এক্সপ্লোর

IND vs WA XI: কাজে দিল না রাহুলের অর্ধশতরান, ৩৬ রানে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ হারল ভারত

Indian Cricket Team: কেএল রাহুল ৫৫ বলে ৭৪ রানের ইনিংস খেললেও, আর কোনও ভারতীয় ব্যাটার এই ম্যাচে তেমন রানই করতে পারেননি। অবশ্য বল হাতে তিন উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।

পারথ: কাজে দিল না কেএল রাহুলের ৭৪ রানের ইনিংস। পশ্চিম অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১৬৮ রান তাড়া করতে নেমে ৩৬ রানে হারতে হল ভারতীয় দলকে। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৩২ রানেই থেমে যায় ভারতীয় ইনিংস। ব্যাটিং ব্যর্থতাই ভারতের পরাজয়ের কারণ হয়ে দাঁড়াল। 

রাহুলের লড়াই

এদিন রাহুলের সঙ্গে ওপেন করতে নামেন ঋষভ পন্থ। তবে তিনি নয় রানের বেশি করতে পারেননি। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতীয় দলকে আক্রমণ করার তেমন সুযোগই দেননি পশ্চিম অস্ট্রেলিয়ার বোলাররা। পাওয়ার প্লের ছয় ওভারে ভারতীয় দল মাত্র ২৯ রান করে। দীপক হুডা ছয় রানে আউট হওয়ার পর, হার্দিক পাণ্ড্য খানিকটা সময় রাহুলকে সঙ্গ দেন। ১৭ রানের ইনিংসে ছন্দেই দেখাচ্ছিল হার্দিককে। তবে তিনি নিজের ইনিংসকে বড় রানে রূপান্তরিত করতে পারেননি। অক্ষর প্যাটেলও (২) ব্যর্থ হন। রাহুল ক্রিজে টিকে থাকলেও তিনি ইনিংসের সিংহভাগ সময়ই রানের গতি বাড়াতে ব্যর্থ হন।

শতরানের গণ্ডি পার করতে ভারতীয় দল ১৫ ওভার খরচ কর ফেলে। ম্যাচ নাগালের বাইরে চলে যাচ্ছে দেখে অবশেষে ব্যাট চালাতে শুরু করেন রাহুল। তিনি বেশ কয়েকটি বড় শটও মারেন। তবে অ্যান্ড্রু টাইয়ের বলে ৭৪ রানেই (৫৫ বলে) ফিরতে হয় তাঁকে। শেষমেশ ১৩২ রানের বেশি আর এগোতে পারেনি ভারতীয় ইনিংস। এদিন রোহিত শর্মা একাদশে থাকলেও ব্যাট করতে নামেননি। সূর্যকুমার যাদব, বিরাট কোহলিরাও এই ম্য়াচে খেলেননি।

প্রথম ইনিংস

ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। এদিন অবশ্য সূর্যকুমার যাদব, বিরাট কোহলি ও যুজবেন্দ্র চাহালকে একাদশের বাইরে রেখেই মাঠে নামে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা থাকতেও নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় কেএল রাহুলকে। বল হাতে ভারত শুরুটাও দারুণভাবে করে। নিজের প্রথম ওভারেই জশ ফিলিপেকে আউট করেন অর্শদীপ সিংহ। তবে প্রথমেই উইকেট হারানোর পর ডার্সি শর্ট ও নিক হবসন পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে ইনিংসের হাল ধরেন। পাওয়ার প্লের ছয় ওভারেই উঠে ৫৪ রান। পাওয়ার প্লে শেষের পর কয়েক ওভার ভারতীয় বোলাররা রানের গতি কমাতে খানিকটা সক্ষম হন।

তবে সেট শর্ট এবং হবসন তড়তড়িয়ে পশ্চিম অস্ট্রেলিয়ার ইনিংসকে এগিয়ে নিয়ে যান। দুইজনেই নিজেদের অর্ধশতরানও পূরণ করেন। শেষমেশ ভারতকে প্রয়োজনীয় সাফল্য এনে দেন হর্ষল পটেল। ৪১ বলে ৬৪ রান করা হবসনকে সাজঘরে ফেরত পাঠান তিনি। প্রায় সঙ্গে সঙ্গেই ৫২ রানে আউট হয়ে ফেরেন শর্টও। এরপর ১৭তম ওভারে অশ্বিন (Ravichandran Ashwin) জাদু। একই ওভারে এক, দুই নয়, তিন তিনটে উইকেট নেন ভারতীয় অফস্পিনার। ভুবনেশ্বর কুমারও একটি উইকেট নেন। কিন্তু শেষ ওভারে হর্ষল ১৩ রান খরচ করায় আট উইকেটের বিনিময়ে ১৬৮ রানে ইনিংস শেষ করে পশ্চিম অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: বিশ্বকাপেই ইতি! টি-টোয়েন্টি ফর্ম্যাটকে বিদায় জানাতে চলেছেন রোহিত-বিরাট?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget