এক্সপ্লোর

Lautaro Martínez Daughter Health: ৫ মাসের সন্তান ভর্তি হাসপাতালে, মাঠে দেশের হয়ে লড়াই আর্জেন্তিনার স্ট্রাইকার মার্তিনেজ়ের

টুর্নামেন্টে দু গোল করে দলের ট্রফি জয়ে বড় অবদান রেখেছিলেন মার্তিনেজ়।

বুয়েনস আইরেস: ফুটবল মাঠে তাঁর কাঁধে তখন দেশকে জেতানোর দায়িত্ব। ২৮ বছরের ট্রফি খরা কাটানোর পরীক্ষা। গোটা দেশ মহাতারকা লিওনেল মেসির পাশাপাশি তাঁর দিকেও তাকিয়েছিল।

আর্জেন্তিনার স্ট্রাইকার সেই লউতারো মার্তিনেজ় রবিবার ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটায় যখন রিও দে জেনেইরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে নেমেছিলেন, তাঁর পাঁচ মাসের সন্তান তখন হাসপাতালে। জীবনের সঙ্গে লড়াই করছিল। তবু ব্যক্তিগত উদ্বেগ ভুলে মাঠে নেমেছিলেন মার্তিনেজ়। দেশকে কোপা চ্যাম্পিয়নও করেছেন।

আর্জেন্তিনা সংবাদমাধ্যমের খবর, ডায়াপার বদলের সময় খাট থেকে পড়ে গিয়েছিল মার্তিনেজ়ের ৫ মাসের কন্যাসন্তান নীনা। তাকে মেন্দোজ়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় চোট লেগেছিল তার। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর তাকে সোমবার হাসপাতাল থেকে ছাড়া হয়েছে।

দেশের ফিরেই হাসপাতালে ছুটেছিলেন ইন্টার মিলানের স্ট্রাইকার। কোপা আমেরিকায় যিনি আর্জেন্তিনার জার্সিতে দু গোল করেছেন।

২৮ বছরের ট্রফি খরা কেটেছে আর্জেন্তিনার। ১৯৯৩ সালে শেষবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল লা আলবিসেলেস্তেরা। সেটাই ছিল দিয়েগো মারাদোনার দেশের বড় মঞ্চে শেষ আন্তর্জাতিক ট্রফি। মাঝে শুধু লিওনেল মেসিরা অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। যদিও অলিম্পিক্সের ফুটবলকে কখনও কুলীন তকমা দেওয়া হয়নি। কারণ, অলিম্পিক্সে বেশিরভাগ দেশই অনভিজ্ঞ এবং উঠতি ফুটবলারদের পাঠায়। মাঝের ২৮ বছরে সাতটি ফাইনাল খেলেছে আর্জেন্তিনা। কিন্তু বারবার রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। অবশেষে মারাকানায় মোক্ষলাভ। নেমার দ্য় সিলভা স্য়ান্টোস জুনিয়রের ব্রাজ়িলকে ১-০ হারিয়ে ট্রফি জিতেছেন মেসি-মার্তিনেজ়রা।

গোটা টুর্নামেন্টে অবিশ্বাস্য ফর্মে ছিলেন মেসি। নিজে ৪ গোল করেছেন। ৫টি গোল করিয়েছেন। ফাইনালের আগে পর্যন্ত আর্জেন্তিনার করা মোট ১১টি গোলের বাকি দুটোর ক্ষেত্রে যাঁরা ফাইনাল পাস বাড়িয়েছিলেন, তাঁদের বলের জোগান দিয়েছিলেন মেসিই। ফাইনালের পর একাধিক স্বীকৃতি পেলেন আর্জেন্তিনার অধিনায়ক। টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার, সেরা ফুটবলার, এবং সর্বোপরি সুদৃশ্য কোপা আমেরিকা ট্রফি। যেটা মোট ১৫ বার পেল আর্জেন্তিনা।

আর টুর্নামেন্টে দু গোল করে দলের ট্রফি জয়ে বড় অবদান রেখেছিলেন মার্তিনেজ়ও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget