এক্সপ্লোর

Messi in PSG: ইকার্ডির কাঁধে চোট, প্যারিস সাঁ জারমাঁর পরের ম্যাচেই কি মাঠে মেসি?

শুক্রবার মেসি, নেমারকে ছাড়াই ঘরোয়া লিগের তৃতীয় ম্যাচে জিতেছে পিএসজি।

প্যারিস: লিওনেল মেসিকে কবে দেখা যাবে নতুন জার্সিতে? প্যারিস সাঁ জারমাঁর হয়ে কবে অভিষেক হবে কিংবদন্তির? বিশ্ব ফুটবল আপাতত এই প্রশ্ন নিয়েই তোলপাড়। তবে মেসির পিএসজি জার্সিতে অভিষেককে হয়তো আরও তরাণ্বিত করল মাউরো ইকার্ডির চোট।

শুক্রবার মেসি, নেমারকে ছাড়াই ঘরোয়া লিগের তৃতীয় ম্যাচে জিতেছে পিএসজি। ৪-২ ব্যবধানে হারিয়ে দিয়েছে ব্রেস্তকে। এই ম্যাচ জিতে লিগের শীর্ষে উঠে এসেছে তারা।

তবে এই ম্যাচে ডান কাঁধে গুরুতর চোট পেয়েছেন ইকার্ডি। আর্জেন্তিনার ফরওয়ার্ডের চোট পাওয়া জায়গার স্ক্যান করানো  হয়েছে। রিপোর্ট আসেনি। তবে পিএসজি কোচ মউরিসিয়ো পোচেত্তিনো জানিয়েছেন, চোট পাওয়ার ধরন দেখে তাঁর ভাল লাগেনি।

অ্যাওয়ে ম্যাচে ২৩ মিনিটের মাথায় গোল করে পিএসজি-কে এগিয়ে দিয়েছিলেন অ্যান্ডার হেরেরা। ৩৬ মিনিটে গোল করেন কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে ব্রেস্তের ফ্রাঙ্ক আনোরাত এক গোল শোধ করেন। দ্বিতীয়ার্ধে দূরপাল্লার শটে গোল করে পিএসজি-র হয়ে ব্যবধান বাড়ান ইদ্রিসা গুয়ে। ৮৫ মিনিটে ফের ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার একটা সম্ভাবনা তৈরি করেছিল ব্রেস্ত। কিন্তু ৯০ মিনিটে অ্যাঙ্খেল দি মারিয়ার গোলে পিএসজি-র জয় নিশ্চিত হয়।

ম্যাচের আগেই পিএসজি কোচ পোচেত্তিনো জানিয়েছিলেন, মেসি এখনও ম্যাচ খেলার মতো ফিট নন। কোপা আমেরিকার পর টানা এক মাস ফুটবলে পা ছোঁয়াননি তিনি। তবে রিমসের বিরুদ্ধে পিএসজি-র পরের ম্যাচে মেসির খেলার জোরাল সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ, এরপরেই আর্জেন্তিনার জাতীয় দলের হয়ে খেলার জন্য ক্লাব ফুটবল থেকে লম্বা বিরতি নেবেন মেসি। ব্রাজিল সহ তিন প্রতিপক্ষের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্য়াচে খেলবে আর্জেন্তিনা। তাই বিরতিতে যাওয়ার আগে মেসিকে খেলিয়ে ক্লাবের সঙ্গে সড়গড় হওয়ার সুযোগ করে দিতে চাইবেন পোচেত্তিনো।

জল্পনা চলছে এমবাপেকে ঘিরেও। পিএসজি-র হয়ে নিয়মিত গোল পেলেও মনে করা হচ্ছে রিয়াল মাদ্রিদে তাঁর যোগদান শুধু সময়ের অপেক্ষা। রিয়ালও তাঁকে নেওয়ার মরিয়া চেষ্টা করছে বলেই খবর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget