এক্সপ্লোর

Lionel Messi: ফুটবলের জাদুকর এবার ক্রিকেটের ২২ গজে! কোহলিদের সঙ্গে ম্যাচ খেলবেন লিওনেল মেসি?

Lionel Messi in Cricket: ১৪ ডিসেম্বর লিওনেল মেসির মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাওয়ার কথা।

নয়াদিল্লি: মতান্তরে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার তিনি। তবে এবার ফুটবলের স্টাডসের বদলে ক্রিকেট ব্যাট ও স্পাইক পরে মাঠে নামতে পারেন লিওনেল মেসি (Lionel Messi)। হ্যাঁ, ঠিকই শুনছেন। ক্রিকেট খেলতে পারেন 'এলএম১০', তাও আবার ওয়াংখেড়ের মাঠে।

একাধিক রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের শেষের দিকেই ডিসেম্বর মাসে লিওনেল মেসি এদেশে আসতে চলেছেন। কলকাতায় আসার কথা তো আছেই, ১৩ থেকে ১৫ ডিসেম্বরের ভারত সফরে নয়াদিল্লি এবং মুম্বইয়েও যাওয়ার কথা মেসি। সেই সফরেই মেসিকে ২২ গজে ক্রিকেট ম্যাচে নামানোর চেষ্টাচরিত্র করা হচ্ছে। তাও আবার যে সে ম্যাচ নয়। একেবারে ক্রিকেটের 'ঈশ্বর' সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni), রোহিত শর্মা, বিরাট কোহলিদের (Virat Kohli) মতো ভারতীয় ক্রিকেটের মহাতারকাদের সঙ্গে মেসিকে ক্রিকেট ম্যাচ খেলানোর চেষ্টা করা হচ্ছে।

১৪ ডিসেম্বর মেসি মুম্বই সফরে যাবেন। তখনই কোহলি, ধোনিদের সঙ্গে মেসির এই ম্য়াচ আয়োজন করার চেষ্টা করা হচ্ছে। খবর অনুযায়ী প্রতি দলে সাত জন করে ক্রিকেটার নিয়ে এই ম্যাচ খেলা হতে পারে এবং ওইদিন এক এজেন্সির তরফে ওয়াংখেড়ে স্টেডিয়াম বুক করার জন্যও নাকি বলা হয়েছে।

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা এক সাংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে এই ঘটনার সত্যতা স্বীকার করে জানান, 'মেসি ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসবেন। প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে ওঁ ওইদিন একটি ক্রিকেট ম্যাচও খেলতে পারেন। সবটা ঠিকঠাক হয়ে গেলে উদ্যোক্তরা এই সফরের পূর্ণাঙ্গ সূচি জানাবেন।'

অতীতে মেসিসহ গোটা আর্জেন্তিনা দল বছরের শেষে কেরলে এক প্রীতি ম্যাচ খেলতে আসবেন বলে শোনা গিয়েছিল। কেরল ক্রীড়ামন্ত্রীই এই ম্যাচের কথা জানিয়েছিলেন। আর্জেন্তাইন ফেডারেশনের সঙ্গে কেরল সরকারের চুক্তিও হয়েছিল বলে শোনা যায়। তবে আলবিসেলেস্তেদের সেই ম্যাচ অবশ্য বাতিল হয়েছে বলেই খবর। পরিবর্তে মেসি একাই ভারত সফরে আসতে পারবেন বলেই এখন শোনা যাচ্ছে। এই সফর মোটামুটি পাকাও বলে খবর।

মেসি যদি বছর শেষে ভারতে আসেন, তাহলে এদেশে এটি তাঁর দ্বিতীয় সফর হবে। প্রায় দেড় দশক আগে, ২০১১ সালে মেসিসহ আর্জেন্তিনা দল ভারতে এসেছিল। সেইবার, ২০১১ সালে মেসিরা কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনিজুয়েলার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচও খেলেছিল। এবার অবশ্য তেমনটা হচ্ছে না। তবে মেসিকে ক্রিকেট খেলতে দেখা গেলে, সেটাই বা কম কী। শেষমেশ এই ক্রিকেট ম্যাচ আদৌ হয় কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে। 

সেরা শিরোনাম

Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget