এক্সপ্লোর

Mushfiqur Rahim: ২২ গজের পর কলকাতা পুলিশের 'জালে' মুশফিকুর, কড়া সতর্কবার্তা লালবাজারের

Kolkata Police Social Media Post: কলকাতা পুলিশ একটি পোস্টের মাধ্যমে সচেতনা বাড়াতে জানিয়েছে যে এভাবেই কোনও লিঙ্ক ছুঁলেও কিন্তু বিপদ আসতে পারে। 

কলকাতা: বাংলাদেশের (Bangladesh Cricket Team) প্রথম ক্রিকেটার হিসেবে হ্যান্ডবল আউট হয়েছেন মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। এবার সেই বিষয় টেনে এনেই সাধারণ মানুষকে অভিনব সতর্কবার্তা দিল কলকাতা পুলিশ (Kolkata Police)। ব্যাটিংয়ের সময় হাত দিয়ে বল ধরে বাংলাদেশের অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার আউট হয়েছিলেন গতকাল। কলকাতা পুলিশ একটি পোস্টের মাধ্যমে সচেতনা বাড়াতে জানিয়েছে যে এভাবেই কোনও লিঙ্ক ছুঁলেও কিন্তু বিপদ আসতে পারে। 

এক নজরে কলকাতা পুলিশের পোস্ট

 

পোস্টে দেখা যাচ্ছে যে মুশফিকুরের ছবির সঙ্গে একটি লেখা, ''লিঙ্ক হোক বা বল ছুঁলেই গ্যাঁড়াকল''। অনেকেই মোবাইলে আসা কোনও লিঙ্কে ক্লিক করে ফেলেন। তাতে অনেক জালিয়াত ব্যাঙ্ক থেকে টাকা তুলে নেয়। সাধারণ মানুষকে সাবধান করতে এই পোস্ট করেছে কলকাতা পুলিশ।

এদিকে, মুশফিকুরের সমালোচনায় মুখর হয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক বলেন, '৮০-র ওপর টেস্ট ম্যাচ খেলা একজন ক্রিকেটারের জানা উচিত এটা করা যায় না। প্র্যাক্টিসের অভ্যাসে অনেক সময় এরকম হয়। নেটে বোলারকে এভাবে বল ফেরত দেওয়া ব্যাটারদের রেওয়াজ। হতে পারে মুশফিকুর অসচেতনভাবে এটা করেছে। হাত বাড়িয়ে ফেলেছে। কিন্তু সেটা কোনও অজুহাত হতে পারে না।'

কিন্তু অনেকে প্রশ্ন তোলেন, কেন অবস্ট্রাকটিং দ্য ফিল্ড নিয়মের আওতায় আউট ঘোষণা করা হল মুশফিকুরকে। কেন তাঁকে 'হ্যান্ডলড দ্য বল' বা হাত দিয়ে বল থামানোর অপরাধে আউট দেওয়া হল না!

বুধবার ঢাকায় বাংলাদেশ-নিউজ়িল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে সেই ঘটনা ঘটেছে। ব্যাটিংয়ের সময় ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল আটকানোয় তাঁকে আউট দেওয়া হয় (‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’-র কারণে)। আর সেই ঘটনার ফলে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে সেভাবে আউট হলেন মুশফিকুর। যে আউটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যেভাবে বাংলাদেশের তারকা হাত দিয়ে বলটা আটকে দেন, তা নিয়ে হাসাহাসি শুরু করেছেন নেটিজেনরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
Rohit Sharma: বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget