এক্সপ্লোর

শতরান হারালেন রাহানে-বিরাট, তৃতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভারত ৩০৭/৬

নটিংহ্যাম: মাত্র তিন রানের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে দ্বিতীয় শতরান হারালেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি ১৫২ বলে ৯৭ রান করে আদিল রশিদের বলে বেন স্টোকসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। বিরাটের ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি। তাঁর পাশাপাশি সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানেও শতরান হারালেন। তিনি ফিরলেন ৮১ রান করে। তাঁকে আউট করেন স্টুয়ার্ট ব্রড। তবে অধিনায়ক ও সহ-অধিনায়ক শতরান হারালেও, তাঁদের ১৫৯ রানের পার্টনারশিপের সুবাদে দারুণ জায়গায় ভারতীয় দল। দিনের শেষে ভারতের রান ৬ উইকেটে ৩০৭। আজ টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ভারতীয় দলে তিনটি বদল হয়েছে। চোট সারিয়ে দলে ফিরেছেন পেসার জসপ্রীত বুমরাহ। তিনি কুলদীপ যাদবের জায়গায় দলে এসেছেন। লর্ডস টেস্টে দুই ইনিংসেই শূন্য করা ওপেনার মুরলী বিজয় বাদ পড়েছেন। তাঁর জায়গায় দলে ফিরেছেন শিখর ধবন। উইকেটকিপার দীনেশ কার্তিকের জায়গায় দলে এসেছেন তরুণ ঋষভ পন্থ। তাঁর টেস্ট অভিষেক হল। ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেন ধবন (৩৫) ও লোকেশ রাহুল (২৩)। চেতেশ্বর পূজারা (১৪) অবশ্য বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। ৮২ রানে তৃতীয় উইকেট পড়ার পরে ইনিংসের হাল ধরেন বিরাট ও রাহানে। হার্দিক পাণ্ড্য ১৮ রান করে আউট হয়ে যান। দিনের শেষে ক্রিজে ঋষভ (২২)। এই তরুণ দ্বিতীয় বলেই ছক্কা মেরে টেস্টে প্রথম রান করেন। তিনি সাবলীলভাবেই ব্যাটিং করছেন। প্রথম দুই টেস্টে হারের পর এই সিরিজে রীতিমতো কোণঠাসা ভারতীয় দল। ঘুরে দাঁড়াতে হলে এই ম্যাচ জিততেই হবে। সেই লক্ষ্যেই মাঠে নেমেছেন বিরাটরা। তাঁরা লড়াই চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগানে কোনও আপত্তি নেই, কী বললেন মহম্মদ শামি?
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগানে কোনও আপত্তি নেই, কী বললেন মহম্মদ শামি?
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget