এক্সপ্লোর

Lendl Simmons Retirement: রামদিনের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন আরও এক বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিয়ান

Lendl Simmons: নিজের এজেন্সির মাধ্যমে অবসরের কথা জানান সিমন্স। তার এজেন্সির তরফে জানানো হয়, শুক্রবারই ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে সরকারিভাবে এক চিঠির দ্বারা নিজের অবসরের বিষয়টা জানিয়ে দিয়েছিলেন তিনি।

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো: সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দুই বারের বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজ (West Indies Cricketer) তারকা দীনেশ রামদিন। তার ২৪ ঘণ্টার মধ্যেই আরও এক বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিয়ান অবসর নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ঘটনাক্রমে, তিনিও রামদিনের মতোই ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মানুষ।

কে সেই তারকা ক্রিকেটার? তিনি আর কেউ নন, ওয়েস্ট ইন্ডিজের তারকা টপ অর্ডার ব্যাটার লেন্ডল সিমন্স (Lendl Simmons)। ২০০৬ সালের ডিসেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক ঘটিয়েছিলেন সিমন্স। তারপর জাতীয় দলের হয়ে সব ফর্ম্যাট মিলিয়ে মোট ১৪৪টি ম্যাচ খেলেছেন সিমন্স। আন্তর্জাতিক স্তরে ৩৭৬৩ রান করেছেন তিনি। ২০১৬ সালে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী (ICC T20 World Cup) দলের সদস্য ছিলেন সিমন্স। 

ভারতের স্বপ্নভঙ্গ করেন সিমন্স

সেই বিশ্বকাপে ওয়াংখেড়ে ময়দানে ভারতের বিরুদ্ধে সিমন্সের অনবদ্য অপরাজিত ৮২ রানের ইনিংসের দৌলতেই জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ভেঙে গিয়েছিল ঘরের মাঠে ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন। সেই সিমন্সই অবসর নিলেন। ওয়েস্ট ইন্ডিজ জার্সিতে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই শেষবারের মতো মাঠে নেমেছিলেন ডান-হাতি ব্যাটার। তারপর আর জাতীয় দলে সুযোগ পাননি। সেই জেরেই সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তিনি।

খেলবেন ফ্রাঞ্চাইজি ক্রিকেট

নিজের এজেন্সির মাধ্যমে অবসরের কথা জানান সিমন্স। তার এজেন্সির তরফে জানানো হয়, শুক্রবারই (১৬ জুলাই) ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে সরকারিভাবে এক চিঠির দ্বারা নিজের অবসরের বিষয়টা জানিয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা। তবে তা সর্বসমক্ষে এল রবিবার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, রামদিনের মতো সিমন্সও ফ্রাঞ্চাইজ লিগ খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছে তার এজেন্সি। প্রসঙ্গত, সিমন্স ২০১৫ ও ২০১৭ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুই বার আইপিএল খেতাবও জিতেছেন বটে।

আরও পড়ুন: হালে সুযোগ পেতেন না দলে, অবসরই ঘোষণা করে ফেললেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Franco Baresi: না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget