এক্সপ্লোর

Mosoon Care Tips: বর্ষার মরশুমে বিভিন্ন সংক্রমণ থেকে দূরে থাকার জন্য প্রতিদিনের জীবনে মেনে চলুন সহজ কিছু নিয়ম

Monsoon Safety Tips: শরীর খারাপ হলে অবহেলা না করে আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। কিন্তু এর পাশাপাশি নিজে থেকেই কিছু সতর্কতা অবলম্বন করা দরকার।

Mosoon Care Tips: বর্ষাকাল (Monsoon) অনেকেরই বেশ পছন্দের। হবে নাই বা কেন। এমন রোম্যান্টিক আবহাওয়া তো অন্য ঋতুতে সচরাচর পাওয়া যায় না। কিন্তু বর্ষার মরশুম কিছুটা আতঙ্কেরও। কারণ এই সময়ে ভীষণভাবে দেখা দেয় সংক্রমণ (Infections)। এর পাশাপাশি পেটের সমস্যায় ভুগতে পারেন আপনি। এছাড়াও জ্বর, সর্দি, কাশি- এইসব সমস্যা তো রয়েইছে। বিশেষ করে অসুস্থ হয়ে পড়তে পারে আপনার বাড়ির ছোট্ট সদস্যটি। তাই মরশুমের শুরু থেকেই সতর্ক (Monsoon Care Tips) থাকা প্রয়োজন। অবশ্যই শরীর খারাপ হলে অবহেলা না করে আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। কিন্তু এর পাশাপাশি নিজে থেকেই কিছু সতর্কতা অবলম্বন করা দরকার। তার জেরে অসুখ থেকে দূরে থাকবেন আপনি। 

নিয়ম করে বর্ষার মরশুমে কী কী পালন করবেন

সতর্ক থাকুন জুতোর ব্যাপারে- ভেজা জুতো পরে থাকলে শুধু যে আপনার ঠান্ডা লাগতে পারে তা নয়, পায়ে বিভিন্ন ইনফেকশন হতে পারে। বিশেষ করে নখে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। তাই ভেজা জুতো পরে না থাকাই মঙ্গলের। বর্ষার জন্য বিশেষ জুতো পাওয়া যায়। সেগুলো পরাই ভাল। একান্তই জুতো ভিজে গেলে বাড়ি এসে ভালভাবে পা ধুয়ে নিতে হবে। এক্ষেত্রে সাবানের পাশাপাশি কোনও অ্যান্টিসেপটিক লিকুইড ব্যবহার করতে পারেন। বর্ষার মরশুমে রাস্তাঘাটে কাদা জমে থাকে। তাই পা পরিষ্কার করার সময় ভালভাবে নখ পরিষ্কার করাও প্রয়োজন। নাহলে নখে জমে থাকা কাদা, নোংরা-ময়লা থেকে সংক্রমণ হতে পারে।

বাইরে বেরতে হলে অবশ্যই ব্যাগে রাখুন ছাতা, রেনকোট। পারলে শুকনো নরম কাপড় রাখতে পারলে ভাল। ভিজে গেলে অন্তত প্রাথমিক ভাবে জল মুছে নিতে পারবেন। যদি সম্ভব হয় সঙ্গে রাখুন অতিরিক্ত পোশাক। ভিজে গেলে পোশাক পাল্টে নিতে পারবেন, যদি সেই ব্যবস্থা থাকে তাহলে। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। অসাবধানতায় পা পিছলে পড়ে চোট, আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে বর্ষার দিনে। কারণ রাস্তাঘাটে জলকাদায় পা পিছলে পড়ে যেতে পারেন। তাই সিঁড়ি ভাঙা বা চলাফেরার সময় সতর্ক থাকুন। 

বর্ষার মরশুমে জলবাহিত রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তাই রাস্তাঘাটে জল না খাওয়াই ভাল। বিশেষ করে যাঁদের পেটের সমস্যা রয়েছে, তাঁরা সতর্ক থাকুন। বাইরে বেরোলে সঙ্গে জল রেখে দিন। রাস্তাঘাটের খাবার এড়িয়ে চলাও স্বাস্থ্যের পক্ষে মঙ্গলজনক। কারণ রাস্তার খাবার আর জল থেকে বর্ষাকালে পেটে ইনফেকশন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই মরশুমে ব্যাকটেরিয়াদের বাড়-বাড়ন্তের জন্য আদর্শ। তাই সাবধান এবং সতর্ক থাকা প্রয়োজন।

বর্ষার দিনে অনেক ধরনের ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তাই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। বৃষ্টি ভিজে গেলে বাড়ি ফিরে অবশ্যই স্নান করে নিন। তাহলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। উল্লিখিত খুঁটিনাটি সাধারণ বিষয় প্রতিদিনের জীবনে মেনে চলতে পারলে বর্ষার দিনে সুস্থ থাকবেন আপনি। 

আরও পড়ুন- বর্ষার আর্দ্রতায় নষ্ট হচ্ছে বাড়ির কাঠের আসবাব? জেনে নিন কীভাবে নেবেন যত্ন

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget