এক্সপ্লোর
চাঁদনী রাতে সৈকতে অনুষ্কার সঙ্গে গল্প, এমন ছোট ছোট খুশিতেই আনন্দ পান বিরুষ্কা

ওয়েলিংটন : ২২ গজে হোক কিংবা মাঠের বাইরে, সংবাদমাধ্যমের নজর কখনওই তাঁর পিছু ছাড়ে না। প্রতিপক্ষের সঙ্গে তাঁর ব্যবহার নিয়ে বিতর্ক যতই মাথাচাড়া দিক, জয়ের হাসি সে-সবকিছুই করে দেয় ম্লান। ক্রিকেটের বাইরেও ক্যাপ্টেন কোহলি কী করলেন, কোথায় গেলেন, সবকিছু নিয়ে ভক্তদের আগ্রহের শেষ থাকে না। তাবলে জীবনের ছোট-খাটো আনন্দগুলো থেকে নিজেকে সরিয়ে রাখেন না কোহলি। স্ত্রী-এর সঙ্গে চাঁদনী রাতে সময় কাটানো থেকে রজার ফেডারারের সঙ্গে খেলা নিয়ে গপ্পোসপ্পো, সবই করেন খুশিমতো। সম্প্রতি একটি স্পোর্টস চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে কোহলি বলেন, ‘আমি আর আমার স্ত্রী অনুষ্কা, দুজনেই খুব সাধারণ জিনিস করার মধ্যে আনন্দ পাই। এই যেমন দুজনে মিলে হাঁটতে যাওয়া। নিউজিল্যান্ডে নেপিয়ারে গিয়ে দুজনে মেরিন প্যারেডে চাঁদনী রাতে বেঞ্চে বসে কতক্ষণ সময় কাটালাম। আমাদের এরকম একান্ত সময় কাটানোর সুযোগ মেলে কই ? তাই যখনই সুযোগ পাই, তার সদ্ব্যবহার করি। ’ এই দিনকয়েক আগেই কোহলি আর অনুষ্কা অষ্ট্রেলিয়ান ওপেন দেখতে গিয়ে রজার ফেডারারের সঙ্গে দেখা করেন। এর আগেও ফেডারারের সঙ্গে দেখা হয়েছে বিরাটের। সেই সাক্ষাতের কথাও নাকি টেনিস-তারকা ভোলেননি! সেই কথাও ওই সাক্ষাতকারে বলেন তিনি। ‘ফেডারার আমাকে বললেন, এর আগে সিডনিতে একটি প্র্যাকটিস ম্যাচের সময় আমাদের দেখা হয়েছিল। উনি সে-কথা মনে রেখেছেন দেখে আমি তো অভিভূত। ছোট থেকে ওঁর খেলা দেখে আসছি। উনি বড় মাপের খেলোয়াড় আর মানুষও।’
Before You Go
FIFA World Cup 2026: মহাকাশে বিশ্বকাপের ফুটবল! ‘Trionda’ নিয়ে গবেষণা করছে NASA?

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















