এক্সপ্লোর

US Open 2023: লড়েও হার, যুক্তরাষ্ট্র ওপেনের সেমিফাইনাল থেকেই ছিটকে গেলেন লক্ষ্য সেন

Lakshya Sen: ম্যাচের স্কোরলাইন বিশ্বের সাত নম্বর পুরুষ সিঙ্গেলস শাটলার লির পক্ষে ১৭-২১, ২২-২৪, ১৭-২১। 

নয়াদিল্লি: সদ্যই কানাডা ওপেন জিতে যুক্তরাষ্ট্র ওপেনে (US Open 2023) কোর্টে নেমেছিলেন ভারতের তারকা শাটলার লক্ষ্য সেন (Lakshya Sen)। তবে নাগাড়ে দুই খেতাব জেতার স্বপ্ন অধরাই রয়ে গেল তাঁর। যুক্তরাষ্ট্র ওপেনের সেমিফাইনালেই পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন লক্ষ্য। যে প্রতিপক্ষকে হারিয়ে কানাডা ওপেন খেতাব জিতেছিলেন, সেই প্রতিপক্ষর বিরুদ্ধেই পরাজিত হতে হল ভারতীয় শাটলারকে।

অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন লি শেফেঙের (Li Shifeng) বিরুদ্ধে এক ঘণ্টা ১৬ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পরাজিত হন কমনওয়েলথ গেমসের স্বর্ণপদকজয়ী। ম্যাচের স্কোরলাইন বিশ্বের সাত নম্বর পুরুষ সিঙ্গেলস শাটলার লির পক্ষে ১৭-২১, ২২-২৪, ১৭-২১। গোটা ম্যাচ জুড়েই দুই তারকা শাটলার একে অপরকে সেয়ানে সেয়ানে টেক্কা দেন। প্রথম গেম অল্পের জন্য চার পয়েন্টে হারেন লক্ষ্য। দ্বিতীয় গেমেও কিন্তু দুর্দান্ত লড়াই হয়। তবে এক্ষেত্রে জয় পান লক্ষ্য। ম্যাচে ফিরে আসেন ভারতীয় শাটলার।

দুই গেমে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তৃতীয় গেমেও সেই ধারা অব্যাহত থাকবে বলেই সবাই আশা করছিল। হলও তাই। তৃতীয় গেমেও দুই তারকা শাটলার কেউ কাউকে এক চুলও জমি ছেড়ে দেননি। তবে শেষ হাসি হাসেন লিই। গেম ও ম্যাচ জিতে নেন তিনি। কানাডা ওপেনে লক্ষ্যর বিরুদ্ধে স্ট্রেট গেমে ১৮-২১, ২০-২২ স্কোরলাইনে পরাজিত হয়েছিলেন লি। এক সপ্তাহের মধ্যেই সেই হারের বদলা নিতে সক্ষম হলেন তারকা শাটলার লি।

 

প্রসঙ্গত, টুর্নামেন্ট থেকেই আরেক তারকা ভারতীয় শাটলার পিভি সিন্ধু কোয়ার্টার ফাইনালেই বিদায় নিয়েছিলেন। দুই বারের অলিম্পিক্স মেডেলজয়ী সিন্ধু কোয়ার্টার ফাইনালে গাও ফাং জিয়ের বিরুদ্ধে হেরে গেলেন। ২২-২০, ২১-১৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেন সিন্ধুর প্রতিপক্ষ। উল্লেখ্য, সম্প্রতি ব্যাডমিন্টনের ক্রমতালিকাতেও নেমে গিয়েছেন হায়দরাবাদি শাটলার। বিশ্ব ক্রমতালিকায় আপাতত ১৫ নম্বরে রয়েছেন পিভি সিন্ধু। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বর্ষার মরশুমে বিভিন্ন সংক্রমণ থেকে দূরে থাকার জন্য প্রতিদিনের জীবনে মেনে চলুন সহজ কিছু নিয়ম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
Vaibhav Sooryavanshi: ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget