এক্সপ্লোর

Barreto-Douglas: প্রতিভা অন্বেষণই উদ্দেশ্য, খিদিরপুরে ফুটবল অ্যাকাডেমি উদ্বোধনে ব্যারেটো, ডগলাসরা

Football Academy: ৫ সেপ্টেম্বর খিদিরপুরের সেন্ট থমাস স্কুলে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু হল বিশপ ক্যানিং- আর্টেজ স্পোর্টস অ্যাকাডেমির।

সৌমিত্র রায়, কলকাতা: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর খিদিরপুরের (Kidderpore) সেন্ট থমাস স্কুলে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু হল বিশপ ক্যানিং- আর্টেজ স্পোর্টস অ্যাকাডেমির। এই অনুষ্ঠানে বিশপ ক্যানিং ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিশিষ্ট ফুটবলার হোসে র‍্যামিরেজ় ব্যারেটো (Jose Ramirez Barreto), ডগলাস (Douglas)। গ্রামগঞ্জ থেকে তরুণ প্রতিভা খুঁজে বের করা এবং তাঁদের সঠিক প্রশিক্ষণ দেওয়াই লক্ষ্য।

দুই কিংবদন্তি ফুটবলারের পাশাপাশি এই বর্ণাঢ্য অনুষ্ঠানে কলকাতা পুরসভার মেয়র পরিষদ (ক্রীড়া) দেবাশিস কুমার, বিশিষ্ট শিল্পপতি সুরেশ শেঠিয়া, ইস্টার্ন রেলের মুখ্য জনসংযোগ অফিসার কৌশিক মিত্র, খিদিরপুর সেন্ট থমাস স্কুলের প্রিন্সিপাল সুমন বিশ্বাস প্রমুখ। আর্টেজ স্পোর্টসের তরফ থেকে মঞ্চে ছিলেন জয়দীপ মুখোপাধ্যায়। এই অ্যাকাডেমির টেকনিক্যাল ডিরেক্টর হলেন কলকাতার দুই প্রধানের হয়ে খেলা ডগলাস।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সবুজ মেরুনের হয়ে একসময় ময়দান মাতানো ব্যারেটোর গলায় কিন্তু ডগলাসের ভূয়সী প্রশংসাই শোনা গেল। তিনি বলেন, 'কলকাতা এলে আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। বৃহস্পতিবার শিক্ষক দিবস। ডগলাস কিন্তু খুব ভালো শিক্ষক। খেলোয়াড়ি জীবনে দেখেছি জুনিয়দের দারুণভাবে গাইড করত ও। ওর তত্ত্বাবধানে নিশ্চয়ই নবীন প্রতিভা উঠে আসবে।'

অপরদিকে, নিজের নতুন ভূমিকা নিয়ে উচ্ছ্বাস ধরা পড়ল ডগলাসের গলাতেও। ডগলাস বলছেন, 'ফুটবলের জন্য কাজ করার এটাই বোধ হয় সেরা সুযোগ। এর আগে আমি মোহনবাগানের দুর্গাপুর অ্যাকাডেমিতে কোচ হিসেবে কাজ করেছি। দীপক টাংরি তখন মোহনবাগানের অ্যাকাডেমিতে ছিল। ঈশ্বর চেয়েছেন বলেই আবার কলকাতায় ফিরতে পারলাম।' ফুটবলে কিক মেরে এই অ্যাকাডেমির শুভ উদ্বোধন করতে দেখা যায় ব্যারেটো, ডগলাসদের।

 

অ্যাকাডেমির উদ্বোধন করলেন ময়দানের অতিপরিচিত দুই প্রাক্তনী
অ্যাকাডেমির উদ্বোধন করলেন ময়দানের অতিপরিচিত দুই প্রাক্তনী

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জয়দীপ মুথোপাধ্যায় বলেন, 'তিন, চার মাস অপেক্ষা করুন। এই অ্যাকাডেমির সুফল বাংলার ফুটবল পাবেই।' শুধু স্কুলের ছাত্ররা নয়, এই অ্যাকাডেমির মাধ্যমে যে সব জায়গা থেকে প্রতিভা তুলে আনাই লক্ষ্য, তা স্পষ্ট করে দেন বিশপ ক্যানিং। তিনি জানিয়েছেন, 'এই অ্যাকাডেমি অদূর ভবিষ্যতে শুধু স্কুলের ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা তরুণ প্রতিভাদের গ্রাম-গঞ্জ থেকে চয়ন করে আমরা এই অ্যাকাডেমিতে নিয়ে আসব।'

উদ্বোধনী অনুষ্ঠানের পর শিক্ষার্থীদের সঙ্গে মিলিত হন ব্যারেটো সহ উপস্থিত অতিথিরা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 'উচ্চপদস্থ কাউকে বাঁচানোর চেষ্টা চলছে', আর জি কর কাণ্ডের প্রতিবাদে সরকারের দেওয়া পুরস্কার ফেরাচ্ছেন দীপু ঘোষ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Italy National Football Team: উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
WI vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
France Football Team: ২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
Harbhajan On Sonam Wanghchuk: অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget