এক্সপ্লোর

Sourav Ganguly: প্রবলতর প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতীয় দলকে জেতার রাস্তা দেখিয়েছিলেন সৌরভ, মত বুকাননের

Virat Kohli led Indian Team to Test Series win in 2018-19. | ২০১৮-১৯ মরসুমে বিরাটের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ২-১ ফলে টেস্ট সিরিজ জেতে ভারতীয় দল।

নয়াদিল্লি: অস্ট্রেলিয়া ও কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন কোচ জন বুকাননের সঙ্গে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক ভাল নয় বলেই ক্রিকেটমহলে খবর। বুকানন যখন আইপিএল-এর শুরুতে কেকেআর-এর কোচ ছিলেন, তখন অধিনায়ক সৌরভের সঙ্গে তাঁর মতপার্থক্য প্রকাশ্যে এসে গিয়েছিল। আইপিএল-এর দ্বিতীয় বছরে সৌরভের বদলে ব্রেন্ডন ম্যাকালামকে অধিনায়ক করেন বুকানন। সেটা নিয়ে তীব্র বিতর্ক হয়। তবে এখন আবার সৌরভের প্রশংসায় পঞ্চমুখ এই অস্ট্রেলিয়ান। তিনি বিরাট কোহলির সঙ্গে সৌরভের তুলনা করেছেন। তাঁর মতে, বিরাটের মধ্যে সৌরভের ছায়া দেখা যাচ্ছে। দুই অধিনায়কই প্রবলতর প্রতিপক্ষের বিরুদ্ধে দলকে জেতানোর রাস্তা খুঁজে বের করেছেন। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বুকানন বলেছেন, ‘সৌরভ ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পর খেলার ধারাই শুধু বদল করেনি, অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার ধরনেও বদল আনে। ভারত-অস্ট্রেলিয়ার লড়াইয়ের মান বাড়ছিল, কিন্তু সৌরভ সেটাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। সৌরভের মতোই ভারতীয় দলে এই কাজটা করেছে বিরাট।’ ২০১৮-১৯ মরসুমে বিরাটের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ২-১ ফলে টেস্ট সিরিজ জেতে ভারতীয় দল। এর আগে ভারত কখনও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতেনি। বিরাটের নেতৃত্বে ইতিহাস গড়ে ভারত। এই সিরিজের কথা উল্লেখ করে বুকানন বলেছেন, ‘বিরাট অবিশ্বাস্য কাজ করেছে। ও রান পাক বা না পাক, দলকে সাফল্য এনে দিয়েছে। আমরা যদি ২০১৯-এ ফিরে যাই, তাহলে দেখা যাবে, সেই সিরিজের তারকা ছিল (চেতেশ্বর) পূজারা। বিরাট ও (অজিঙ্কা) রাহানেও অবদান রাখে। তবে বিরাটের সবচেয়ে বড় অবদান ছিল নেতৃত্ব। দলকে জেতানোর মধ্যেই ওর মহত্ব সীমাবদ্ধ নেই, ও অন্য দলকে হারানোর রাস্তা খুঁজে বের করেছে।’ এবারের অস্ট্রেলিয়া সফরে অবশ্য সব ম্যাচে খেলতে পারবেন না বিরাট। সিরিজ চলাকালীন প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। ফলে অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট ম্যাচের পরেই দেশে ফিরে আসবেন বিরাট। তাঁকে পিতৃত্বকালীন ছুটি দিচ্ছে বিসিসিআই। এ বিষয়ে বুকানন বলেছেন, ‘রাহানে হয়তো বিরাটের বদলে অধিনায়ক হবে। রাহানে ভাল অধিনায়ক হতে পারে। তবে বিরাটের মধ্যে বিশেষ কিছু গুণ আছে। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও ওর প্রভাব রয়েছে। দীর্ঘ সফরে ওর অভাব অনুভব করবে ভারতীয় দল।’

সেরা শিরোনাম

ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
Manav Suthar: গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget