এক্সপ্লোর

টাকার জন্য যা খুশি বলতে পারে, কানেরিয়াকে তোপ মিঁয়াদাদের

প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়াকে নিয়ে চলতি বিতর্কে মুখ খুললেন পাক দলের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিঁয়াদাদ। কানেরিয়ার সঙ্গে দলে ধর্মের ভিত্তিতে বৈষম্যের অভিযোগ নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে পাকিস্তান।

করাচি: প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়াকে নিয়ে চলতি বিতর্কে মুখ খুললেন পাক দলের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিঁয়াদাদ। কানেরিয়ার সঙ্গে দলে  ধর্মের ভিত্তিতে বৈষম্যের  অভিযোগ নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে পাকিস্তান।    এই প্রসঙ্গে প্রাক্তন পাক স্পিনারের বিশ্বাসযোগ্যতা সম্পর্কেই প্রশ্ন তুললেন মিঁয়াদাদ। তাঁর দাবি, টাকার জন্য কানেরিয়া যা কিছুই বলতে পারে। প্রাক্তন পাক ব্যাটসম্যান বলেছেন, 'ভাবতে অবাক লাগছে যে, দুর্নীতির দায়ে নিষিদ্ধ ক্রিকেটারের কথায় লোকে বিশ্বাস করছে'। মিঁয়াদাদ বলেছেন, 'ওরা কী পেতে চাইছে, আমি বুঝতে পারছি না। কানেরিয়ার কথা যদি জানতে চান, তাহলে ও টাকার জন্য যা কিছুই বলতে পারেন। ক্রিকেটে তার আর কোনও বিশ্বাসযোগ্যতা নেই'। ইংলিশ কাউন্টি ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ের জন্য নির্বাসিত হন কানেরিয়া। মিঁয়াদাদ বলেছেন, 'ক্রিকেটে দুর্নীতির জন্য যে আজীবন নির্বাসিত হয়েছে, তার মতো কাউকে কীভাবে বিশ্বাস করা যায়? দেশের নাম  কে ডুবিয়েছে? ২০০০-এর শুরুর দিকে আমি পাকিস্তানের হেড কোচ ছিলাম এবং কানেরিয়া দলে ছিল। ও হিন্দু হওয়ায় কোনও সমস্যার একটি ঘটনাও আমার মনে পড়ছে না'। উল্লেখ্য, ধর্মীয় বিশ্বাসের নিরিখে পাক ক্রিকেট দলে বৈষম্যের শিকার হতে হয়েছিল কানেরিয়াকে। এই চাঞ্চল্যকর দাবি টেলিভিশন সাক্ষাত্কারে করেছিলেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। আখতার দাবি করেন যে, কয়েকজন পাক ক্রিকেটার তো কানেরিয়ার সঙ্গে খেতেও অস্বীকার করত। মিঁয়াদাদ এই দাবি খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, 'সংখ্যালঘুদের নিয়ে কোনও কুসংস্কার থাকত তাহলে কানেরিয়া পাকিস্তানের হয়ে খেলতে পারত না। মিঁয়াদাদ বলেছেন, পাকিস্তান তাকে প্রভূত স্বীকৃতি দিয়েছে এবং ও ১০ বছর টেস্ট ক্রিকেট খেলেছে। ধর্ম নিয়ে কোনও সমস্যা থাকলে এটা কী সম্ভবপর হত। মিঁয়াদাদ আরও বলেছেন, কানেরিয়া যখন খেলত, তখন পাকিস্তানের দলে ইমরান তাহির (পরে যিনি দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেন), আলি হুসেন রিজভি এবং মনসুর আমজাদকে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু তখন কানেরিয়াকেই দলে নেওয়া হত। ধর্মের ভিত্তিতে বৈষম্যের শিকার হলে এটা কীভাবে সম্ভব হল'। মিঁয়াদাদের দাবি, দেশজুড়ে বিক্ষোভকে খাটো করে দেখাতে ভারতীয়রা এই বিষয় নিয়ে জল্পনা করছেন। তাঁর দাবি, পাকিস্তান ক্রিকেটে ধর্মের ভিত্তিতে কোনও বৈষম্য করা হয় না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget