এক্সপ্লোর

Mbappe-Zidane: জিদানকে অবজ্ঞা! নিজের দেশের ফুটবল সংস্থার প্রেসিডেন্টকে আক্রমণ এমবাপের

France Football Team: ফ্রান্সকে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন করার কারিগর। আর সেই জিদানকেই কি না কটাক্ষ করে বসলেন নোয়েল লা গ্রায়েত!

প্যারিস: বলা হয়, মিশেল প্লাতিনির পর তিনিই ফ্রান্স ফুটবলের সবচেয়ে বড় নাম। অনেকে প্লাতিনির সঙ্গে একই আসনে বসান তাঁকে। তিনি জিনেদিন জিদান (Zinadine Zidane)। ফ্রান্সকে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন করার কারিগর। আর সেই জিদানকেই কি না কটাক্ষ করে বসলেন নোয়েল লা গ্রায়েত!

তিতের পর ব্রাজিলের কোচ কে হবেন, তা নিয়ে জোর চর্চা চলছে। সূত্রের খবর, জিদানকে কোচ করতে চায় ব্রাজিল। অন্যদিকে ফ্রান্সের কোচ হিসাবে দিদিয়ে দেশঁর চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেকে মনে করেছিলেন, রিয়াল মাদ্রিদকে এক সময় কোচিং করানো জিদান তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন। পরে অবশ্য দেশঁ-র সঙ্গেই চুক্তির মেয়াদ বাড়িয়ে নেয় ফ্রান্স ফুটবল সংস্থা।

জিদান কি তাহলে ব্রাজিলেই চলে যাবেন? এ নিয়ে প্রশ্ন করা হলে ফরাসি ফুটবল সংস্থার প্রেসিডেন্ট গ্রায়েত বলেছিলেন, 'জিদান ব্রাজিলে? জিদানের যা মন চায় তাই করতে পারেন। জিদানকে যে ফ্রান্সের কোচ করা হবে, সে বিষয়ে কখনওই ভাবনাচিন্তা করা হয়নি। দেশঁকে সরিয়ে দেওয়ার পক্ষপাতীও আমি কোনও সময়েই ছিলাম না।' এমনকী জিদান যদি তাঁকে ফোনও করতেন, তাহলে তিনি ফোনই ধরতেন না বলে জানিয়েছেন গ্রায়েত। ফরাসি ফুটবল সংস্থার প্রেসিডেন্টের এভাবে জিদানকে অসম্মান ভাল ভাবে মেনে নিতে পারেননি এমবাপে। 

 

ফরাসি তারকা ট্যুইট করেছেন, 'জিদানই ফ্রান্স। আমরা কিংবদন্তিকে অসম্মান করতে পারি না।' এমবাপের বিস্ফোরণের পরে ফরাসি ফুটবল সংস্থার প্রেসিডেন্টের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অনেকেই এমবাপের প্রতিবাদের প্রশংসা করেছেন। বিশেষ করে প্রাক্তন মহাতারকার প্রতি যে সম্মান দেখিয়েছেন এমবাপে, তা নিয়ে মুগ্ধ অনেকেই।

বিশ্বকাপের পর দিদিয়ে দেশঁর সঙ্গে চুক্তি বাড়ানো হয়েছে। আগামী বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। একসময়ে শোনা গিয়েছিল জিনেদিন জিদান ফ্রান্সের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন। কিন্তু দেশঁর চুক্তি নবীকরণ হওয়ার পর খবর ছড়ায় ব্রাজিলের কোচ হতে পারেন জিদান।                                                                        

আরও পড়ুন: ব্যাকফুটে বিরাটের স্ট্রেট ড্রাইভে ছক্কা এখনও মানতে পারছেন না রউফ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: জাডেজার দিকে তাকিয়ে হেসে লুটোপুটি খাচ্ছেন গম্ভীর, কী এমন হল ভারতীয় ড্রেসিংরুমে?
জাডেজার দিকে তাকিয়ে হেসে লুটোপুটি খাচ্ছেন গম্ভীর, কী এমন হল ভারতীয় ড্রেসিংরুমে?
Lee On Sachin: সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
Messi Father Death: বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget