এক্সপ্লোর

KKR Schedule 2024: দ্বিতীয় দিনই মাঠে নামছে কেকেআর, আইপিএলে নাইটদের বাকি ম্যাচ কবে?

IPL 2024 Schedule: বৃহস্পতিবার আইপিএলের প্রথম ২ সপ্তাহের সূচি ঘোষণা করা হল। ২১টি ম্যাচের সূচি ঘোষণা করল আইপিএলের গভর্নিং কাউন্সিল। কেকেআরের প্রথম ম্যাচ কবে? ইডেনেই বা কবে নামছেন নাইটরা?

কলকাতা: দশ বছর ট্রফি হীন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ২০১৪ সালের পর থেকে একবারই মাত্র ফাইনালে খেলেছে শাহরুখ খান-জুহি চাওলার দল। ২০২১ সালে ফাইনালে উঠেও মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংসের (CSK) কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল নাইটদের। গতবার প্লে অফের যোগ্যতাও অর্জন করতে পারেনি। পয়েন্ট টেবিলের সাত নম্বরে শেষ করেছিল কেকেআর। এবার ট্রফি খরা কাটাতে মরিয়া নাইট শিবির।

বৃহস্পতিবার আইপিএলের প্রথম ২ সপ্তাহের সূচি ঘোষণা করা হল। ২১টি ম্যাচের সূচি ঘোষণা করল আইপিএলের গভর্নিং কাউন্সিল। নাইট ভক্তরা তারপর থেকেই জানতে আগ্রহী যে, কেকেআরের ম্যাচ কবে? ইডেনেই বা কবে নামছেন নাইটরা?

২২ মার্চ শুরু হচ্ছে এবারের আইপিএল। প্রথম দিনই মহেন্দ্র সিংহ ধোনি বনাম বিরাট কোহলি ধুন্ধুমার লড়াই। কারণ, চেন্নাইয়ে সেদিন মুখোমুখি পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও কোহলি-ফাফ ডুপ্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

২৩ মার্চ, অর্থাৎ, টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিনই নামছে কেকেআর। এবং নাইটদের প্রথম ম্যাচই ঘরের মাঠে। ইডেন গার্ডেন্সে ২৩ মার্চ নাইটদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ২৯ মার্চ টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে কেকেআর। প্রথম ম্যাচের ঠিক ৬ দিন পর। বেঙ্গালুরুতে সেদিন নাইটদের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এখন থেকেই যে ম্যাচ নিয়ে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। কারণ, সেই ম্যাচে দুই শিবিরে থাকবেন দুই তারকা। আরসিবি-তে কোহলি। কেকেআরে মেন্টর হয়ে যোগ দেওয়া গৌতম গম্ভীর। দুজনের মধ্যে সম্পর্ক খুব একটা মধুর বলে দাবি করেন না কেউই। গত আইপিএলে গৌতি ছিলেন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর। লখনউ বনাম ব্যাঙ্গালোর ম্যাচে মাঠেই ঝামেলায় জড়িয়েছিলেন দুই তারকা। বচসা পৌঁছেছিল প্রায় হাতাহাতির পর্যায়ে। এবার তাই কেকেআর বনাম আরসিবি ম্যাচ নিয়ে এখন থেকেই জল্পনা তুঙ্গে।

 

 

আইপিএলে কেকেআরের তৃতীয় ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩ এপ্রিল। তবে অ্যাওয়ে ম্যাচ হলেও, কেকেআর সেদিন ফিরোজ শাহ কোটলায় খেলবে না। যে স্টেডিয়ামের বর্তমান নাম অরুণ জেটলি স্টেডিয়াম। সেই স্টেডিয়ামে কাজ চলছে এবং আইপিএল শুরু হওয়ার আগে সেই কাজ শেষ হবে না। তাই কেকেআর বনাম দিল্লি ৩ এপ্রিলের ম্যাচটি হবে বিশাখাপত্তনমে। প্রথম দুই সপ্তাহে এই তিনটি ম্যাচই খেলবে কেকেআর

আরও পড়ুন: Sourav Ganguly Exclusive: শুধু টেকনিক নয়, দেখাতে হবে সাহসও, বাংলার উঠতি ক্রিকেটারদের বার্তা দাদার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget