এক্সপ্লোর

Santosh Trophy : ৫৪ বছর পর ফের সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটক

Santosh Trophy 2023: এর আগে ১৯৬৮-৬৯ মরসুমে শেষবার ব্যাঙ্গালোরে আয়োজিত হওয়া সন্তোষ ট্রফিতে খেতাব জিতেছিল কর্ণাটক।

রিয়াদ: ৫৪ বছর পর ফের সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটক। সৌদির রিয়াদ স্টেডিয়ামে মেঘালয়ের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই সন্তোষ চ্যাম্পিয়ন হয় কর্ণাটক। এর আগে ১৯৬৮-৬৯ মরসুমে শেষবার ব্যাঙ্গালোরে আয়োজিত হওয়া সন্তোষ ট্রফিতে খেতাব জিতেছিল কর্ণাটক।

সেবার ফাইনাল ম্যাচে  বাংলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কর্ণাটক। সেই সময় কর্ণাটকের নাম ছিল মাইসোর। এরপর থেকে আর কর্ণাটক সন্তোষ ট্রফি জিততে পারেনি। ৫ বার টুর্নামেন্টে রানার্স আপ হয়েছে কর্ণাটক। দলের হয়ে এম সুনীল কুমার (M Sunil Kumar) ২ মিনিটে, বেকে ওরাম (Bekey Oram) ১৯ মিনিটে ও রবিন যাদব (Robin Yadav) ৪৪ মিনিটে গোল করেন। মেঘালয়ের হয়ে খেলার দ্বিতীয়ার্ধের ব্রলিংটন ওয়ারলারপিহ (Brolington Warlarpih) ৭ মিনিটে ও শিন স্টিভেনসন (Sheen Stevenson) ৬০ মিনিটে গোল করেন।

আই লিগ জয়ী রাউন্ডগ্লাস

এদিকে, রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ জিতেই আই লিগ খেতাব নিজেদের নামে করে নেওয়ার সুযোগ ছিল রাউন্ডগ্লাস পঞ্জাব এফসির (RoundGlass Punjab) সামনে। সেই সুযোগ একেবারেই হাতছাড়া করেনি উত্তর ভারতের ক্লাবটি। দাপটের সঙ্গে ৪-০ স্কোরলাইনে ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতেই আই লিগ (I-League) খেতাব নিজেদের নামে করে ফেলল রাউন্ডগ্লাস পঞ্জাব। 

ম্যাচের ১৬ মিনিটের মাথায় রাজস্থান রক্ষণের এক ভুলের সুযোগ নিয়ে রাউন্ডগ্লাসকে এগিয়ে দেন চেঞ্চো। ২৫ মিনিটের মাথায় রাজস্থানের মিডফিল্ডার জকিরভ ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলেন বটে। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। ম্যাচের ৪০ মিনিটের মাথায় অজয় ছেত্রীর ক্রস থেকে লুকা মাজকেন রাউন্ডগ্লাসের হয়ে দ্বিতীয় গোলটি করেন। রাজস্থানের দখলে যথেষ্ট পরিমান বল থাকলেও, তাঁদের দলে গোল করার লোকের অভাব স্পষ্টভাবে চোখে পড়ে। 

প্রথমার্ধে দুই গোল করার পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে রাউন্ডগ্লাস, লুকার ভাসানো বল থেকে চেঞ্চো নিজের দখলে আনেন এরপরেই মেরা চেঞ্চোর বাড়ানো বল জালে জড়িয়ে স্কোরলাইন ৩-০ করে দেন। ম্যাচ শেষ হওয়ার আগে জুয়ান নেল্লার ফ্রি-কিক থেকে রাউন্ডগ্লাস আরও একটি গোল পায়। ম্যাচ শেষ হয় ৪-০ স্কোরলাইনে। এই জয়ের সুবাদে এক ম্যাচ বাকি থাকতেই শ্রীনিধি ডেকানের থেকে আট পয়েন্ট এগিয়ে যায় রাউন্ডগ্লাস পঞ্জাব। ফলে খেতাবও তাঁদের দখলে চলে আসে। ২০১৭-১৮ সালে পঞ্জাবের শেষ দল হিসাবে মিনার্ভা পঞ্জাব আই লিগ জিতেছিল। তার পাঁচ বছর পর আবারও পঞ্জাবের কোনও দল আইলিগ জিতল।

সেরা শিরোনাম

Gautam Gambhir: 'কাউকে খুশি করা নয়, সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই আমার কাজ', নিন্দুকদের পাল্টা জবাব গম্ভীরের
'কাউকে খুশি করা নয়, সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই আমার কাজ', নিন্দুকদের পাল্টা জবাব গম্ভীরের
IND vs NZ: শুরুর ধাক্কা সামলে ঈশান-শ্রেয়সের অর্ধশতরান, ভারত বোর্ডে তুলল ১৯১/৮
শুরুর ধাক্কা সামলে ঈশান-শ্রেয়সের অর্ধশতরান, ভারত বোর্ডে তুলল ১৯১/৮
IND vs NZ Live: হ্যামিল্টনে টস জিতলেন স্যান্টনার, প্রথমে ব্যাটিং ভারতের, একাদশে ভুবনেশ্বর, বরুণ
হ্যামিল্টনে টস জিতলেন স্যান্টনার, প্রথমে ব্যাটিং ভারতের, একাদশে ভুবনেশ্বর, বরুণ
Virat Kohli: ওয়ান ডে সিরিজে ফের নতুন রেকর্ড গড়ার হাতছানি বিরাটের, টেক্কা দিতে পারেন সচিন, সৌরভকে
ওয়ান ডে সিরিজে ফের নতুন রেকর্ড গড়ার হাতছানি বিরাটের, টেক্কা দিতে পারেন সচিন, সৌরভকে

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget