এক্সপ্লোর

KKR Bowling Coach: কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হলেন ভরত অরুণ

KKR Bowling Coach: সেই মত দলের বোলিং কোচ নিযুক্ত করা হল প্রাক্তন ভারতীয় বোলার ও জাতীয় দলের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণকে। 

কলকাতা: আসন্ন আইপিএল মরসুমের আগে দল গুছিয়ে নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। সেই মত দলের বোলিং কোচ নিযুক্ত করা হল প্রাক্তন ভারতীয় বোলার ও প্রাক্তন জাতীয় দলের বোলিং কোচ ভরত অরুণকে। ২০১৪ সাল থেকে ভারতীয় দলের বোলিং কোচের দায়িত্ব সামলেছেন ভরত অরুণ। তামিলনাড়ুর হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা ভরত অরুণ দেশের হয়ে টেস্ট ও ওয়ান ডে খেলেছেন। 

কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর এক বিবৃতিতে জানিয়েছেন, ''আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভরত অরুণকে আমরা বোলিং কোচ হিসেবে নিযুক্ত করতে পেরেছি। ওঁর অসম্ভব অভিজ্ঞতা আমাদের দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে ও প্লেয়ারদের সঙ্গে ভাগ করে নেবে। নাইট পরিবারে ভরত অরুণকে স্বাগত।''

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় একের পর এক খেলোয়াড় করোনা আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে এবারের আইপিএল যদি দেসে আয়োজন করা সম্ভব না হয়, তাহলে বিকল্প কেন্দ্র হিসেবে দক্ষিণ আফ্রিকা বা শ্রীলঙ্কার কথা ভাবছে বিসিসিআই। এখনও পর্যন্ত নতুন দুই দল সহ মোট ১০টি দলকে নিয়ে হোম-অ্যাওয়ে ফর্ম্যাটে দেশের মাটিতেই আইপিএল আয়োজনের কথা ভাবছে বিসিসিআই। কিন্তু যদি করোনার জন্য সেটা সম্ভব না হয়, তাহলে অন্য দেশে এই প্রতিযোগিতা আয়োজন করার কথা ভাবছে বিসিসিআই।

এ বিষয়ে বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, ‘আগামী দু’মাসে দেশের অবস্থা কেমন থাকবে, সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না। করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাব কতদিন থাকবে, সে বিষয়ে কেউই নিশ্চিত নন। আমরা গোটা আইপিএল-ই মহারাষ্ট্রে করার কথাও ভাবছিলাম। কিন্তু সারা দেশের মধ্যে মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। ফলে এই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আশা কম। তাই দেশের করোনা পরিস্থিতির উন্নতি যদি না হয়, তাহলে শ্রীলঙ্কা বা দক্ষিণ আফ্রিকায় আইপিএল হতে পারে।’

আরও পড়ুনঃ করোনা সচেতনতায় অভিনব প্রচার, কলকাতা পুলিশের সঙ্গে জেমিসন, মুশফিকুর

সেরা শিরোনাম

Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় যাচ্ছেন সৌরভ, ফর্ম পাঠিয়ে দিল সিএবি
ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় যাচ্ছেন সৌরভ, ফর্ম পাঠিয়ে দিল সিএবি
Michael Hussey: ইংল্যান্ডের ব্যাটিং কোচ হওয়ার বড় প্রস্তাব নাকচ করলেন 'মিস্টার ক্রিকেট', কারণ কী?
ইংল্যান্ডের ব্যাটিং কোচ হওয়ার বড় প্রস্তাব নাকচ করলেন 'মিস্টার ক্রিকেট', কারণ কী?
Argentina Football Team: মেসি খেলা ছাড়ায় অবসরের সিদ্ধান্ত নিতে চলেছেন আর এক ফুটবলার? দিলেন ইঙ্গিত
মেসি খেলা ছাড়ায় অবসরের সিদ্ধান্ত নিতে চলেছেন আর এক ফুটবলার? দিলেন ইঙ্গিত
Auqib Nabi: জাতীয় দলের দরজা খুলছে না এখনও, জম্মু কাশ্মীরের রঞ্জি জয়ের নায়ক এবার খেলবেন ইংল্যান্ডে
জাতীয় দলের দরজা খুলছে না এখনও, জম্মু কাশ্মীরের রঞ্জি জয়ের নায়ক এবার খেলবেন ইংল্যান্ডে

ভিডিও

Camac Street Row | ক্যামাক স্ট্রিটকাণ্ডে কোন নেতাকে কখন তলব?
Derek O'Brien at Police Station | চলবে ভিডিয়োগ্রাফি, ডেরেককে কী কী প্রশ্ন করবে পুলিশ?
Derek O'Brien at Police Station | বুধবার সকালে অবশেষে থানায় হাজিরা দিলেন ডেরেক ও'ব্রায়েনের
Derek O'Brien at Police Station | বুধবার সকালে থানায় গিয়ে হাজিরা দিলেন ডেরেক ও'ব্রায়েন
CJP News : CJP-র বিরুদ্ধে সব FIR প্রত্যাহারের নির্দেশ সুপ্রিম কোর্টের, তুলে নেওয়া হল আন্দোলন | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget