এক্সপ্লোর

অস্ট্রেলিয়ার ডিআরএস কৌশল, স্মিথকে কার্যত প্রতারক বললেন কোহলি

বেঙ্গালুরু: ভারত-অস্ট্রেলিয়া সিরিজ মানেই ঠাসা উত্তেজনার বারুদ। ব্যতিক্রম নয় চলতি সিরিজ। বরং দুই দলের সংঘাত এদিন চরম পর্যায়ে পৌঁছল। ডিআরএসের ব্যবহার নিয়ে ভারতের অধিনায়ক বিরাট কোহলি অসি অধিনায়ক স্টিভ স্মিথকে শুধু প্রতারক বলতেই বাকি রাখলেন। এদিন ভারতের জয়ের পর কোহলির তির্যক মন্তব্য, 'আমরা ডিআরএস নিয়ে সড়গড় হয়ে উঠতে পারিনি। তাও আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত মাঠেই নিই। ড্রেসিংরুমের দিকে তাকিয়ে বসে থাকি না। আমি ওদের ব্যাটিংয়ের সময় দুবার এই ঘটনা লক্ষ্য করেছি। ওদের প্লেয়ারদের ওপরের (ড্রেসিংরুম) দিকে তাকাতে দেখেছি। আমি আম্পায়ারকে বলেছি, এটা বন্ধ করতে হবে। আমি ওই শব্দটার ব্যবহার করতে চাই না। কিন্তু এই ঘটনা সেই গোত্রেই পড়ে। আমরা ক্রিকেট মাঠে এই কাজ কখনই করব না'। তিনি অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করছেন কিনা, এই প্রশ্নের উত্তরে কোহলি বলেছেন, 'আমি কিন্তু ও কথা বলিনি'। উল্লেখ্য, এদিন ডিআরএস নেবেন কিনা, তা জানতে কার্যত ড্রেসিংরুমের দ্বারস্থ হন স্মিথ। এই ঘটনা ঘিরেই দুই অধিনায়কের কথাকাটাকাটি শুরু হয়ে যায়। সেই ঘটনার সূত্রেই ম্যাচ শেষে স্মিথকে বিঁধলেন কোহলি। ডিআরএসের নিয়ম অনুযায়ী, এ ব্যাপারে ড্রেসিংরুম থেকে কোনও সঙ্কেত নেওয়া যাবে না। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ২১ তম ওভারে স্মিথকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ভারতের পেসার উমেশ যাদব। আম্পায়ার আউট ঘোষণা করেন। এর আগে ডেভিড ওয়ার্নারের আউটের ডিআরএস চেয়েছিল অস্ট্রেলিয়া। সে কারণে নিয়ম অনুযায়ী, একটার বেশি ডিআরএস নেওয়ার সুযোগ ছিল না তাদের। এই অবস্থায় ডিআরএস নেবেন কিনা, তা নিয়ে দ্বিধায় পড়েন স্মিথ। প্রথমে নন স্ট্রাইকারের কাছে মত জানতে চান। কিন্তু এরপরই দেখা যায়, স্মিথ ড্রেসিংরুমের দিকে তাকাচ্ছেন। বিষয়টি নজরে পড়ে মাঠের আম্পায়ারদের। তাঁরা স্মিথকে বাধা দেন। এরইমধ্যে চলে আসেন কোহলি।তিনি আম্পায়ারদের সঙ্গে কথা বলতে শুরু করেন। এরইমধ্যে কোহলির সঙ্গে স্মিথের উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়ে যায়। ডিআরএস না নিয়ে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন স্মিথ। ম্যাচের পর স্মিথ এই বিতর্ক ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, ওই সময় মাথা কাজ করছিল না। কিন্তু এরকমটা করা উচিত হয়নি বলেও মেনে নিয়েছেন অসি অধিনায়ক। কিন্তু এই যুক্তি আদৌ মানতে নারাজ কোহলি। তিনি বলেছেন, দুবারের বেশি এই ঘটনা ঘটেছে। এটা মাথা কাজ না করার ঘটনা নয়। চলতি সিরিজে অসি অধিনায়ক স্মিথের সঙ্গে ভারতের অধিনায়কের বাকযুদ্ধ চলছে। এদিন তা আরও একধাপ এগিয়ে গেল। ঘটনার পর দুই আম্পায়ার কোহলির সঙ্গেও কথা বলেন।

সেরা শিরোনাম

KKR Captain: কেকেআরের অধিনায়ক হওয়ার দৌড়ে সকলের চেয়ে এগিয়ে? কার নাম করলেন কিংবদন্তি অশ্বিন?
কেকেআরের অধিনায়ক হওয়ার দৌড়ে সকলের চেয়ে এগিয়ে? কার নাম করলেন কিংবদন্তি অশ্বিন?
Avishek Sharma: অকল্যান্ডেও নজির গড়ার হাতছানি অভিষেকের, টেক্কা দিতে পারেন কে এল, হার্দিককে
অকল্যান্ডেও নজির গড়ার হাতছানি অভিষেকের, টেক্কা দিতে পারেন কে এল, হার্দিককে
Ranji Trophy: ৫ বছর পর রঞ্জি ট্রফিতে এই কীর্তি বাংলার, পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে পরের ম্যাচ ইডেনে
৫ বছর পর রঞ্জি ট্রফিতে এই কীর্তি বাংলার, পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে পরের ম্যাচ ইডেনে
Mumbai Indians: বড় সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের, একসঙ্গে তিনজনকে ছাঁটাই! আইপিএলের আগে পাল্টে যাচ্ছে নকশা
বড় সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের, একসঙ্গে তিনজনকে ছাঁটাই! আইপিএলের আগে পাল্টে যাচ্ছে নকশা

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget