এক্সপ্লোর

Ponting On Kohli: দুঃসময়ে বিরাট সমর্থন, কোহলির পাশে অস্ট্রেলিয়ার কিংবদন্তি

BCCI: দুঃসময়ে সেই বিরাট কোহলি (Virat Kohli) পাশে পেয়ে গেলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে (Ricky Ponting)।

নয়াদিল্লি: তাঁর ব্যাটে রানের খরা। আড়াই বছর হয়ে গেল কোনও সেঞ্চুরি নেই। জাতীয় দলের অধিনায়ক নন এখন। সাধারণ ক্রিকেটার হিসাবেও তাঁর জায়গা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে।

দুঃসময়ে সেই বিরাট কোহলি (Virat Kohli) পাশে পেয়ে গেলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে (Ricky Ponting)। অধিনায়ক হলে তিনি বিরাট কোহলিকে তিন নম্বরেই খেলাতেন। যতই রানের খরা থাকুক, ব্যাটিং অর্ডারে বিরাটের অবস্থান পরিবর্তন বা তাঁকে বাদ দেওয়া উচিত নয়, এমনই মত রিকি পন্টিংয়ের। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সেরকমই জানালেন পন্টিং।

তিনি বলেছেন, "আমার মনে হয়, আমি যদি ভারতের উল্টোদিকের দলের অধিনায়ক বা খেলোয়াড় হতাম, তা হলে আমার অন্যতম একটি চিন্তার কারণ হতো ভারতীয় দলে বিরাট কোহলির মতো ব্যাটারের উপস্থিতি। আমার দলে তেমন খেলোয়াড় নেই।" পাশাপাশি পন্টিং যোগ করেছেন, "আমি জানি, ওকে এখন একটি কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে হয়েছে। কিন্তু এই ক্রিকেটের ইতিহাসে আমি যত মহান খেলোয়াড়কে দেখেছি, তারা সকলেই এমন খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। তা সে বোলারই হোক বা ব্যাটার। এর থেকে বেরিয়ে আসার একমাত্র রাস্তা ফের পারফর্ম করতে শুরু করা। আমার মনে হয় এখন শুধু সময়ের অপেক্ষা, যখন বিরাট কোহলি ফের পারফর্ম করতে শুরু করবে।"

২০১৯ সালের নভেম্বরে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন বিরাট। তারপর থেকে কোনও সেঞ্চুরি নেই বিরাটের। বিরাটের অফ-ফর্ম এখন ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পন্টিং বলছেন, এখন যদি টি-২০ বিশ্বকাপ থেকে বিরাটকে বাদ দেওয়া হয়, তাঁর বদলি কেউ দলে আসে এবং ভার পারফর্ম করে, তা হলে ফের প্রথম একাদশে জায়গা পাওয়া বিরাটের পক্ষে মুশকিল হয়ে দাঁড়াবে। সেই কারণে বিরাটকে আরও বেশি করে সুযোগ দেওয়ার পক্ষপাতী পন্টিং। তিনি বলছেন, "আমি বিরাট কোহলির পরিস্থিতিকে আরও সহজ করে দেওয়ার চেষ্টা করতাম। আমি যদি কোচ বা অধিনায়ক হতাম, তা হলে তাঁকে সুযোগ দিতাম। অপেক্ষা করতাম কখন তাঁর রানের খরা কাটবে।"

আরও পড়ুন: মাঠে ফেরার অপেক্ষায় ফিট রাহুল-কুলদীপ, শনিবার উড়ে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget