এক্সপ্লোর

Jhulan Goswami: শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার আগে কেরিয়ারের সবচেয়ে বড় আক্ষেপ নিয়ে মুখ খুললেন ঝুলন গোস্বামী

Jhulan Goswami Career: ২০০২ সালে জানুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন ঝুলন। মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে ঝুলনই সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারী।

লন্ডন: কাল ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় ওয়ান ডে (IND vs ENG 3rd ODI) ম্যাচের মাধ্যমেই নিজের বর্ণময় আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানতে চলেছেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। দুই দশকের থেকেও দীর্ঘ কেরিয়ারে তারকা ক্রিকেটারের ঝুলিতে রয়েছে একগুচ্ছ রেকর্ড। তা সত্ত্বেও ঝুলনের একটি আক্ষেপ রয়েই গিয়েছে। লর্ডসে শেষ ম্যাচে মাঠে নামার আগে সেই নিয়েই মুখ খুললেন ভারতীয় কিংবদন্তি।

ঝুলনের আক্ষেপ

সাংবাদিক সম্মেলনে আবেগতাড়িত ঝুলন বলেন, 'আমি দুই বিশ্বকাপ ফাইনাল খেলেছি। যদি ওই দুই ফাইনালের মধ্যে আমরা একটিও জিততে পারতাম, তাহলে ব্যক্তিগতভাবে আমি নিজে তো বটেই, দলের সকলেও খুশি হত। সকলেই তো দিনের শেষে বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই খেলা শুরু করে। আমরা সেটাই পারিনি। এটাই আমার কেরিয়ারে সবচেয়ে বড় আক্ষেপ। চার বছর ধরে বিশ্বকাপের প্রস্তুতি চলে। সকলের জন্যই বিশ্বকাপ জয়টা স্বপ্ন। এর জন্য সকলেই কঠোর পরিশ্রম করে। তবে এটুকু আমি বলতে পারি, যে মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা কিন্তু আগের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে।'

অভিনব উদ্যোগ

২০০২ সালে জানুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন ঝুলন। মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে ঝুলনই সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারী। তিনি এখনও পর্যন্ত ওয়ান ডেতে ২৫৩টি উইকেট নিয়েছেন। তবে কালই তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শেষ হতে চলেছে। সেই ম্যাচ উপলক্ষ্যে অভিনব উদ্যোগ নিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বাংলা (সিএবি)। বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা শহরের নামী মাল্টিপ্লেক্সে শনিবার ঝুলনের কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ সরাসরি দেখানোর ব্যবস্থা করেছে। সিএবি-র তরপে জানানো হয়েছে, এলগিন রোডের আইনক্স ফোরামে শনিবার দুপুর আড়াইটে থেকে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ সরাসরি বড় পর্দায় দেখানো হবে। 

 

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ আগেই জিতে নিয়েছে ভারত। শনিবারের ম্যাচ কার্যত নিয়মরক্ষার। তবে ঝুলনের শেষ ম্যাচ হিসাবে লর্ডসে আবেগে ভাসছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকারা। মহিলাদের ক্রিকেটে ঝুলনের অবদান নিয়ে অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেছেন, “ঝুলনদির থেকে অনেক কিছু শিখেছি আমরা। আমার অভিষেকের সময় ওই অধিনায়ক ছিল। তখন থেকে আজ পর্যন্ত অনেক কিছু শিখেছি ওর থেকে। এখন রেণুকা সিংহ, মেঘনা সিংহের মতো তরুণ বোলাররা ঝুলনদির সাজঘরে থাকার প্রভাব বুঝতে পারছে। কীভাবে ঝুলনদি বল করে এবং গোটা ম্যাচে ছন্দ বজায় রাখে, সেটা ওরা শিখতে পারছে ঝুলনদির কাছ থেকে। আমাদের প্রত্যেকের কাছে অনুপ্রেরণা ঝুলনদি।”

আরও পড়ুন: 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Inter Miami: বিশ্বকাপ শেষ হতে না হতেই বিতর্কে মেসির ক্লাব, ক্যাসেমিরোকে সই করানোয় শুরু তদন্ত
বিশ্বকাপ শেষ হতে না হতেই বিতর্কে মেসির ক্লাব, ক্যাসেমিরোকে সই করানোয় শুরু তদন্ত
IND Vs ZIM: আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
IND Vs ZIM: হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২২.০৭.২০২৬)। 'কালীঘাট তৃণমূল' VS 'ঋতব্রত তৃণমূল', রণক্ষেত্র বিধানসভা
Congress Protest: রণক্ষেত্র রাজধানী, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ঘিরে ফের অশান্ত দিল্লি
Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget