এক্সপ্লোর

Kapil Dev on Prithvi Shaw: পৃথ্বীকে ডাকলে ময়ঙ্ক, রাহুলকে অপমান করা হবে, বিস্ফোরক কপিল দেব

শুভমন গিলের বদলি হিসেবে পৃথ্বী শ’কে ডাকার পক্ষপাতী নন কপিল দেব। তাঁর মতে, পৃথ্বীকে ডাকা হলে দলে থাকা আরও ২ ক্রিকেটার ময়ঙ্ক অগ্রবাল ও কে এল রাহুলকে অপমান করা হবে।

মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই শুভমন গিলের চোট চিন্তা বাড়িয়েছে ভারতীয় শিবিরে। টিম ম্যানেজমেন্ট বদলি হিসেবে পৃথ্বী শ’র নাম ভাবনা চিন্তা করছে। কিন্তু এতেই ক্ষুব্ধ কপিল দেব। জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে নেই এমন কাউকে ডাক দেওয়ার ঘোর বিরোধী তিনি। এমনকী পৃথ্বীকে ডাকা হলে দলে থাকা আরও ২ ক্রিকেটার ময়ঙ্ক অগ্রবাল ও লোকেশ রাহুলকে অপমান করা হবে বলেই মনে করছেন কপিল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সময়ই পায়ের হাড়ে চোট পান শুভমন। শ্রীলঙ্কা সফরে খেলতে যাওয়া পৃথ্বীকে তাঁর বিকল্প হিসেবে ডেকে নিয়ে আসার ভাবনা চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট ও কোচ রবি শাস্ত্রী। আর এতেই ক্ষোভ প্রকাশ করে কিংবদন্তি ভারতীয় অলরাউন্ডার বলেন, ‘আমার মনে হয় নির্বাচকদের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। পৃথ্বীকে শুভমনের বিকল্প হিসেবে ডাকার কোনও দরকার নেই বলেই আমার মনে হয়। নির্বাচকরা একটা দল বেছেছিল। এছাড়াও স্কোয়াডে রাহুল ও ময়ঙ্ক রয়েছে। এমনটা হলে ওদেরও তো অপমান করা হবে।’

শুধুই ময়ঙ্ক ও রাহুল নয়। বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণও রয়েছেন জাতীয় দলের ব্যাক আপ প্লেয়ারের তালিকায়। ইংল্যান্ডেই রয়েছেন অভিমন্যু। তিরাশির বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক বলেন, ‘নির্বাচকরা যখন একটা দল বাছেন, তখন তাঁরা ব্যাক আপ ক্রিকেটারও বাছাই করেন স্কোয়াডে। কিন্তু এরপরও যদি বাইরে থেকে কাউকে ডাকা হয়, তখন কিন্তু দলের জুনিয়র ক্রিকেটারদের অপমান করা হবে।’ শাস্ত্রী ও কোহলির দিকেই যে তাঁর নিশানা, তাও বুঝিয়ে দিয়েছেন কপিল দেব তাঁর বক্তব্যের মাধ্যমে। কপিল বলেন, ‘দল নির্বাচন, ক্রিকেটার কে দলে থাকবে তা নিয়ে নিজেদের মতামত রাখতেই পারেন কোচ ও অধিনায়ক। কিন্তু কখনওই তা নির্বাচকদের সিদ্ধান্তকে অপমান করে নয়। আমি অন্তত এমনটা কখনওই সমর্থন করি না।’

উল্লখ্য, গত বছর অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথম টেস্টে অ্যাডিলেডে শেষবার দেশের জার্সিতে খেলতে নেমেছিলেন পৃথ্বী। যদিও ম্যাচের ২ ইনিংসেই ব্যর্থ হওয়ার পর তাঁকে সরিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরের জাতীয় দলে রয়েছেন তরুণ এই মুম্বই ওপেনার। কপিল দেবের মত ব্যক্তিত্বের মন্তব্যের পর ইংল্যান্ড সফরের স্কোয়াডে আদৌ ডাক পান কিনা পৃথ্বী তা এখন দেখার।  

 

 

 

 

 

সেরা শিরোনাম

IND vs WI: স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
IND vs WI 3rd T20I Live: ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
IND vs WI: অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget