এক্সপ্লোর

Kapil Dev: কিছু খেলোয়াড়ের তো সমস্যা হবেই, নাম না করে শ্রেয়স-ঈশানকে বিঁধলেন কপিল

Shreyas Iyer-Ishan Kishan Controversy: কপিল কারও নাম করেননি। তবে ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন, ভারতীয় বোর্ডের পদক্ষেপে তিনি খুশি।

নয়াদিল্লি: জাতীয় দলের নির্দেশ সত্ত্বেও ঘরোয়া ক্রিকেট এড়িয়ে যাচ্ছিলেন তাঁরা। কঠোর অবস্থান নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বার্ষিক চুক্তি থেকে বাদ দিয়েছে দুই ক্রিকেটার - শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণকে। যে সিদ্ধান্তকে সমর্থন করলেন বিশ্বকাপজয়ী কপিল দেব (Kapil Dev)। কিংবদন্তি অলরাউন্ডার জানিয়ে দিয়েছেন, সঠিক পদক্ষেপ করেছে বোর্ড।

কপিল বলেছেন, 'এই পদক্ষেপে কয়েকজন ক্রিকেটারের সমস্যা হবে। কিন্তু তবু এটা চালু করা উচিত।' ঘরোয়া ক্রিকেটের প্রথম সারির টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে খেলা নিয়ে অনীহা দূর করতে তৎপর ভারতীয় ক্রিকেট বোর্ড। মনে করা হচ্ছে, বারবার চোট বা মানসিক স্বাস্থ্যের দোহাই দিয়ে রঞ্জি ট্রফি এড়িয়ে যাওয়ার ফল ভোগ করতে হয়েছে শ্রেয়স ও ঈশানকে।

কপিল কারও নাম করেননি। তবে ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন, ভারতীয় বোর্ডের পদক্ষেপে তিনি খুশি। কপিল বলেছেন, 'হ্যাঁ, কয়েকজন ক্রিকেটারের সমস্যা হবে। হোক। কিন্তু দেশের চেয়ে বড় কিছু হয় না। ভাল কাজ করেছে বোর্ড। খুব জরুরি পদক্ষেপ করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে অভিনন্দন। ঘরোয়া ক্রিকেটকে বাঁচাতে হলে এটা করতে হবে। আমি খুব দুঃখ পেয়েছি, যখন দেখেছি আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিতরা ঘরোয়া ক্রিকেট এড়িয়ে যাচ্ছে। সঠিক সময়ে বার্তা দিয়েছে বোর্ড। ঘরোয়া ক্রিকেটের সম্মান ফেরাতে এটা করা দরকার।'

শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), ঈশান কিষাণরা (Ishan Kishan) জাতীয় শিবিরে না থাকলেও ঘরোয়া ক্রিকেট না খেলায় বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক (BCCI) চুক্তি থেকে বাদ পড়েছেন। তারপর থেকেই জোরাল প্রশ্ন উঠছে, কেন ভারতীয় দলে না থাকলে বাকিরাও ঘরোয়া ক্রিকেট খেলবেন না। ইরফান পাঠান যেমন দাবি করেছেন, হার্দিক পাণ্ড্যর সীমিত ওভারের ফর্ম্যাটে ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত। প্রায় চার মাস মাঠের বাইরে থাকার পরেও কীভাবে হার্দিককে বোর্ডের চুক্তির এ ক্যাটাগরিতে রাখা হল, তা নিয়ে প্রশ্ন তোলেন পাঠান।

অন্যদিকে, কীর্তি আজাদ দাবি তুলেছেন, বিরাট কোহলি, রোহিত শর্মাদেরও জাতীয় দলে না থাকলে ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত। কীর্তি বলেছেন, 'নিয়ম সকলের জন্য একই হওয়া উচিত।'                       

আরও পড়ুন: অভিযোগ জমা পড়েছিল আগেই, কালি ছেটানোর চেষ্টা! গড়াপেটা কাণ্ডে পাল্টা বিস্ফোরণে তোলপাড়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget