এক্সপ্লোর

Jwala Gutta: অনাথ-অসুস্থ শিশুদের জন্য বিরাট কাজ, ৩০ লিটার বুকের দুধ দান ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টার

জ্বালা নিজেই এই খবরটি শেয়ার করেছেন তার এক্স (X) হ্যান্ডেলে। রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত তিনি প্রায় ৩০ লিটার দুধ দান করেছেন

বিখ্যাত ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এবং তার স্বামী, অভিনেতা-প্রযোজক বিষ্ণু বিষাল, এপ্রিল মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দেন। এই দম্পতির কন্যা সন্তানের নাম রাখা হয়েছে মীরা। কিন্তু মাতৃত্বের আনন্দের মাঝেই জ্বালা এক মানবিক উদাহরণ স্থাপন করেছেন। তিনি সম্প্রতি সরকারি এক হাসপাতালে বুকের দুধ দান করেছেন, যা ব্যবহার হবে মা-বিহীন নবজাতক এবং প্রিম্যাচিওর বা অসুস্থ শিশুদের প্রাণ বাঁচাতে।

জ্বালা নিজেই এই খবরটি শেয়ার করেছেন তার এক্স (X) হ্যান্ডেলে। তিনি লিখেছেন, “বুকের দুধ প্রাণ বাঁচায়। অকালে জন্ম নেওয়া বা অসুস্থ শিশুর জন্য এই দুধ জীবন বদলে দিতে পারে। যদি আপনার দান করার ক্ষমতা থাকে, তবে আপনি একজন নায়ক হতে পারেন।” রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত তিনি প্রায় ৩০ লিটার দুধ দান করেছেন, যা নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। এক নেটিজেন লিখেছেন, “আপনার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” জ্বালা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, স্তন্যদুগ্ধ জীবন বাঁচায়। অসুস্থ বাচ্চাদের জন্য দুধ জীবন বদলে দিতে পারে। যারা দিতে পারেন, তারা কারও পরিবারের জন্য এমন উপকার করতে পারেন, যে ঋণ শোধ করার নয়। দেবদূতের মতো কাজ করে কারও কারও জীবনে এক ফোঁটা দুধ। তাই তিনি এক দু লিটার নয়, ৩০ লিটার দুধ দান করে নজির গড়লেন। 

এপ্রিলের ২২ তারিখে, চতুর্থ বিবাহবার্ষিকীর দিন, বিষ্ণু বিষাল তাদের কন্যা মীরার আগমনের সুখবর দেন। তিনি এক পোস্টে লিখেছিলেন, “আমরা এক কন্যা সন্তানের আশীর্বাদ পেয়েছি। আর্যন এখন বড় ভাই। একই দিনে আমরা ভগবানের এই উপহারকে স্বাগত জানালাম। সকলের ভালোবাসা ও আশীর্বাদ প্রয়োজন।”

জ্বালা ও বিষ্ণুর এই সুখবরের পেছনে রয়েছে এক বিশেষ গল্প। দুই বছর ধরে সন্তান লাভের চেষ্টা করেও সফল হননি জ্বালা। বয়স ৪১ হওয়ায় তাকে একাধিক IVF ট্রিটমেন্ট নিতে হয়। পাঁচ-ছয়বার ব্যর্থ হওয়ার পর তিনি প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন। ঠিক সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন বলিউড সুপারস্টার আমির খান।          

বিষ্ণু এক সাক্ষাৎকারে জানান, “আমির স্যার আমাদের মুম্বাইয়ে ডাকেন এবং একজন ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। জ্বালা প্রায় ১০ মাস তার বাড়িতেই ছিলেন। তিনি আমাদের পরিবারের মতো দেখাশোনা করেছেন। অবশেষে কয়েকবারের চেষ্টা শেষে জ্বালা গর্ভবতী হন।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
FIFA World Cup 2026: কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু
কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু
FIFA World Cup 2026: এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র, সত্যিই কি আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল?
এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র, সত্যিই কি আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল?
Indian Cricket Team: ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি
ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget