এক্সপ্লোর

মাঠ থেকে হোটেলে বাস চালিয়ে ধোনিই নিয়ে এসেছিল, তাজ্জব হয়ে গিয়েছিলাম: লক্ষ্মণ

নাগপুরে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচের পরে টিমবাসে উঠে বাসচালককে মাহি অনুরোধ করে, অল্প কিছুটা রাস্তা সে বাস চালাতে চায়। চালকও রাজি।

নয়াদিল্লি: প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি যে ঠান্ডা মাথার মানুষ তা সর্বজনবিদিত। ক্রিকেট মাঠে চরম উত্তেজনা ও চাপের মুখে যখন সেরা অধিনায়কেরা ভেঙে পড়েছেন, তখন তাঁর মাথা বরফ শীতল। ওই চাপের মধ্যেও ঠান্ডা মাথায় তিনি এমন সব সিদ্ধান্ত নিয়েছেন, যা কিনা ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিয়েছে। সেই কারণেই তাঁকে ’ক্যাপ্টেন কুল‘ বলা হয়ে থাকে। মাঠের বাইরে হোক বা ভিতরে ধোনি কতটা মাথা ঠান্ডা রাখতে পারেন, সে কথাই শুনিয়েছেন তাঁর একদা সহযোদ্ধা ভিভিএস লক্ষ্ণণ। ২০০৬ সালে পাকিস্তানের ফৈসলাবাদের টেস্টে জীবনের প্রথম টেস্টে শতরান করেছিলেন ধোনি। যে কোনও ক্রিকেটারের কাছে জীবনরের প্রথম টেস্ট শতরানের অন্য একটি মাত্রা থাকে। লক্ষ্ণণ জনিয়েছেন, ড্রেসিং রুমে ফেরার পরে আমরা ধোনিকে অভিনন্দন জানালম। কিন্তু ধোনি নিরুত্তর মুখে একটা হাসি ঝুলিয়ে রেখেছেন। লক্ষ্ণণ বলতে থাকেন, ’’  মাহি নীরবতা ভেঙে হাসতে হাসতে বলল, ভাবছি এ বার অবসর নিয়ে নেবো। টেস্ট ক্রিকেটে ১০০ রান করে ফেলেছি। ব্যাস আর কী চাই?‘‘ লক্ষ্ণণ জানিয়েছেন, ধোনির ওই কথা শুনে তাঁদের খারাপ লেগেছিল। কিন্তু কিছু করার নেই কারণ ধোনি ওই রকমই! লক্ষ্ণণ জানিয়েছেন, ধোনিকে তিনি কখনও আনন্দে আত্মহারা হতে বা হতাশায় ভেঙে পড়তে দেখেননি। মাঠের মধ্যে যেমন ’ক্যাপ্টেন কুল‘-এর মাথা ঠান্ডা থাকত, মাঠের বাইরেও তার অন্যথা হয়নি। সবসময়ই মজা করতে ভালবাসেন ধোনি। লক্ষ্ণণের কথায়, ’’  ২০০৮ সালে দুটো ম্যাচ শেষ হওয়ার আগেই অনিল কুম্বলে অবসর ঘোষণার জন্য মাহিকে ক্যাপ্টেন করা হয়। নাগপুরে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচের পরে টিমবাসে উঠে বাসচালককে মাহি অনুরোধ করে, অল্প কিছুটা রাস্তা সে বাস চালাতে চায়। চালকও রাজি। অল্প রাস্তা নয়, স্টেডিয়াম থেকে নাগপুরে হোটেল পর্যন্ত বাস চালিয়ে নিয়ে যায় মাহি। ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন বাসচালিয়ে সতীর্থদের হোটেলে নিয়ে যাচ্ছেন দেখে তো আমরা অবাক।‘‘ লক্ষ্ণণ জানিয়েছেন, অনেককে অবাক করে এ ভাবেই জীবনকে মাঠের ভিতরে ও বাইরে উপভোগ করতেন ধোনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget