জানুয়ারির মধ্যে। ভারতীয় দল (শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজ): বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধবন, কেএল রাহুল, শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা, শিবম দুবে, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর, মণীশ পান্ডে, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন ভারতীয় দল (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ):বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধবন, রোহিত শর্মা, কেএল রাহুল, শ্রেয়স আয়ার,মণীশ পান্ডে, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাডেজা, শিবম দুবে, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
FIFA World Cup 2026: রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?
কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?
ICC Rankings: শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের
শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget