এক্সপ্লোর

Cody Gakpo Transfer: বিশ্বকাপে নজরকাড়া নেদারল্যান্ডস তারকা যোগ দিচ্ছেন লিভারপুলে

Cody Gakpo: সদ্য সমাপ্ত বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে পাঁচ ম্যাচে তিন গোল করেছিলেন ফরোয়ার্ড কোডি গ্যাকপো।

নয়াদিল্লি: বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সকলেরই নজর কেড়েছিলেন নেদারল্যান্ডসের তরুণ উইঙ্গার কোডি গ্যাকপো (Cody Gakpo)। বিশ্বকাপ শেষ হতেই এবার রেকর্ড অর্থের বিনিময়ে দল বদল করতে চলেছেন তিনি। নতুন বছরেই পিসএসভি (PSV Eindhoven) ছেড়ে ইংল্যান্ডের লিভারপুল ফুটবল ক্লাবে (Liverpool) যোগ দিতে চলেছেন ২৩ বছর বয়সি গ্যাকপো। পিএসভির তরফে সদ্যই এক বিবৃতিতে এই চুক্তির বিষয়ে জানানো হয়।

রেকর্ড দাম

পিসএসভির তরফে বিবৃতিতে লেখা হয়, 'কোডি গ্যাকপোর বিষয়ে পিএসভি ও লিভারপুলের মধ্যে চুক্তি হয়েছে। ২৩ বছর বয়সি ফরোয়ার্ড ইংল্য়ান্ডের উদ্দেশে এখনই রওনা দেবেন এবং সেখানে ওঁর শারীরিক চিকিৎসা এবং অন্যান্য বিষয়গুলি ঠিকঠাকভাবে হলেই এই চুক্তি সরকারিভাবে পাকা হবে।' গ্যাকপো ঠিক কত দামে দলবদল ঘটাচ্ছে সেই বিষয়ে সরকারিভাবে কিছু না জানানোর সিদ্ধান্ত নেওয়া হলেও, পিএসভির তরফে জানানো হয় তাঁদের ক্লাব ইতিহাসের রেকর্ড মূল্যের বিনিময়ে এই চুক্তিটি হয়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, এই চুক্তির অঙ্ক ৩৭ মিলিয়ন ইউরো, যা গ্যাকপোর পারফরম্যান্সের ভিত্তিতে ৫০ মিলিয়ন ইউরো পর্যন্ত যেতে পারে।

 

সুযোগ হাতছাড়া

২৬ তারিখ, বক্সিং ডেতেই পিএসভি ও লিভারপুলের মধ্যে এই চুক্তি সম্পূর্ণ হয় বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, এ মরসুমের শুরুতে গ্যাকপোকে দলে নিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আগ্রহী ছিল। সেই চুক্তি না হলেও, দুরন্ত বিশ্বকাপের পর তাঁরা গ্যাকপো আবারও দলে নিতে আগ্রহী বলেই শোনা যাচ্ছিল। লিভারপুলও ডাচ তারকাকে দলে নিতে আগ্রহী ছিল। যদিও পরবর্তী মরসুমের শুরুতেই রেডসরা গ্যাকপোর জন্য ঝাঁপাতে পারে বলে খবর ছিল। তবে লুইস ডিয়াজ, দিয়েগো জোটার মতো একাধিক তারকা আহত হওয়ায় তাঁরা তড়িঘড়ি গ্যাকপো দলে নিয়ে নিল।

সব ঠিকঠাক থাকলে পরের বছরের শুরুতে গ্যাকপো অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে খেলতে দেখা যাবে। বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে পাঁচ ম্যাচে তিন গোল করা গ্যাকপোকে লিভারপুলের হয়ে খেলতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন রেডস সমর্থকরা। তিনি প্রিমিয়ার লিগে মরসুমের মাঝপথে এসে নিজেকে কতটা মেলে ধরতে পারেন, এখন সেটাই দেখার।

আরও পড়ুন: ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে রুদ্ধশ্বাস মুহূর্ত কেটেছে মেসির মায়েরও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: পন্থ, পাড়িক্কাল বাদে ব্যর্থ ভারতীয় ব্যাটিং, শ্রীলঙ্কাকে জয়ের জন্য ৩৭২ রানের টার্গেট দিল ভারত
পন্থ, পাড়িক্কাল বাদে ব্যর্থ ভারতীয় ব্যাটিং, শ্রীলঙ্কাকে জয়ের জন্য ৩৭২ রানের টার্গেট দিল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget