এক্সপ্লোর

East Bengal: ধারাবাহিক পারফরম্যান্সের সুফল, লালচুংনুঙ্গাকে পাকাপাকিভাবে সই করল ইস্টবেঙ্গল

Lalchungnunga: লাল হলুদের অভিজ্ঞ ডিফেন্ডার ইভান গঞ্জালেস থেকে সমর্থক, সকলেরই প্রশংসা কুড়িয়েছেন ফুলব্যাক ও সেন্টারব্যাক, উভয় স্থানেই খেলতে সক্ষম এই তরুণ।

কলকাতা: চলতি মরসুমের আইএসএলের অন্যতম সেরা ডিফেন্ডার লালচুংনুঙ্গা (Lalchungnunga)। ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করে নজর কেড়েছেন বছর ২২-র ডিফেন্ডার। সেই ধারাবাহিকতারই সুফল পেলেন তিনি। পাকাপাকিভাবে লাল হলুদে সই করলেন তিনি। প্রাথমিকভাবে শ্রীনিধি ডেকান থেকে লোনে লালচুংনুঙ্গাকে দলে নিলেও, তাঁর ধারাবাহিক পারফরম্য়ান্সে মুগ্ধ হয়েই তাঁর সঙ্গে পাকাপাকিভাবে চুক্তি সেরে ফেলল ইস্টবেঙ্গল। ২০২৬ সাল পর্যন্ত লাল হলুদের হয়েই মাঠে নামবেন লালচুংনুঙ্গা।

দীর্ঘমেয়াদি চুক্তি

ইস্টবেঙ্গলের তরফে এক বিবৃতিতে বলা হয়, 'ইস্টবেঙ্গল এফসি লালচুংনুঙ্গাকে পাকাপাকিভাবে সই করার সিদ্ধান্ত নিয়েছে। লালচুংনুঙ্গা এক দীর্ঘমেয়াদি চুক্তি সই করেছেন যার সুবাদে তিনি ২০২৫-২৬ মরসুম পর্যন্ত কলকাতার ক্লাবের হয়েই খেলতে পারবেন। ২০২৩-২৪ মরসুমের শুরুতে তরুণ ডিফেন্ডার শ্রীনিধি ডেকান থেকে পাকাপাকিভাবে ইস্টবেঙ্গলে সই করবেন।'

প্রসঙ্গত, অক্টোবর মাসে আইএসএলের উঠতি খেলোয়াড় হওয়ার দৌড়ে মেহতাব সিংহের পর দ্বিতীয় হয়েছিলেন লালচুংনুঙ্গা। তারপরেও ধারাবাহিকভাবে পারফর্ম করে গিয়েছেন তিনি। তিনি এখনও পর্যন্ত এ মরসুমের আইএসএলে ৪৭টি ক্লিয়ারেন্স, ১৮টি ব্লক, ১১বার প্রতিপক্ষের বাড়ানো বল রোখা ও ৩৪টি ট্যাকেল করেছেন। লাল হলুদের অভিজ্ঞ ডিফেন্ডার ইভান গঞ্জালেস থেকে সমর্থক, সকলেরই প্রশংসা কুড়িয়েছেন ফুলব্যাক ও সেন্টারব্যাক, উভয় স্থানেই খেলতে সক্ষম এই তরুণ। ইস্টবেঙ্গলের হয়ে সই করতে পেরে লালচুংনুঙ্গা নিজেও উচ্ছ্বসিত। 

 

লালচুংনুঙ্গার বক্তব্য

নিজের নতুন চুক্তির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'ভারতের এক ঐতিহাসিক দল ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পেরে আমি গর্বিত এবং ভবিষ্য়তেও এই ক্লাবে খেলা চালিয়ে যাওয়ার সুযোগ পাওয়ায় আনন্দিতও বটে। আমার ওপর আস্থা রাখার জন্য আমি ইস্টবেঙ্গল বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই। ইস্টবেঙ্গল একটা অনুভূতি যা আমাদের সকলকে একত্রিত করে। নিজের ঘরের বাইরে, এই ক্লাবটাকে আমার নিজের আরেকটি পরিবার বলেই মনে হয়। এই ক্লাব ও সকল সমর্থকদের জন্য আমি সবসময় নিজের সেরাটা দিতে চাই।' বাকি মরসুমটা এবার তরুণ ডিফেন্ডার কেমন খেলে, সেইদিকেই সকলের নজর থাকবে।

আরও পড়ুন: বিশ্বকাপে নজরকাড়া নেদারল্যান্ডস তারকা যোগ দিচ্ছেন লিভারপুলে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
PM Modi: 'নরেন্দ্র' নামেই ঘৃণা? কমনওয়েলথে পদকজয়ী বক্সারের গল্প শুনেই হেসে ফেললেন প্রধানমন্ত্রী
'নরেন্দ্র' নামেই ঘৃণা? কমনওয়েলথে পদকজয়ী বক্সারের গল্প শুনেই হেসে ফেললেন প্রধানমন্ত্রী
IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget