এক্সপ্লোর

BWF World C'ships 2021: ফাইনালে হারলেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতে ইতিহাস গড়লেন শ্রীকান্ত

Kidambi Srikanth: ফাইনালে হেরে গেলেও ভারতীয় ব্যাডমিন্টনে ইতিহাস গড়লেন কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth)। ফাইনালে সিঙ্গাপুরের লো কিন ইউয়ের বিরুদ্ধে ১৫-২১, ২০-২২ গেমে হেরে গেলেন শ্রীকান্ত।

হুয়েলভা: ফাইনালে হেরে গেলেও ভারতীয় ব্যাডমিন্টনে ইতিহাস গড়লেন কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth)। ফাইনালে সিঙ্গাপুরের লো কিন ইউয়ের বিরুদ্ধে ১৫-২১, ২০-২২ গেমে হেরে গেলেন শ্রীকান্ত। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপে (BWF World C'ships 2021) ইতিহাস গড়লেন ভারতীয় তারকা। প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন তিনি। 

শ্রীকান্তের আগে ভারতের পুরুষ শাটলারদের কেউই বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেননি। ১৯৮৩ সালে প্রকাশ পাড়ুকোন এবং ২০১৯ সালে বি সাই প্রণীত ব্রোঞ্জ জিতেছিলেন। সেমিফাইনালে স্বদেশীয় লক্ষ্য সেনকে হারিয়ে ফাইনালে পৌঁছনোর পর শ্রীকান্ত সোনা জিতবেন বলে আশা করেছিলেন অনেকে। রবিবার ফাইনালে যেভাবে শুরু করেছিলেন, তাতে প্রত্যাশা আরও বেড়ে গিয়েছিল। ফাইনালের প্রথম পয়েন্ট সিঙ্গাপুরের প্রতিপক্ষ জিতলেও পরের তিনটি পয়েন্ট জেতেন শ্রীকান্ত । একটা সময় ৯-৩ ব্যবধানে এগিয়ে ছিলেন গেমে । এমনকী, প্রথম গেমের বিরতির সময় শ্রীকান্তের পক্ষে ফল ছিল ১১-৭ ।

 

BWF World C'ships 2021: ফাইনালে হারলেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতে ইতিহাস গড়লেন শ্রীকান্ত

কিন্তু বিরতির পর টানা পয়েন্ট জিততে থাকেন লো। চাপে পড়ে যান শ্রীকান্ত । ১৫-১১ ব্যবধানে এগিয়ে যান লো । আর ঘুরে দাঁড়াতে পারেননি ভারতীয় শাটলার। ১৫-২১ ব্যবধানে প্রথম গেম হাতছাড়া হয় শ্রীকান্তের । দ্বিতীয় গেমে একটা সময় ১৪-১৪ এবং পরে ১৮-১৮ অবস্থায় দাঁড়িয়েছিল। কিন্তু আবারও প্রত্যাবর্তন করেন লো । শেষ পর্যন্ত ২০-২২ পয়েন্টে দ্বিতীয় গেম ও ম্যাচ জিতে নেন লো। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন লো। যিনি দু'মাস আগে বিশ্বের ক্রমপর্যায়ে ৪১ নম্বরে ছিলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে বিশ্বের এক নম্বর তারকা কেন্তো মোমোতা, অলিম্পিক্সে সোনাজয়ী ভিক্টর অ্যাক্সেলসেন-সহ প্রথম দশে থাকা ছয় খেলোয়াড়কে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন লো।

আরও পড়ুন: বাবার আপত্তি উড়িয়ে ক্রিকেট শুরু, বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে রোমাঞ্চিত স্টার্ক-ভক্ত রবি

প্রথম গেমের তুলনায় দ্বিতীয় গেমে অনেক বেশি লড়াই করেন শ্রীকান্ত। কখনও তিনি এগিয়ে যাচ্ছিলেন, কখনও প্রতিপক্ষ। একটি ম্যাচ পয়েন্টও বাঁচিয়েছিলেন শ্রীকান্ত। কিন্তু প্রতিপক্ষের কাছে শেষ পর্যন্ত পরাজিত হন তিনি।

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget