এক্সপ্লোর

Karim Benzema: রিয়াল মাদ্রিদ ছাড়ছেন করিম বেঞ্জেমা?

Karim Benzema Future: এ বারের মরসুম শেষেই রিয়াল মাদ্রিদের সঙ্গে করিম বেঞ্জেমা চুক্তি ফুরিয়ে যাচ্ছে।

মাদ্রিদ: দীর্ঘ ১৪ বছরের রিয়াল মাদ্রিদ (Real Madrid) কেরিয়ারে করিম বেঞ্জেমা (Karim Benzema) হেন কোনও ট্রফি নেই যা জেতেননি। নিজের অনবদ্য পারফরম্যান্সের জন্য ব্যালন ডি'অরও জিতেছেন তিনি। তবে এ মরসুম শেষেই লস ব্লাঙ্কোসের সঙ্গে তাঁর চুক্তি শেষ হচ্ছে। প্রাথমিকভাবে রিয়ালের সঙ্গে তাঁর বছরখানেক চুক্তি বাড়ানো প্রায় পাকা হলেও, হঠাৎই বেঞ্জেমা দল ছাড়তে চলেছেন বলে জোর জল্পনা শুরু হয়। সৌজন্যে সৌদি প্রো-লিগের চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ। 

মাদ্রিদেই থাকছেন বেঞ্জেমা?

খবর অনুযায়ী, ৩৫ বছর বয়সি বেঞ্জেমাকে ইত্তিহাদের তরফে ২০০ মিলিয়ন ইউরো প্রতি বছরের বিরাট চুক্তি এবং ২০৩০ বিশ্বকাপের প্রমোশনের দায়িত্বও দেওয়া হয়েছে। এর পরেই বেঞ্জেমার মাদ্রিদ ছাড়তে বলেছেন বলে জল্পনা রটে। তিনি এক বছরের জন্য মাদ্রিদের সঙ্গে প্রায় ২০ মিলিয়ন ইউরোর চুক্তি স্বাক্ষর করতে পারেন বলে শোনা যাচ্ছিল, সেখানে সৌদির ক্লাবের তরফে তাঁকে দেওয়া চুক্তির পরিমাণ প্রায় দশগুণ। বুধবারই বেঞ্জেমা সাংবাদিক সম্মেলনে রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা করবেন বলেও রটে যায়। 

তবে সেইসব জল্পনা-কল্পনার মাঝে বেঞ্জেমা স্পষ্ট না করে কিছু না জানালেও, তিনি যে রিয়াল মাদ্রিদ থাকতেও পারেন, তার আভাস দিয়েই রেখেছেন। তিনি বলেন, 'আমি কি এখানে থাকব? আপাতত আমি এখানেই আছি। ইন্টারনেটে অনেক কিছু বলা হচ্ছে এবং ইন্টারনেটে যা বলা হচ্ছে তার মধ্যে বাস্তবতা নেই।' রিপোর্ট অনুযায়ী, বেঞ্জেমা যে আরও এক মরসুম মাদ্রিদেই থাকতে আগ্রহী, তা তিনি ইতিমধ্যেই ক্লাব কর্তৃপক্ষকেও জানিয়ে দিয়েছেন।

রোনাল্ডোর ভবিষ্যৎ পরিকল্পনা 

সকলকে খানিকটা চমকে দিয়েই গত বছর বিশ্বকাপের পরেই সৌদি প্রো লিগের (Saudi Pro League) ক্লাব আল নাসরে (Al Nassr) যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তবে এশিয়ার ক্লাবে যোগ দিলেও শুরু থেকেই রোনাল্ডো ইউরোপের কোনও ক্লাবে মরসুম শেষে ফিরতে পারেন বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। সেই জল্পনায় নিজেই জল ঢেলে দিলেন 'সিআর৭'।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পর্তুগিজ মহাতারকা সাফ জানিয়ে দিলেন, তিনি আসন্ন মরসুমেও আল নাসরেই থাকবেন। রোনাল্ডো বলেন, 'এই লিগটার উন্নতির অনেক জায়গা রয়েছে বটে, তবে লিগটা বেশ প্রতিযোগিতামূলক, বেশ ভাল। এখানে ভাল ভাল দল রয়েছে, কয়েকজন বেশ ভাল আরব ফুটবলারও আছেন। পরিকাঠামোগত দিক থেকে, রেফারিং এবেং ভিএআরের বিষয়টা আরেকটু উন্নত করার দরকার যদিও। এই ছোটখাট জিনিসগুলিতেই উন্নতি করতে হবে। তবে আমি খুশি এখানে। এখানেই খেলা চালিয়ে যেতে আগ্রহী এবং এখানেই খেলব আমি।'

আরও পড়ুন: আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?

সেরা শিরোনাম

Jasprit Bumrah: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা!
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা!
Punam Raut Retirement: এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
PM Modi: 'ওঁদের আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', এশিয়ান গেমসে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
'ওঁদের আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', এশিয়ান গেমসে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget