এক্সপ্লোর

বিরাটবাহিনী অপ্রতিরোধ্য নয়, দাবি ও’কিফির

মেলবোর্ন: দেশের মাঠে ভারতীয় দল টানা ১৮ টেস্টে অপরাজিত থাকলেও, বিরাট কোহলির দলকে অপ্রতিরোধ্য বলে মানতে নারাজ অস্ট্রেলিয়ার স্পিনার স্টিভ ও’কিফি। তাঁর দাবি, আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দলকে হারানো খুব কঠিন। কিন্তু ভারতকে হারানো যাবে না, এমন নয়। ভারতেরও দুর্বলতা আছে। ঘূর্ণি উইকেটে ভারতীয় দলও সমস্যায় পড়তে পারে। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া চার টেস্টের সিরিজ। তার আগে ও’কিফি বলেছেন, ‘ভারতীয় দলের রক্ষণে ফাঁক আছে। ওরা মোটেই অপরাজেয় নয়। ঘূর্ণি উইকেটে বিশ্বের সেরা ব্যাটসম্যানও স্বস্তিতে থাকে না। যে উইকেটে বল ঘোরে সেখানে স্ট্যাম্পের সোজাসুজি বল করে, গতির হেরফের ঘটিয়ে এবং অফ স্ট্যাম্পের উপরের অংশ লক্ষ্য করে আক্রমণ করলে উইকেট পাওয়া যায়।’ ভারত সফরের জন্য অস্ট্রেলিয়ার যে দল বেছে নেওয়া হয়েছে, তাতে খুশি ও’কিফি। ভারতের মাটিতে সাফল্য পাওয়ার বিষয়ে আশাবাদী এই স্পিনার। তিনি বলেছেন, ‘অ্যাশটন আগর অত্যন্ত প্রতিভাবান। ও উন্নতি করছে। আমার কোনও সন্দেহ নেই, ভারত সফরে ও অস্ট্রেলিয়ার এক নম্বর ভরসা হবে। গত ভারত সফরে গ্লেন ম্যাক্সওয়েল দারুণ বল করেছিল। ও ব্যাটও ভাল করে। ফলে বাড়তি উদ্যম পাবে। এছাড়া আমি ও দলের বাকিরা আছে। দলের সবাই ভাল সুইপ শট খেলতে পারে। ফলে সুবিধা হবে।’ ভারতের মাটিতে স্পিন বোলিংয়ের বিরুদ্ধে সফল হওয়ার জন্য ইংল্যান্ডের প্রাক্তন বাঁ হাতি স্পিনার মন্টি পানেসরের সাহায্য নিচ্ছে অস্ট্রেলিয়া। তরুণ ব্যাটসম্যান ম্যাট রেনশ পানেসরের সঙ্গে অনুশীলন করছেন। এতে খুশি ও’কিফি। তাঁর মতে, ভারতের পরিবেশ এবং উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়াই আসল।

সেরা শিরোনাম

Germany Football: বিশ্বকাপে ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন জুলিয়ান নাগেলসম্যান, নতুন কোচ কি য়ুর্গেন ক্লপ?
বিশ্বকাপে ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন জুলিয়ান নাগেলসম্যান, নতুন কোচ কি য়ুর্গেন ক্লপ?
Cristiano Ronaldo: বিশ্বকাপ শেষেই কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবসর? জল্পনার মাঝেই মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
বিশ্বকাপ শেষেই কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবসর? জল্পনার মাঝেই মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
Portugal vs Croatia Highlights: নক আউটে প্রথম গোল রোনাল্ডোর, রুদ্ধশ্বাস ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে স্পেনের সামনে পর্তুগাল
নক আউটে প্রথম গোল রোনাল্ডোর, রুদ্ধশ্বাস ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে স্পেনের সামনে পর্তুগাল
FIFA World Cup 2026: ওয়ারজ়াবালের জোড়া গোল, এমবাপের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস গড়ার দিনেই স্পেনের 'শাপমোচন'
ওয়ারজ়াবালের জোড়া গোল, এমবাপের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস গড়ার দিনেই স্পেনের 'শাপমোচন'

ভিডিও

Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা
Abhishek Banerjee | বারবার আদালতে ধাক্কা, DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
TMC news | 'আমরাই তৃণমূল, এই অফিসটাও আমাদের', মেট্রোপলিটনে তৃণমূল ভবনে 'ঋতব্রত-তৃণমূল'
Abhishek Banerjee News | DJ-মামলায় আরও বিপাকে অভিষেক, দ্রুত শুনানির আর্জিও খারিজ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee's PA News | আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget