এক্সপ্লোর

Kylian Mbappe: মেসি, রামোসের পর পিএসজি ছাড়বেন কিলিয়ান এমবাপেও?

PSG: প্যারিসের ক্লাবের সঙ্গে এমবাপের ২০২৪ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। অবশ্য ২০২৪ সালের পর আরও এক মরসুম চুক্তি বাড়ানোর বিকল্পও রয়েছে।

প্যারিস: এ বছরের ফুটবল মরসুম একেবারে শেষের পথে। প্রিমিয়ার লিগ, বুন্দেশলিগার মতো লিগগুলি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এ সপ্তাহেই শেষ হয়েছে লিগ ওয়ানের মরসুমও। প্যারিস সঁ জরমেঁর (Paris Saint-Germain) রেকর্ড ১১ নম্বর লিগ ওয়ান খেতাবের মাধ্যমে শেষ হয়েছে মরসুম। মরসুম শেষ হতে না হতেই দলবদলের জল্পনা-কল্পনাও শুপু হয়ে গিয়েছে। লিওনেল মেসি, সার্জিও রামোসের মতো মহাতারকারা যে এ মরসুম শেষেই পিএসজি ছাড়ছেন, তা আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছে।

মেসি, রামোসের পর এমবাপে

এ মরসুম শেষে আরেক পিএসজি তারকা কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) ভবিষ্যৎ কী হতে চলেছে, সে নিয়েও জল্পনাও ছিল। প্যারিসের ক্লাবের সঙ্গে এমবাপের ২০২৪ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। অবশ্য ২০২৪ সালের পর আরও এক মরসুম চুক্তি বাড়ানোর বিকল্পও রয়েছে। সেক্ষেত্রে যদিও জুলাইয়ের মধ্যেই সেই চুক্তি সই করতে হবে। এরই মাঝে ফের একবার তাঁর রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার জল্পনা শোনা যাচ্ছিল। তবে সেইসব জল্পনা জল ঢেলে নিলেন এমবাপে নিজেই। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ আরও একটি মরসুম এমবাপে পিএসজিতেই থাকছেন। তিনি সাফ সাফ সেকথা জানিয়েও দিলেন। 

এমবাপে বলেন, 'পরের মরসুমে কি আমি পিএসজিতেই থাকব? হ্যাঁ, আমি প্যারিসেই থাকছি। আমার এই ক্লাবের সঙ্গে এখনও এক বছরের চুক্তি রয়েছে এবং এইখানেই আমি খেলব। ক্লাব নিজেদের তরফে সবরকম প্রচেষ্টা করছে (যাতে আরও শক্তিশালী দল গঠন করা যায়) এবং আমি নিজের দিক থেকে সেই নিয়ে সন্তুষ্ট। বাকি কিছু নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই।'

রিয়াল ছাড়ছেন বেঞ্জেমা

সদ্যই রিয়াল মাদ্রিদের তরফে ঘোষণা করা হয়েছে যে দলের কিংবদন্তি স্ট্রাইকার করিম বেঞ্জেমা ১৪ মরসুম পর ক্লাব ছাড়ছেন। বেঞ্জেমার ক্লাব ছাড়া নিয়ে রিয়ালের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'রিয়াল মাদ্রিদে করিম বেঞ্জেমার কেরিয়ার হচ্ছে সুন্দর আচরণ ও পেশাদারির দারুণ উদাহরণ। তিনি ক্লাবের মূল্যবোধেরও প্রতিনিধি। করিম বেঞ্জেমা নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি। ক্লাবের সঙ্গে তাঁর অসাধারণ সম্পর্ক। দারুণ কিছু মুহূর্ত রয়েছে। যা কোনওদিনও ভুলে যাওয়ার নয়। ক্লাব বরাবর কৃতজ্ঞ থাকবে এমন প্লেয়ারের প্রতি। এই কিংবদন্তি ফুটবলারকে রিয়াল মাদ্রিদ শুভেচ্ছা জানাচ্ছে আগামীর জন্য।'

বেঞ্জেমার বিদায়ে এমবাপেকে দলে নিতে লস ব্লাঙ্কোস ঝাঁপাবে বলেই মনে করছেন অনেকে। তবে এমবাপের এই ঘোষণার পর রিয়ালকে তাঁকে দলে পেতে অন্তত আরও একটি মরসুম অপেক্ষা করতেই হবে।

আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget