এক্সপ্লোর

কোহলিদের কোচ নির্বাচনের দায়িত্বে কপিল দেবের নেতৃত্বাধীন অ্যাড হক কমিটি, ফের বিতর্ক বাধার আশঙ্কা

মঙ্গলবারই হেড কোচ-সহ জাতীয় দলের সমস্ত সাপোর্ট স্টাফ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বোর্ড। বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে দুবছর কোচিংয়ের অভিজ্ঞতা থাকলে এবং বয়স ৬০ বছরের কম হলে তবেই আবেদন করা যাবে

নয়াদিল্লি: ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচন নিয়ে ফের ঝড় উঠতে পারে। সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকদের কমিটি (সিওএ) কোচ নির্বাচনের দায়িত্ব দিল অ্যাড হক কমিটিকে। যে কমিটির প্রধান বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তিন সদস্যের কমিটির বাকি দুজন হলেন অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গস্বামী। এর আগে মহিলা ক্রিকেট দলের কোচ নির্বাচনও করেছিল কপিলদের এই কমিটি। ডব্লিউ ভি রামনকে মহিলা ক্রিকেট দলের কোচ বেছে নিয়েছিল অ্যাড হক কমিটি। বিতর্কও হয়েছিল তা নিয়ে। প্রশাসকদের কমিটির অন্যতম সদস্য ডায়ানা এডুলজি সেই নির্বাচনকে অসাংবিধানিক বলে তোপ দেগেছিলেন। দাবি করেছিলেন, একমাত্র সিওএ-রই এক্তিয়ার রয়েছে কোচ নির্বাচন করার। দুই সদস্যের প্রশাসকদের কমিটির এক সদস্যের এমন আক্রমণাত্মক বিবৃতি শোরগোল ফেলে দিয়েছিল দেশের ক্রিকেটমহলে। অনেকেই মনে করেছিলেন, প্রশাসকদের কমিটির প্রধান বিনোদ রাইকে নিয়েই হয়তো প্রশ্ন তুলে দিয়েছেন এডুলজি। বোর্ডের বিশ্বস্ত সূত্রের খবর, ফের সেই অ্যাড হক কমিটিকেই বিরাট কোহলিদের কোচ নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। যা ফের সিওএ-র বিভাজনকে প্রকাশ্যে নিয়ে আসতে পারে বলে কারও কারও আশঙ্কা। প্রশাসকদের কমিটিতে রবি থোড়গে অন্তর্ভুক্ত হয়েছেন। এর আগের দুবার কোহলিদের কোচ নির্বাচনের দায়িত্ব সামলেছে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণের উপদেষ্টা কমিটি (সিএসি)। যদিও সেই কমিটির অস্তিত্বই এখন প্রশ্নের মুখে। উপদেষ্টা কমিটির তিন সদস্যের বিরুদ্ধেই স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছিল। পরে সচিন সেই অভিযোগ থেকে মুক্তি পেলেও সৌরভ ও লক্ষ্মণকে উপদেষ্টা কমিটির পদ, আইপিএলে মেন্টরের দায়িত্ব ও ধারাভাষ্যকারের চাকরির মধ্যে যে কোনও একটি বেছে নিতে বলা হয়েছে। সেই ব্যাপারটার ফয়সালা এখনও হয়নি। বোর্ডের কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে যে, অ্যাড হক কমিটির দুই সদস্য – কপিল ও শান্তার বিরুদ্ধেও স্বার্থ সংঘাতে জড়ানোর অভিযোগ উঠতে পারে। কারণ বোর্ডের নতুন সংবিধান অনুযায়ী এই দুজনকে ক্রিকেটারদের সংগঠন তৈরির দায়িত্ব দেওয়া হবে। ক্রিকেটারদের সংগঠন তৈরির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কীভাবে জাতীয় দলের কোচ বাছাইও করেন, সে প্রশ্ন তোলা হচ্ছে কোনও কোনও মহল থেকে। মঙ্গলবারই হেড কোচ-সহ জাতীয় দলের সমস্ত সাপোর্ট স্টাফ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বোর্ড। বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে দুবছর কোচিংয়ের অভিজ্ঞতা থাকলে এবং বয়স ৬০ বছরের কম হলে তবেই আবেদন করা যাবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ৩০ জুলাই। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা মাথায় রেখে হেড কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ, ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার ও ফিল্ডিং কোচ আর শ্রীধরের মেয়াদ ৪৫ দিন বাড়ানো হয়েছে। তারপরই কোহলিদের দায়িত্ব নেবেন নবনির্বাচিত কোচ। শাস্ত্রীই দায়িত্বে থেকে যাবেন, নাকি অন্য কারও ওপরে আস্থা দেখানো হবে, সেটাই ঠিক করবে কপিলদের কমিটি। শাস্ত্রী-অরুণ-বাঙ্গার-শ্রীধরদের নতুন করে আবেদন করতে হবে না। তাঁরা এমনিই কোচ ও সাপোর্ট স্টাফের পদপ্রার্থী হিসাবে বিবেচিত হবেন।

সেরা শিরোনাম

Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
ABD On Virat: 'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
IND vs WI 2nd T20I Live: জয়ের দিকে তড়তড়িয়ে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ়, দু'শো রানের গণ্ডিও পার করে ফেলল ক্যারিবিয়ানরা
জয়ের দিকে তড়তড়িয়ে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ়, দু'শো রানের গণ্ডিও পার করে ফেলল ক্যারিবিয়ানরা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget