এক্সপ্লোর

KL Rahul Covid Positive: ভারতীয় শিবিরে বড় ধাক্কা, করোনা আক্রান্ত কে এল রাহুল

BCCI: টি-টোয়েন্টি সিরিজ খেলতে শনিবার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তার আগেই বড় ধাক্কা। করোনা আক্রান্ত হলেন কে এল রাহুল।

নয়াদিল্লি: চোট সারিয়ে দীর্ঘদিন পরে জাতীয় দলে ফেরার কথা ছিল তাঁর। টি-টোয়েন্টি সিরিজ খেলতে শনিবার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তার আগেই বড় ধাক্কা। করোনা আক্রান্ত হলেন কে এল রাহুল (KL Rahul)।

বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছিল রাহুলের। সঙ্গে ছিলেন কুলদীপ যাদবও। শনিবার দুজনেরই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়ে যাওয়ার কথা ছিল। আইপিএলে (IPL) দুজনেই ছিলেন দুরন্ত ছন্দে। একজন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জার্সিতে ঘূর্ণিজালে প্রতিপক্ষ ব্যাটারদের রাতের ঘুম কেড়েছিলেন। ১৪ ম্যাচে নিয়েছিলেন ২১ উইকেট। আইপিএলে যেন পুনর্জন্ম হয়েছিল চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবের (Kuldeep Yadav)। অন্যজন, কে এল রাহুল (KL Rahul), আইপিএলে ১৫ ম্যাচে ৫১.৩৩ গড়ে ৬১৬ রান করেছিলেন। জোড়া সেঞ্চুরি করেছিলেন। লখনউ সুপার জায়ান্টসকে প্লে অফে তুলেছিলেন।

দুজনকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে নিশ্চিত মনে করা হচ্ছিল। কিন্তু চোটের জন্য দুজনই ছিটকে গিয়েছিলেন মাঠের বাইরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলে ফিরলেও তাই মাঠে নামা হয়নি কুলদীপের। আর রাহুলও খেলতে পারেননি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। দুই তারকাই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাব করছিলেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে বুধবারই জানা গিয়েছিল যে, দুজনই ফিট হয়ে গিয়েছেন। এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য দুজনই তৈরি। ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় শিবিরে যোগ দিতে শনিবার উড়ে যাওয়ার কথা ছিল কুলদীপ ও রাহুলের। তার আগেই দুঃসংবাদ। করোনা আক্রান্ত হয়েছেন রাহুল।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারত। ওয়ান ডে সিরিজ খেলতে শিখর ধবন, আবেশ খানরা ইতিমধ্যেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে গিয়েছেন। ওয়ান ডে সিরিজের পর হবে টি-টোয়েন্টির লড়াই। সেই দলে নির্বাচিত হয়েছিলেন রাহুল ও কুলদীপ, দুজনই। তবে দল ঘোষণার দিনই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে রাখা হয়েছিল যে, ফিট হলে তবেই খেলবেন রাহুল ও কুলদীপ।

আপাতত রাহুলের জাতীয় দলে ফেরা ফের একবার পিছিয়ে গেল।

আরও পড়ুন: দুঃসময়ে বিরাট সমর্থন, কোহলির পাশে অস্ট্রেলিয়ার কিংবদন্তি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget