এক্সপ্লোর

মোহালিতে পঞ্জাবের কাছে ১৪ রানে হারল কলকাতা

মোহালি:  পঞ্চনদের দেশে ফের ধাক্কা খেল নাইট-বাহিনী। মঙ্গলবার মোহালিতে কিংস ইলেভেন পঞ্জাবের কাছে ১৪ রানে হারল কলকাতা নাইট রাইডার্স। এদিন টসে জিতে বিপক্ষকে ব্যাট করতে পাঠান কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। কিংস অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েলের দ্রুত ৪৪ (২৫ বল) রানের দৌলতে কলকাতার বিরুদ্ধে ১৬৭ রান তোলে কিংস ইলেভেন পঞ্জাব। শুরুটা খুব একটা ভাল হয়নি পঞ্জাব দলের। ১০ ওভারে তিন উইকেট খুইয়ে মাত্র ৬৩ রান তুলতেই সমর্থ হয়েছিল কিংসরা। নিয়মিত ব্যবধানে উইকেট হারানোর ফলে এদিন প্রভাব পড়েছে পঞ্জাবের ইনিংসে। সবচেয়ে ভাল পার্টনারশিপ ছিল ম্যাক্সওয়েল ও ঋদ্ধিমান সাহার (৩৮)। চতুর্থ উইকেটে ৬১ রান যোগ করে এই জুটি। এছাড়া মনন ভোরা করেন ২৫। কিন্তু, কেউ-ই বড় স্কোর করতে পারেননি। ছবি সৌজন্য: বিসিসিআই-আইপিএল ছবি সৌজন্য: বিসিসিআই-আইপিএল অন্যদিকে, কলকাতার হয়ে ২টি করে উইকেট দখল করেন ক্রিস ওকস (২/২০) ও কুলদীপ যাদব (২/৩৪)। উমেশ যাদব ও সুনীল নারাইন একটি করে উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল দুই ওপেনার ক্রিস লিন ও সুনীল নারাইন। এদিন ফের বিধ্বংসী মেজাজে ছিলেন ক্যারিবিয় স্পিনার-অলরাউন্ডার। কিন্তু, ১৮ রানে ফিরে যান তিনি। তবে, লিন এদিন নিজের জাত চেনাতে থাকেন। ৫২ বলে ৮৪ রান করেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ৮টি চার ও ৩টি ছক্কায়। কিন্তু, তাঁকে সঙ্গ দেওয়ার মতো কোনও ব্যাটসম্যান এদিন দলে ছিল না। নিয়মিত ব্যবধানে এক-এক করে নিজেদের উইকেট ছুড়ে দিয়ে আসেন কেকেআর ব্যাটসম্যানরা। অপর প্রান্তে একা লড়াই চালাচ্ছিলেন লিন। চাপও বাড়ছিল। শেষমেশ, তিনি রান আউট হতেই কেকেআর-এর লড়াই শেষ হয়ে যায়। এদিন ব্যর্থ হন গম্ভীর (৮), উথাপ্পা (০), মণীশ পাণ্ডে (১৮) ও ইয়ুসুফ পাঠান (৯)। ছবি সৌজন্য: বিসিসিআই-আইপিএল ছবি সৌজন্য: বিসিসিআই-আইপিএল এক নজরে দুই দল: কলকাতা নাইট রাইডার্স- গৌতম গম্ভীর (অধিনায়ক), ক্রিস লিন, সুনীল নারাইন, রবিন উথাপ্পা, মণীশ পাণ্ডে, ইয়ুসুফ পাঠান, কলিন ডি গ্র্যান্ডহোম, ক্রিস ওকস, উমেশ যাদব, কুলদীপ যাদব ও অঙ্কিত রাজপুত। কিংস ইলেভেন পঞ্জাব- গ্লেন ম্যাক্সওয়েন (অধিনায়ক), মনন ভোরা, মার্টিন গাপ্টিল, শন মার্শ, ঋদ্ধিমান সাহা, অক্ষর পটেল, রাহুল তেওয়াটিয়া, ম্যাট হেনরি, মোহিত শর্মা, সন্দীপ শর্মা, স্বপ্নীল সিংহ।

সেরা শিরোনাম

IND vs PAK: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগেই হুঙ্কার ভারতীয় মহাতারকা দীপ্তি শর্মার
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগেই হুঙ্কার ভারতীয় মহাতারকা দীপ্তি শর্মার
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Kohli On Janmashtami: 'জয় শ্রী কৃষ্ণ', নিয়মিত বৃন্দাবনে যান, এবার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট কোহলির
'জয় শ্রী কৃষ্ণ', নিয়মিত বৃন্দাবনে যান, এবার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট কোহলির
CAB AGM: বাংলার ক্রিকেটে বেজে গেল নির্বাচনী দামামা, বিজ্ঞপ্তি জারি, সদস্যদের কী পাঠাল সিএবি?
বাংলার ক্রিকেটে বেজে গেল নির্বাচনী দামামা, বিজ্ঞপ্তি জারি, সদস্যদের কী পাঠাল সিএবি?

ভিডিও

Farakka Landslide: নিউ ফরাক্কা জংশনের কাছে লাইনে ধস, যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি, শুরু ট্রায়াল রান
Pakistan Spy Arrested: পিংলায় পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA
Jadavpur BJP Attacks: যাদবপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Kerala Road Accident: কেরলে পথ দুর্ঘটনা, ৮ জনের মৃত্যু
Kaustav Bagchi: ব্যারাকপুরে অবৈধ নির্মাণ রুখলেন কৌস্তভ বাগচী, অভিযুক্তদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget