এক্সপ্লোর

Joni Kauko: আইএসএলের মঞ্চেই পরিচিতি তৈরি করলেন ফিনল্যান্ড 'অচেনা' জনি কাউকো

Footballer Joni Kauko: দক্ষ সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে সফল ৩০ বছর বয়সি এই কাউকো ফিনল্যান্ডের হয়ে এই পজিশনেই গত বছর ইউরো কাপে তিনটি ম্যাচে খেলেছেন।

কলকাতা: গত হিরো আইএসএলে (ISL) সবচেয়ে কার্যকরী খেলোয়াড় কারা? এর উত্তরে একাধিক নামের তালিকা তৈরি করা যেতে পারে। তবে তাদের নিয়ে যদি কোনও ক্রমতালিকা তৈরি করা যেতে পারে, তা হলে জনি কাউকোর নাম সবার ওপরে থাকবে নিশ্চয়ই। ভারতে পা রাখার পর তাঁর ফুটবল অভিযান এখন পর্যন্ত অসাধারণ কেটেছে।

দক্ষ সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে সফল ৩০ বছর বয়সি এই কাউকো ফিনল্যান্ডের হয়ে এই পজিশনেই গত বছর ইউরো কাপে তিনটি ম্যাচে খেলেছেন। তবে শুধু এই জায়গায় নয়, দলের প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকাও পালন করতে পারেন তিনি। তাঁর এই বৈশিষ্টের জন্য মাঝমাঠ ও আক্রমণের মধ্যে সেতু হিসেবে কাউকোকে ব্যবহার করতে চেয়েছিলেন এটিকে মোহনবাগানের প্রাক্তন স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। বর্তমান কোচ হুয়ান ফোরান্দোও তাঁকে প্রায় একই ভূমিকা পালন করতে দিয়েছেন। আর তাতে তিনি সফলও।

কয়েক দিন আগেই কলকাতায় তাঁকে সাংবাদিক বৈঠকে বলতে শোনা যায়, “ভারতে এসে প্রথম দশটি ম্যাচে আমি কিছুটা রক্ষণাত্মক ভূমিকায় ছিলাম। সেটাই আমার কাছে নতুন ছিল। দলকে সাহায্য করার জন্য আমি সব সময় নিজের সেরাটা দিতে চাই। কিন্তু একটু উঠে খেললেই নিজের সেরাটা দিতে পারি আমি। তবে আমার মনে হত, নীচে নেমে খেললে নিজের সেরাটা দিতে পারছি না। যত উঠে খেলতে শুরু করি, তত স্বাচ্ছন্দবোধ করি। এখন পর্যন্ত এটিকে মোহনবাগানের হয়ে খেলাটা আমার কাছে খুব ভাল অভিজ্ঞতা। সময়টা উপভোগ করছি। এরকম ভিন্ন ধরনের অভিজ্ঞতার জন্যই এখানে এসেছি আমি”।   

গত বছর ইউরো কাপে ফিনল্যান্ডের হয়ে ইউরো কাপে খেলেন কাউকো। এমন একজন ফুটবলারকে এনে হইচই ফেলে দেয় এটিকে মোহনবাগান। এই প্রথম সদ্য ইউরো ফেরত কোনও ফুটবলার এক ভারতীয় ক্লাবের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হন। তাই তাঁকে নিয়ে নতুন স্বপ্ন দেখা শুরু করেছেন এটিকে মোহনবাগান সমর্থকেরা। যদিও এএফসি কাপের ম্যাচে কাউকোকে দেখে হতাশ হন অনেকেই। সেই প্রসঙ্গে ফিনল্যান্ডের ফুটবলার বলেছিলেন, “প্রথম ম্যাচে যে রকম ফল হবে বলে মনে করেছিলাম, সে রকম হয়নি। আমি নিজেও আরও ভাল খেলব বলে ভেবেছিলাম, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তবু বলব, দলকে ভাল ভাবে জানার জন্য ওই ম্যাচটা খুব প্রয়োজন ছিল”।

হিরো আইএসএলে ক্রমশ নিজেকে প্রকাশ করতে শুরু করেন তিনি। যখন তাঁকে নেওয়া হয়, তখন নানা মহলে প্রশ্ন উঠেছিল হুগো বুমৌস দলে থাকা সত্ত্বেও কাউকোকে এনে কী করতে চায় এটিকে মোহনবাগান? এ বার যেহেতু চারজনের বেশি বিদেশি প্রথম এগারোয় রাখার নিয়ম ছিল না, তাই এই প্রশ্ন আরও বেশি করে ওঠে। কিন্তু দু’জনকেই দারুন ভাবে ব্যবহার করেন দুই কোচ হাবাস ও ফেরান্দো।                                                                 ----- তথ্য সংগ্রহ আইএসএল মিডিয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
Cristiano Ronaldo Wedding: বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget