এক্সপ্লোর

Lasith Malinga Retirement: "এবার আমার জুতোগুলি বিশ্রাম নেবে", অবসর ঘোষণা মালিঙ্গার

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে অবসর ঘোষণা করলেন লসিথ মালিঙ্গা।

কলম্বো(শ্রীলঙ্কা) : অবসর ঘোষণা করলেন শ্রীলঙ্কার হয়ে টি২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক লসিথ মালিঙ্গা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে অবসর ঘোষণা করলেন তিনি। ২০১৪ সালে তাঁর নেতৃত্বেই শ্রীলঙ্কা টি২০ বিশ্বকাপ জেতে।

নিজের অবসরের কথা জানানোর জন্য আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন একসময় ব্যাটসম্যানদের রাতের ঘুম উড়িয়ে দেওয়া শ্রীলঙ্কান পেসার মালিঙ্গা। নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে টি২০ ক্রিকেটে নিজের নেওয়া উইকেটের দৃশ্য কোলাজ করা রয়েছে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, আমার জুতোগুলি এবার বিশ্রাম নেবে। কিন্তু, খেলার প্রতি আমার ভালোবাসা কখনো বিশ্রাম নেবে না।

মালিঙ্গার পোস্টে লেখা রয়েছে, 

"লসিথ মালিঙ্গার থেকে মেসেজ,

গত ১৭ বছর ধরে মাঠে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তার আর প্রয়োজন পড়বে না। কারণ, টি২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর এর সাথে সাথে সব ধরনের ক্রিকেট থেকে আমি অবসর নিলাম। কিন্তু, আমি সবসময় তরুণ প্রজন্মকে উৎসাহিত করে যাব। বিশেষ করে তাঁদের যাঁরা এই খেলার স্পিরিট তুলে ধরতে চান। যাঁরা এই খেলাটাকে ভালোবাসেন তাঁদের সবার সঙ্গে আমি থাকব। 

আপনাদের সবাইকে আশীর্বাদ করুক তিন রত্ন

শ্রীলঙ্কা ক্রিকেট
মুম্বই ইন্ডিয়ানস
মেলবোর্ন স্টারস
রংপুর রাইডার্স
কেন্ট ক্রিকেট
গায়না আমাজন ওয়ারিয়র্স
মারাথা আরবিয়ানস
মন্টরিয়েল টাইগার্স

চলতি বছরের গোড়াতেই মুম্বই ইন্ডিয়ানস কর্তৃপক্ষ জানান, মালিঙ্গা ফ্রাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা তাঁদের জানিয়েছেন। তাই তাঁকে এবার স্কোয়াডে ধরেও রাখা হয়নি। ২০২০ সালের মার্চে শেষবার শ্রীলঙ্কার জার্সিতে খেলেছেন তিনি। টি২০ সেই ম্যাচটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। গত সপ্তাহেই টি২০ বিশ্বকাপ দল ঘোষণা করে শ্রীলঙ্কা। 

প্রসঙ্গত, এখন পর্যন্ত মালিঙ্গা আইপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী। তাঁর পরেই রয়েছেন অমিত মিশ্র। তাঁর সংগ্রহে রয়েছে ১৬৬টি উইকেট। মালিঙ্গার থেকে এখনও ৪টি কম। এছাড়াও শ্রীলঙ্গার হয়ে আরও কয়েকটি নজির স্থাপন করেছেন মালিঙ্গা। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৫বার হ্যাট্রিক রয়েছে। এর পাশাপাশি পর পর ৪ বলে ৪টি উইকেটও রয়েছে তাঁর শিকারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
Vaibhav Sooryavanshi: ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
Argentina Football Team: পরের বিশ্বকাপেও ডাগআউটে স্কালোনিই! ২০৩০ সাল অবধি আর্জেন্তিনা কোচ থাকার চুক্তি 'সই' করলেন লিওনেল
পরের বিশ্বকাপেও ডাগআউটে স্কালোনিই! ২০৩০ সাল অবধি আর্জেন্তিনা কোচ থাকার চুক্তি 'সই' করলেন লিওনেল
Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget