এক্সপ্লোর

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ ম্যাচে ওপেন করতে পারেন কোহলি

কিংস্টন: একদিনের সিরিজ ৩-১ জিতে নেওয়ার পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একমাত্র টি ২০ ম্যাচ খেলতে নামবে ভারত। জয় দিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করতে বদ্ধপরিকর মেন ইন ব্লু ব্রিগেড। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি ২০ ম্যাচে ওপেন করতে পারেন খোদ অধিনায়ক বিরাট কোহলি। একদিনের দলের তুলনায় অনেক বেশি শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের টি ২০ দল। তার ওপর দলে ফিরেছেন বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। নিজের দিনে যে কোনও টিমকে গুঁড়িয়ে দিতে পারেন তিনি। প্রায় ১৫ মাস পর দেশের জার্সি পরবেন গেইল। এর আগে আইপিএলে সে রকম ছন্দে দেখা যায়নি তাঁকে। তার আগে চোট আঘাত নিয়েই ব্যতিব্যস্ত ছিলেন তিনি। গেইল ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ দলের বাকি খেলোয়াড়রাও কম বিপজ্জনক নন। টি ২০ বিশ্বকাপজয়ী দলে রয়েছেন মার্লন স্যামুয়েলস, সুনীল নারাইন, স্যামুয়েল বদ্রির মতো ক্রিকেটার। দলের নেতৃত্বে রয়েছেন টি ২০ বিশ্বকাপ জয়ের নায়ক কার্লোস ব্রেথওয়েট। এছাড়াও রয়েছেন এভিন লুইস। গত বছর ফ্লোরিডায় তাঁর ৪৯ বলে ১০০ রানে ভর করে ভারতকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নামার আগে ভারতের রণকৌশলের কিছুটা পরিবর্তন হতে পারে বলে খবর। দলে নেই রোহিত শর্মা। অন্য সময় তিনিই ওপেন করেন। এই অবস্থায় কোহলিই ওপেন করতে নামতে পারেন।আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেনই করেন কোহলি। ক্যারিয়ানদের বিরুদ্ধে কোহলির সঙ্গী হতে পারেন শিখর ধবন। আজিঙ্কা রাহানেও একদিনের সিরিজে দুরন্ত পারফর্ম করেছেন। কিন্তু চলতি পারফরম্যান্সের কথা মাথায় রেখে ধবনকেই সুযোগ দেওয়া হতে পারে। সুযোগ পেতে পারেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋসভ পন্থ। টিম ম্যানেজমেন্ট তাঁকে সীমিত ওভারের দলের উইকেটরক্ষক হিসেবে গড়ে তুলতে চাইছে। এই কারণেই তাঁকে সুযোগ দেওয়া হতে পারে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে কুলদীপ যাদব আইপিএলে অসাধারণ বোলিং করেছেন। সদ্যসমাপ্ত একদিনের সিরিজেও নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছেন এই চায়নাম্যান বোলার। সেজন্য প্রথম একাদশে তাঁর থাকার সম্ভাবনা উজ্জ্বল। উমেশ যাদবের সঙ্গে পেস আক্রমণের দায়িত্বে থাকবেন ভূবনেশ্বর কুমার।

সেরা শিরোনাম

Chinmay Sutar: ৭৮ বছর পর রঞ্জি ট্রফিতে ৪০০! ইতিহাস চিন্ময়ের, বিশ্বের দশম ক্রিকেটার হিসাবে গড়লেন কীর্তি
৭৮ বছর পর রঞ্জি ট্রফিতে ৪০০! ইতিহাস চিন্ময়ের, বিশ্বের দশম ক্রিকেটার হিসাবে গড়লেন কীর্তি
Sourav Ganguly Biopic: খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
Bengal vs Services: ২ দিনে ৩০ উইকেট! ফের ব্যাটিং বিপর্যয় বাংলার, সার্ভিসেসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফলের অপেক্ষা
২ দিনে ৩০ উইকেট! ফের ব্যাটিং বিপর্যয় বাংলার, সার্ভিসেসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফলের অপেক্ষা
Indian Selection Committee: বাংলার হয়ে খেলা ক্রিকেটার আগরকরের পরিবর্তে হলেন প্রধান নির্বাচক, কমিটিতে পওয়ার
বাংলার হয়ে খেলা ক্রিকেটার আগরকরের পরিবর্তে হলেন প্রধান নির্বাচক, কমিটিতে পওয়ার

ভিডিও

Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো
Durga Puja 2026: আনন্দ সর্বজনীন পুরস্কার পেল কলকাতার ২০টি পুজো
Durga Puja 2026 | আলিপুরদুয়ার থেকে রায়গঞ্জ, কে পেল জেলার সেরা পুজোর শিরোপা? দেখে নিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget